ধনতেরস-এর দিন কোন 'ক্ষণে'র মধ্যে এই জিনিসগুলি কিনলে সমৃদ্ধি আসবে জেনে নিন

কথায় বলে, দিপাবলীর আগে ধনতেরসের নির্দিষ্ট সময়ে বিশেষ কিছু জিনিস কেনাকাটা করলে গৃহস্থে আসে শান্তি -সুখ।

কথায় বলে, দিপাবলীর আগে ধনতেরসের নির্দিষ্ট সময়ে বিশেষ কিছু জিনিস কেনাকাটা করলে গৃহস্থে আসে শান্তি -সুখ। শুধু গৃহস্থ নয়, সঠিক জিনিস এই দিনে কেনাকাটা করলে কর্মক্ষেত্রেও সমৃদ্ধি আসবে বলে মনে করা হয়। ঠিক কোন কোন জিনিস কিনলে সৌভাগ্য বৃদ্ধি হয় দেখে নেওয়া যাক।

১৭ অক্টোবর ধনতেরস

১৭ অক্টোবর ধনতেরস

২০১৭ সালে ধনতেরস এর দিনটি পড়েছে ১৭ অক্টোবর। সেই দিন বিশেষ ধনতেরস পুজোর সময় ক্ষণ সন্ধ্যে সাড়ে সাতটা থেকে শুরু। মনে করা হয় এই দিনে বিশেষ কিছু শুভ ফলদায়ক জিনিসপত্র কিনলে তা ঘরে সুখ সমৃদ্ধি নিয়ে আসে।

শুভ মুহুর্ত

শুভ মুহুর্ত

ধনতেরসের দিন সন্ধ্যে ৭:১৯ থেকে ২০:১৭ পর্যন্ত সময়ের মধ্যে কেনাকাটা করার শুভ সময়। সেই দিন এই পবিত্র সময়ে কিছু কিনলে তা লক্ষ্মীর সমাগমের সামিল বলে মনে করা হয়।

ঘরের বাসন কেনা

ঘরের বাসন কেনা

ধনতেরসের দিন বাসন কেনাকাটাকে অত্যন্ত ভালো দিক হিসাবে ধরা হয়। বিশেষত যে পাত্রে জল রাখা যায়, সেরকম পাত্র কেনাকে শুভ বলে মনে করা হয়।

তেলের প্রদীপ কেনা

তেলের প্রদীপ কেনা

কর্মক্ষেত্র তথা ব্যবসায় উন্নতি আনতে কিনুন তেলের প্রদীপ। এমনই মত জ্যোতিষবিদদের। মাটির প্রদীপের থেকেও ধাতব প্রদীপ কিনে ঘরে নিয়ে আসলে তা গৃহস্থের পক্ষে সুখকর বলে মানা হয়।

ধাতব ঘণ্টা

ধাতব ঘণ্টা

গৃহের মানুষদের দীর্ঘায়ুর জন্য দাতব ঘণ্টা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই জ্যোতিষবিদরা বলেন এদিন ধাতব ঘন্টা কেনা অত্যন্ত ফলদায়ক বলে প্রমাণিত হয়।

জমি জায়গা কেনা

জমি জায়গা কেনা

আপনি যদি ভেবে থাকেন যে কোথাও জমি জায়গা কিনবেন, তা হলে সেই কেনা কাটাও ধনতেরসের সময় করুন। কারণ এতে সমৃদ্ধি বাড়ার সঙ্গে সঙ্গে ঘরে লক্ষ্মীর পদার্পণ হয় বলেও অনেকে মনে করেন।

সোনা-রূপা

সোনা-রূপা

সোনা বা রূপার গয়না কেন এই সময়ে অত্যন্ত ফলদায়ক বলে মনে করা হয়। তবে সোনা কিনলে বা রূপো কিনলে সোনা বা রূপার কয়েন কিনে ঘরে রাখাই ভালো বলে মনে করেন অনেক জ্যোতিষবিদ। এগুলি কাউকে উপহার দেওয়ার ক্ষেত্রেও ভালো ফল দেয় বলে মনে করা হয়।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+