ধনতেরাসের দিন এই জিনিসগুলি কিনুন, আপনার বাড়িতে সৌভাগ্য আসবে শীঘ্রই
ধনতেরাসের দিন এই জিনিসগুলি কিনুন
দিওয়ালির আগে ধনতেরাসের মাধ্যমে আলোর উৎসবের সূচনা হয়। এ বছর ২ নভেম্বর মঙ্গলবার ধনতেরাসের দিন। দিওয়ালির শুরু ধনতেরাসের মাধ্যমেই হয়। বলা হয় যে এইদিন ভগবান ধন্বন্তরীর পুজোর বিশেষ মাহাত্ম্য রয়েছে। এর সঙ্গে কুবের দেব ও মা লক্ষ্মীর পুজো করা হয়। মানা হয় যে সমুদ্র মন্থনের সময় ভগবান ধন্বন্তরী হাতে ঘটি নিয়ে প্রকট হয়েছিলেন। কার্তিক মাসের কৃষ্ণ পক্ষের ত্রয়োদশীর দিনে ধনতেরাস করা হয়। এই দিনের শুভ মুহূর্তে মানুষ সোনা, চাঁদি, রূপো, বাসন, বিভিন্ন গয়না কেনাকাটি করেন। বিশ্বাস করা হয় যে এইদিন যা কিছু কেনা হয় তা দ্বিগুণ হয়ে যায়। ধনতেরাসের দিন অনেকসময়ই মানুষ অনেক জিনিসের শপিং করে, কিন্তু তার মধ্যে খুব কম মানুষ এটা জানেন যে কোন জিনিসটি কেনা শুভ–অশুভ। আসুন জেনে নেওয়া যাক ধনতেরাসের দিন কি কি জিনিস কেনা শুভ বলে বিবেচিত করা হয়।

সোনা–রূপোর জিনিস
এমনিতেই মানা হয় যে সোনা-রূপো কেনা সবসময়ই শুভ। আর যদি সেটা ধনতেরাসের দিন হয় তাহলে তো কথাই নেই। ধনতেরাসের দিন সোনা-রূপো কেনা খুবই শুভ বলে মানা হয়। বলা হয় যে এইদিন যে জিনিস কেনা হয় তা কয়েক গুণ বৃদ্ধি পায়। শুধু তাই নয়, এদিন রূপোর লক্ষ্মী-গণেশের কয়েনও কিনতে পারেন।

ঝাঁটা
ধনতেরাসের দিন ঝাঁটা কেনা খুবই শুভ। ঝাঁটাকে লক্ষ্মীর রূপ বলে মনে করা হয়। বিশ্বাস করা হয় যে এইদিন ঝাঁটা কিনলে দরিদ্রতা, দুঃখ আর স্বাস্থ্য সমস্যার সঙ্গে যে কোনও ধরনের জটিল সমস্যা থেকে মুক্তি পাওয়া যায়। তবে ঝাঁটা কেনার পাশাপাশি তার নিয়মগুলিকেও যথাযথভাবে পালন করতে হয়।

বাহন
বলা হয় যে ধনতেরাসের দিন যে কোনও ধরনের বাহন কেনা খুব শুভ। এইজন্য আপনি যদি কোনও গাড়ি, বাইক বা স্কুটি কেনার কথা ভেবে থাকেন তাহলে কিনতে পারেন।

লক্ষ্মী মা ও গণেশ জির মূর্তি
দিওয়ালীর দিন পূজিত মা লক্ষ্মী ও গণেশের মূর্তি কিনতে হলে তা ধনতেরাসের দিনই আপনাকে করতে হবে। বিশ্বাস করা হয় যে ধনতেরাসের দিন লক্ষ্মী ও গণেশের মূর্তি কেনা অত্যন্ত শুভ। যদি আপনি এটা করেন তবে তা আপনাকে সৌভাগ্য, সুখদায়ক ও শুভতা প্রদান করবে। ধনের বর্ষণ করা মা লক্ষ্মীর মূর্তি এইদিন কেনা শুভ বলে মনে করা হয়।

পিতল–তামার জিনিস
পৌরাণিক কিংবদন্তি অনুসারে, সমুদ্র মন্থনের সময় ধন্বন্তরী যখন আবির্ভূত হন, তখন তাঁর হাতে একটি পিতলের কলস ছিল, যাতে অমৃতে ভরা ছিল। এটা বিশ্বাস করা হয় যে ভগবান ধন্বন্তরীর খুব প্রিয় ধাতু হল পিতল। অতএব, এই দিনে পিতলের জিনিস কেনা শুভ। পাশাপাশি তামার যে কোনও জিনিস কেনাও অত্যন্ত শুভ বলে মনে করা হয়।












Click it and Unblock the Notifications