আজ থেকে শুরু বুধাদিত্য যোগ! কোন কোন রাশির শুভ সময় উপস্থিত, জানেন আপনি
আজ থেকে শুরু বুধাদিত্য যোগ! কোন কোন রাশির শুভ সময় উপস্থিত, জানেন আপনি
জ্যোতিষ শাস্ত্রে ২৪ মার্চ দিনটিকে বিশেষ শুভ বলে ধরা হয়। এই দিনে বুধাদিত্য যোগ তৈরি হচ্ছে। মীন রাশিতে তৈরি হচ্ছে এই বিশেষ যোগ। সূর্যের সংমিশ্রণে তৈরি হয় এটি। ১৫ ই মার্চ কিন্তু সূর্য প্রবেশ করেছে মীন রাশিতে। তা আজকের দিন পর্যন্ত থাকবে। এপ্রিল মাস পর্যন্ত একসঙ্গেই দুটি গ্রহ থাকবে। আজ শুরু হচ্ছে বুধাদিত্য যোগ। জ্যোতিষশাস্ত্রের বিশেষজ্ঞরা বলছেন, এই বুধাদিত্য যোগ এর জন্য ৫ রাশির জাতক-জাটিকাদের শুভ সময় উপস্থিত। জেনে নেওয়া যাক কোন কোন রাশির শুভ সময় উপস্থিত।

বৃষ রাশি
বুধাদিত্য যোগ যোগের ফলে বৃষ রাশির ব্যক্তিদের জীবনে খুব শুভ যোগ দেখা যাচ্ছে। তাঁরা যেখানে চাকরি করছেন অর্থাৎ তাদের কর্ম ক্ষেত্রে বিশেষ সুবিধা হতে পারে। ব্যবসায়ে অর্থনৈতিক যোগ রয়েছে। যারা নতুন ব্যবসায়ে বিনিয়োগ করতে চাইছেন, তারা বিনিয়োগ করতে পারেন। তাতে তাদের জীবনে শুভ পরিবর্তন আসবে। এক চাকরি থেকে আরেক চাকরিতে যেতে পারেন। কর্মক্ষেত্রে আপনাদের শুভ পরিবর্তন। সেইসঙ্গে আপনাদের মাথা ও পায়ের কিছু সমস্যা হতে পারে, তার আগেই ডাক্তার দেখিয়ে নেওয়াই ভালো।

মিথুন রাশি
মিথুন রাশির জাতক-জাতিকাদের জীবনে ভালো ফল দেখা যাচ্ছে। চাকরি-ব্যবসা যারা যুক্ত তারা উভয়েই শুভ সময়। হঠাৎ করে কোথা থেকে আর্থিক সম্পত্তি পাবেন তা আপনারা নিজেও জানেন না। পিতার সম্পত্তি থেকে বঞ্চিত হয়েছিলেন সেটা আপনার ফিরে পাওয়ার সম্ভাবনা রয়েছে। যারা প্রতিযোগিতামূলক চাকরির পরীক্ষা দিচ্ছেন। তাদের সাফল্য পাওয়ার সম্ভাবনা রয়েছে। সন্তানের প্রতি বিশেষ যত্ন নিন সেও পড়াশোনার দিকে অনেকটাই এগিয়ে যাচ্ছে।

কর্কট রাশি
বুধাদিত্য যোগের ফলে এই রাশির জাতক-জাতিকাদের জীবন খুব ভাগ্যবান হতে চলেছে। যারা প্রতিযোগিতায় মূলক পরীক্ষা দিচ্ছেন তাঁরা সাফল্য পাবেন। যারা বড় চাকরিতে রয়েছেন তাঁরা পদোন্নতি করতে পারবেন। যে চাকরিতে তারা আছে সেখানে তাদের স্যালারি বাড়ার সম্ভাবনা রয়েছে। কেউ যদি প্রফেসর বা শিক্ষকক্তার পেশায় যুক্ত থাকেন, তাদের জীবনে খুব ভালো সময়। এই ১৫ দিন অত্যন্ত শুভ। এই সময় আপনারা আপনাদের শুভ কাজ শেষ করুন। তাহলে জীবনে উপকার হবে।

কন্যা রাশি
এই রাশির জাতক জাতিকাদের জন্য ফলদায়ক প্রমাণিত হতে পারে। দাম্পত্য জীবনের সুখ আসবে। অংশীদারি ব্যবসায় যারা যুক্ত, তাদের জীবনে আরও বেশি জোরালো হবে। চাকরিতে পদোন্নতির হবে। সেইসঙ্গে আপনার ব্যবসার দিকে কিন্তু খুব সাফল্য আসবে। যারা ব্যবসায় নিযুক্ত, তাদের জীবনে আর্থিক সচ্ছলতা দেখা দেবে। এই রাশির জাতক-জাতিকাদের আর্থিক সংকট ছিল তা কেটে যাবে। দূরে কেউ কোথাও ভ্রমন করতে চাইলে যেতে পারেন, এখনি আপনার সবথেকে শুভ সময়।

কুম্ভ রাশি
এই রাশির ব্যক্তিদের বুধাদিত্য যোগের ফলে জীবনে উন্নতির পথে উন্নতির পথে তারা এগিয়ে যাচ্ছে। অর্থনৈতিক দিক আরোও বেশি শক্তিশালী হবে। যারা টাকা ধার নিয়েছেন সেটি খুব সহজেই শোধ করতে পারবেন। দাম্পত্য কলহ থেকে বেরিয়ে আসতে পারবেন। দাম্পত্য জীবনে আপনার জন্য সুখ অপেক্ষা করছে। আত্মীয়-স্বজনের থেকে ভালোবাসা পাবেন। যারা প্রতিযোগিতামূলক পরীক্ষায় বসতে চাইছেন, বসতে পারেন। জীবনের সাফল্য আসবে। আপনার আর্থিক যোগ অত্যন্ত শুভ।
(এই সকল তথ্য জ্যোতিষ নির্ভর। সকলের ক্ষেত্রে এটি প্রযোজ্য নাও হতে পারে)












Click it and Unblock the Notifications