বৃষ রাশিতে বুধাদিত্য যোগ, ৩ জুন পর্যন্ত এই রাশির জাতকদের সময় ভালো যাবে

বৃষ রাশিতে বুধাদিত্য যোগ, ৩ জুন পর্যন্ত এই রাশির জাতকদের সময় ভালো যাবে

জ্যোতিষ শাস্ত্র অনুসারে গ্রহ রাশি পরিবর্ত করে, উল্টো ও সোজা চালে চলে, অন্য গ্রহের সঙ্গে মিলিত হয়। এই সবকিছুর প্রভাব পড়ে মানুষের জীবনের ওপর। এই সময়ে গ্রহের রাজা '‌সূর্য’‌ এবং রাজপুত্র '‌বুধ’‌ একই রাশিতে বৃষে পৌঁছেছে। বুধ আগে থেকেই বৃষ রাশিতে উপস্থিত ছিল এবং আজ সূর্যও বৃষ রাশিতে প্রবেশ করেছে। এই দুই গ্রহের মিলনে তৈরি হচ্ছে বুধাদিত্য যোগ। এই যোগ ৩ জুন পর্যন্ত থাকবে এবং সমস্ত রাশির উপর প্রভাব ফেলবে। জেনে নিন কোন রাশির জন্য এই সময়টা খুবই শুভ।

মিথুন রাশি

মিথুন রাশি

বৃষ রাশিতে গঠিত বুধাদিত্য যোগ মিথুন রাশির জাতকদের জন্য অর্থের পাশাপাশি অনেক বিষয়ে শুভ ফল দেবে। কেরিয়ারে অনেক সাফল্য পাবেন আপনি। বড় কোনও উপলব্ধতা অর্জন করতে পারবেন। রাজনীতির সঙ্গে যুক্ত ব্যক্তিরা সম্মান পেতে পারেন। শুধুমাত্র বক্তৃতার ভিত্তিতে, আপনি সহজেই বড় কাজ করতে সক্ষম হবেন।

 সিংহ রাশি

সিংহ রাশি

বুধাদিত্য যোগ সিংহ রাশির জাতকদের জন্য অনেক সুখ নিয়ে আসছে। তাঁরা টাকা নতুন কোনও পদ পেতে পারেন। মান-সম্মান বৃদ্ধি পাবে। ব্যবসায়ীদের জন্যও এই সময়টা খুব ভালো যাবে। চাকুরীজীবীরা তাঁদের কাজ এত ভালো করবে যে, মানুষ তাঁদের প্রশংসা না করে থাকতে পারবে না।

 কর্কট রাশি

কর্কট রাশি

এই বুধাদিত্য যোগ কর্কট রাশির জাতকদের জন্য অত্যন্ত শুভ বলে প্রমাণিত হবে। তাঁদের আয় উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেতে পারে। নতুন উৎস থেকে টাকা আসবে। ব্যবসায়ীরা বড় অর্ডার পেতে পারেন। একটি বড় চুক্তি হতে পারে। হঠাৎ আর্থিক লাভ হতে পারে।

(এই সকল তথ্য সম্পূর্ণ জ্যোতিষ শাস্ত্রের উপর নির্ভরশীল)‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+