Budhaditya Rajyog 2023: বুধাদিত্য রাজযোগে পরিবেশ অনুকূলে থাকবে কাদের

Budhaditya Rajyog 2023: জ্যোতিষশাস্ত্রে (astrology) প্রত্যেকটি গ্রহেরই বিশেষ গুরুত্ব রয়েছে, গ্রহরা যখন স্থান পরিবর্তন করে তখন বারো রাশির ব্যক্তিদের উপরে নানান প্রভাব ফেলে, সেটি কারোর জন্য ইতিবাচক হতে পারে আবার কারোর জন্য নেতিবাচকও হতে পারে। আবার গ্রহরা নানান যোগও তৈরি করে থাকে, যার প্রভাব পড়ে বারো রাশির ব্যক্তিদের উপর।

নভেম্বর মাসে ১৭ তারিখ সূর্য দেবতা বৃশ্চিক রাশিতে প্রবেশ করবে। সেখানেই উপস্থিত রয়েছে বুধ, এই গ্রহদের মিলনে তৈরি হবে 'বুধাদিত্য রাজযোগ’। যার শুভ প্রভাব পড়বে কিছু রাশির জাতক জাতিকাদের উপর। এসময়ে কিছু রাশির ব্যক্তিদের আর্থিক দিকেও লাভ হবে। জানুন সেই রাশির ব্যক্তিদের মধ্যে কারা রয়েছেন।

Budhaditya Rajyog 2023

  • মিথুন রাশি

মিথুন রাশির (Gemini) ব্যক্তিদের আর্থিক দিকে লাভ হবে। এসময় সকল কাজে উন্নতি করতে পারবেন। মাথা ঠাণ্ডা রেখে প্রত্যেকটি কাজ করলে আপনার জীবনে সফলতার নিশ্চিত। যে কাজে হাত দেবেন সেই কাজেই সফলতা আসবে। আর্থিক দিকে লাভ হবে। যারা সোনা ব্যবসা করছেন তাদের জীবনে শুভ সময় শুরু, তাছাড়া যারা পরীক্ষার্থী রয়েছেন তাদের পরীক্ষায় যথেষ্ট ভালো ফল লাভ করবেন।

  • কর্কট রাশি

কর্কট রাশির (cancer) জাতক জাতিকাদের আর্থিক দিকে লাভ হবে। বিবাহিত জীবনে আপনি খুব সুখী হবেন। স্বামীর সঙ্গে ভালোভাবে সময় কাটাতে পারবেন। দাম্পত্য জীবনেও আপনি সুখের মুখ দেখবেন। শুধু তাই নয়, যারা সাংবাদিক, উকিল, শিক্ষকতার সঙ্গে যুক্ত তাদের জীবনের সফলতা আসবে।

  • সিংহ রাশি

যোগের শুভ প্রভাব পড়বে সিংহ রাশির (leo) জাতক-জাতিকাদের উপর। এই সময় আপনি যদি নতুন সম্পত্তি কিনতে চান কিনতে পারেন, তাছাড়া আপনি সকল কাজেই খুব এগিয়ে যেতে পারবেন। আর্থিক দিকে লাভ হবে। আপনি কোনও কাজে যদি নতুন কোনও পরিকল্পনা করেন সেটা বাস্তবায়িত হবে। আপনি জীবনে অনেক দূর পর্যন্ত এগোতে পারবেন। দাম্পত্য জীবন থেকে পারিবারিক জীবনেও আপনি সুখের মুখ দেখবেন।

  • কন্যা রাশি

কন্যা রাশির (virgo) এই সময়টি অনুকূলে থাকবে, আপনার খুব ভালো সময় শুরু হবে। আর্থিক দিকে খুব লাভ হবে। যারা লেখক, মিডিয়া, সরকারি চাকরিতে যুক্ত তাদের জীবনের সফলতা আসবে। তাছাড়া আপনি যে কাজে হাত দেবেন সেই কাজেই এগিয়ে যেতে পারবেন। আপনার সুনাম সকল কাজে বাড়তে থাকবে। দাম্পত্য জীবন থেকে পারিবারিক জীবনে সুখের মুখ দেখবেন। তাছাড়া অংশীদারিত্ব ব্যবসায় বিনিয়োগ করতে পারেন, সেখান থেকে অর্থ প্রাপ্তি হওয়ার সম্ভাবনা রয়েছে আপনার।

  • ধনু রাশি

ধনু রাশির (Sagittarius) জাতক জাতিকাদের নতুন চাকরি পাওয়ার সম্ভাবনা রয়েছে। এই সময় আপনি নয়া সম্পত্তির মালিক হবেন। পরিবারের সকলের সঙ্গে সুসম্পর্ক বজায় রেখে চলতে পারবেন। বাবা-মায়ের সঙ্গে সুসম্পর্ক বজায় থাকবে। এসময় আপনি বিদেশ যাত্রা করতে পারেন। তাছাড়া এসময় আপনার খুব ভালো সময়। সরকারি চাকরি পাওয়ার সম্ভাবনা রয়েছে আপনার।

(এই সকল তথ্য জ্যোতিষ নির্ভর। সকলের ক্ষেত্রে এটি প্রযোজ্য নাও হতে পারে)

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+