Rajyog 2023: বুধাদিত্য ও ভাদ্র মহাপুরুষ রাজযোগের শুভ প্রভাব পড়বে কাদের ওপর

জ্যোতিষশাস্ত্রে (astrology) গ্রহরা নিজের সময় মতন স্থান পরিবর্তন করে সকল রাশির ব্যক্তিদের উপর শুভ ও অশুভ নানান প্রভাব ফেলে। সেই সময় তাঁরা নানান রকম যোগ তৈরি করে, অক্টোবর মাসের ১ তারিখ নিজস্ব রাশি কন্যা রাশিতে প্রবেশ করবে, এসময় তৈরি হবে বুধাদিত্য ও ভাদ্র মহাপুরুষ রাজযোগ।

যোগের শুভ প্রভাবে কিছু রাশির জাতক-জাতিকাদের আর্থিক দিকে লাভ হবে। তারা জীবনে অনেক দূর পর্যন্ত এগিয়ে যেতে পারবেন। ব্যবসায় মিলবে তাদের সফলতাও। জানুন কোন কোন রাশির ব্যক্তিদের জীবনের সাফল্য আসবে, কারাই বা জীবনে এগিয়ে যেতে পারবেন।

Rajyog 2023

  • তুলা রাশি

তুলা রাশির (libra) ব্যক্তিদের শুভ সময় শুরু হবে। প্রত্যেকটি কাজেই আপনার সফলতা আসবে। আর্থিক দিকে খুব লাভ হবে আপনার। স্টক মার্কেট, লটারির ব্যবসায় যারা যুক্ত তাদের অর্থপ্রাপ্তি হওয়ার সম্ভাবনা রয়েছে। এসময় আপনার কথায় মুগ্ধ হবেন সকলে। এসময় প্রত্যেকটি শুভকাজ শেষ করবার চেষ্টা করুন বা যে কাজে হাত দেবেন সেই কাজে বাবা-মায়ের পরামর্শ মেনে তবেই হাত দেবেন। নতুন ব্যবসা শুরু করার আগে সকলের মতামত নিয়ে তবেই করবেন। পারিবারিক জীবন থেকে দাম্পত্য জীবনে আপনিও খুব সুখী হবেন।

  • ধনু রাশি

যোগের শুভ প্রভাব পড়বে ধনু রাশির (Sagittarius) ব্যক্তিদের উপর। এসময় আপনার পরিবেশ অনুকূলেই থাকবে। প্রত্যেকটি কাজেই মিলবে সফলতা। ব্যবসায় উন্নতি করতে পারবেন। তাছাড়া আপনি নতুন সম্পত্তি কিনতে পারেন। যারা বেসরকারি চাকরি করছেন তাদের চাকরিতে পদোন্নতি হওয়ার সম্ভাবনা রয়েছে। আর যারা সরকারি চাকরি করছেন তাদের চাকরির জন্য বাইরে কোথাও যেতে হতে পারেন, সেখান থেকে লাভের সম্ভাবনা রয়েছে, সিনিয়র ও জুনিয়রদের কাছ থেকে পূর্ণ সমর্থন পাবেন।

Rajyog 2023

  • মিথুন রাশি

মিথুন রাশির (Gemini) জাতক জাতিকাদের সাফল্যের সময় শুরু হবে। প্রত্যেকটি কাজেই আপনার সফলতা মিলবে। যদি আপনি গবেষণায় যুক্ত থাকেন তাহলে আপনার বিদেশ যাত্রা হওয়ার সম্ভাবনা রয়েছে। সন্তানের পড়াশোনার জন্য আপনাকে চিন্তা করতে হবে না, তিনি পরীক্ষায় যথেষ্ট ভালো ফল লাভ করবেন।নতুন যানবাহন, সম্পত্তি কিনতে পারেন। পুরনো ব্যবসায় বিনিয়োগ করতে পারেন। এসময়ে নতুন ব্যবসা শুরু করতে পারেন। সকল কাজেই আপনি এগিয়ে যেতে পারবেন। তাছাড়া আপনার জীবনে আসবেন নতুন সুযোগ, নতুন চাকরি পাওয়ার সম্ভাবনা রয়েছে আপনার।

(এই সকল তথ্য জ্যোতিষ নির্ভর, সকলের ক্ষেত্রে এটি প্রযোজ্য নাও হতে পারে)

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+