Budh Vakri 2023: বক্রী বুধের শুভ প্রভাবে নতুন সম্পত্তির মালিক হবেন কোন রাশির ব্যক্তিরা
জ্যোতিষশাস্ত্রে (astrology) প্রতিটি গ্রহের বিশেষ গুরুত্ব রয়েছে, গ্রহরাও নিজের সময় মতন স্থান পরিবর্তন করে বারো রাশির উপরে নানান প্রভাব ফেলে। সেটি কারোর জন্য শুভ হতে পারে আবার কারোর জন্য অশুভ হতে পারে।
সেপ্টেম্বর মাসে বিপরীতমুখী হতে চলেছে বুধ গ্রহ। বুধকে আমরা ব্যবসা, রোমান্সের কারক বলেই জানি। এই সময় কিছু রাশির জাতক জাতিকাদের উপর এই গ্রহ শুভ প্রভাব ফেলবে। এই সময় কোন কোন রাশির জাতক জাতিকাদের শুভ সময় শুরু হচ্ছে, দেখুন।

ধনু রাশি
বুধ বিপরীতমুখী হওয়ার কারণে ধনু রাশির (Sagittarius) জাতক জাতিকাদের সাফল্যের সময় শুরু হবে। এই সময় যে কাজে হাত দেবেন সেই কাজেই সফলতা মিলবে। শুধু তাই নয়, আর্থিক দিকে আপনার খুব লাভ হবে। মাথা ঠাণ্ডা রেখে প্রত্যেকটি কাজ করলে জীবনে সফলতা নিশ্চিত। দূরে কোথাও ঘুরতে যেতে পারেন, সেখান থেকে আর্থিক লাভ হবে আপনার। আপনার চাকরির প্রতি আরোও আগ্রহ বাড়বে। যারা বেকার হয়েছেন তাদের চাকরি পাওয়ার সম্ভাবনা রয়েছে। বেসরকারি চাকরি যারা করছেন তাদের চাকরিতে পদোন্নতি হবে। আপনার মাথা ঠাণ্ডা রেখে প্রত্যেকটি কাজ করলে জীবনে সফলতা নিশ্চিত যেকোন কাজ করতে আপনি খুব আগ্রহী হয়ে উঠবেন।
বৃষ রাশি
বৃষ রাশির (Taurus) জাতক জাতিকাদের শুভ সময় শুরু হবে। এসময় আপনার জীবনে সাফল্য আসবে। আপনি সকল কাজে এগিয়ে যেতে পারবেন। সন্তানের জন্য আপনি সুখবর পাবেন। আর্থিক দিয়ে খুব লাভ হবে। নতুন সম্পত্তি ফিরে পাওয়ার সম্ভাবনা রয়েছে। এসময় দূরে কোথাও ঘুরতে যেতে পারেন। সেখান থেকে আর্থিক লাভ হবে আপনার। আপনারা অংশীদারিত্ব ব্যবসায়ে আপনারা বিনিয়োগ করলে সেখান থেকে অর্থপ্রাপ্তির সম্ভাবনা রয়েছে। এসময় নতুন যানবাহন কিনতে পারেন। আর্থিক দিকে খুব লাভ হবে আপনার।
কর্কট রাশি
বুধ বিপরীতমুখী হওয়ার কারণে কর্কট রাশির (cancer) জাতক-জাতিকাদের উপর শুভ প্রভাব পড়বে। এসময় সকল কাজেই উন্নতি লাভ করতে পারবেন আপনারা। আত্মবিশ্বাস খুব বাড়বে। চাকরি থেকে ব্যবসা আপনি অনেক উন্নতি করতে পারবেন। ধনসম্পত্তি বৃদ্ধি হওয়ার সম্ভাবনা রয়েছে। আর্থিকভাবে খুব লাভ হবে আপনার। পরিবারের সকলের সঙ্গে ভালোভাবে কাটাতে পারবেন আপনি। আপনি দূরে কোথাও ঘুরতে যেতে পারেন, সেখান থেকে সাফল্য পাবেন ।এসময় মাথা ঠাণ্ডা রেখে প্রত্যেকটি কাজ করবেন। সাহস আপনার ক্রমশ বাড়তে থাকবে।
(এই সকল তথ্য জ্যোতিষ নির্ভর, সকলের ক্ষেত্রে এটি প্রযোজ্য নাও হতে পারে)












Click it and Unblock the Notifications