Budh Vakri 2023: বক্রী বুধের অশুভ প্রভাবে কাদের ব্যবসায় মাথা ঠাণ্ডা রাখতে হবে?
জ্যোতিষশাস্ত্রে প্রত্যেকটি গ্রহেরই বিশেষ গুরুত্ব রয়েছে, ঠিক তেমনি বুধ গ্রহেরও গুরুত্ব রয়েছে। বুধকে আমরা বুদ্ধিমত্তা, ব্যবসা, যুক্তির কারক বলেই জানি। ২৪ অগাস্ট রাত ১২ টা ৫২ মিনিটে বুধ গ্রহ সিংহ রাশিতে বিপরীতমুখী হবে।
এসময় কিছু রাশির জাতক জাতিকাদের সাফল্যের সময় শুরু হবে, আবার কিছু রাশির ব্যক্তিদের খুব অসুবিধার মধ্যে পড়তে হবে, জানুন কোন রাশির ব্যক্তিদের খুব সাবধানে থাকতে হবে।

বৃষ রাশি
বৃষ রাশির (Taurus) জাতক-জাতিকাদের খুব অসুবিধার সময় শুরু হবে। কোনও কাজেই আপনার সাফল্য আসবে না, আত্মবিশ্বাস ক্রমশ বাড়তে থাকবে। মানসিক চাপ বাড়তে থাকবে। যে শুভ কাজ আপনি হাত দেবেন সেখানেই পিছিয়ে পড়বেন আপনি। সব কাজে কখনোই এগিয়ে যেতে পারবেন না। দাম্পত্য জীবন থেকে পারিবারিক জীবনে আপনি সুখের মুখ দেখবেন না। পরিবারের সদস্যদের সঙ্গে আপনার মতবিরোধ লেগেই থাকবে। তাই সাবধানে সব কাজ করার চেষ্টা করুন। এই সময় দূরে কোথাও ঘুরতে না যাওয়াই ভালো। আর্থিক দিকে খুব অসুবিধার সম্মুখীন হতে হবে আপনাকে।
মেষ রাশি
মেষ রাশি (aries) দ্বিতীয় ঘরের অধিপতি হল বুধ। এসময় এই গ্রহ বিপরীতমুখী হওয়ার কারণে আপনার নানান সমস্যার সম্মুখীন হতে হবে। এসময় আপনার কথাবার্তা সংযত হয়ে বলতে হবে। পরিবারের সঙ্গে অশান্তি বাঁধতে থাকবে। সদস্যদের সঙ্গে ভালোভাবে কথা বলার চেষ্টা করুন, দাম্পত্য জীবন থেকে পারিবারিক জীবনে আপনাকে নানান সমস্যার সম্মুখীন হতে হবে। যারা ব্যবসা করছেন তারা নতুন ব্যবসার বিনিয়োগ করার আগে বারবার ভাববেন। এই সময় কোনও কাজে আপনি হতাশ হবেন না।

মিথুন রাশি
বুধ বিপরীতমুখী হওয়ার কারণে মিথুন রাশির (Gemini) জাতক-জাতিকাদের খুব খারাপ সময় শুরু হবে। এসময় সকল কাজে আপনি এগিয়ে যেতে পারবেন না। এসময় যে কাজে হাত দেবেন সেই কাজেই সফলতা মিলবে না। এসময় যদি আপনি নতুন সম্পত্তি কিনতে চান, তা না কেনাই ভালো আপনার জন্য। এসময় সকলের সঙ্গে আপনার অশান্তি বাঁধতে থাকবে, তাই মাথা ঠান্ডা রেখে চলার চেষ্টা করুন। মানসিক চাপ বাড়বে। নতুন যানবাহন না কেনাই ভালো। যারা প্রতিযোগিতামূলক পরীক্ষা দিচ্ছেন সেখানে সফলতা না পাওয়ার সময়। আর্থিক সংকট দেখা দেবেন এই সময়।
(এই সকল তথ্য জ্যোতিষ নির্ভর, সকলের ক্ষেত্রে এটি প্রযোজ্য নাও হতে পারে)












Click it and Unblock the Notifications