Budh Vakri 2023: বক্রী হতে চলেছে সেনাপতি বুধ, গ্রহের অশুভ প্রভাব কাদের ওপর পড়বে
বুধকে আমরা গ্রহের রাজকুমার বলেই জানি, ঘর পরিবর্তন করে বা বিপরীতমুখী হয় তখন সকল রাশির ব্যক্তির উপরে শুভ বা অশুভ প্রভাব ফেলে থাকেন। ২৪ অগাস্ট সিংহ রাশিতে পিছিয়ে যাবে এই গ্রহ।
এসময় কিছু রাশির জাতক-জাতিকাদের খুব ভেবেচিন্তে খরচ করতে হবে। আর্থিকভাবে তারা খুব পিছিয়ে পড়বেন। নানা সমস্যার সম্মুখীন হতে হবে তাঁদের সমস্যার সম্মুখীন হতে হবে কিছু রাশির ব্যক্তিদের। জানুন সেই রাশির মধ্যে কারা রয়েছেন।

মেষ রাশি
মেষ রাশির (aries) জাতক জাতিকাদের খুব খারাপ সময় শুরু হবে। কোনও কাজে আপনি সফলতা অর্জন করতে পারবেন না। আর্থিক দিকে উন্নতি করতে পারবেন না। আত্মবিশ্বাস ক্রমশ কমতে থাকবে। পরিবারের সদস্যদের সঙ্গে আপনার মতবিরোধ লেগেই থাকবে। যে কারণে আপনি কখনোও সুখী হবেন না, দাম্পত্য জীবন থেকে পারিবারিক জীবনে আপনার অশান্তি লেগে থাকবে। তর্ক-বিবাদ এড়িয়ে চলার চেষ্টা করবেন, না হলে খুব অসুবিধার মধ্যে পড়তে হবে আপনাকে। তাছাড়া এসময় আপনার সঙ্গে সকলের অশান্তি বাঁধতে থাকবে। দূরে কোথাও ঘুরতে না যাওয়াই ভালো। অংশীদারিত্ব ব্যবসায় বিনিয়োগ করবেন না।
বৃষ রাশি
বৃষ রাশির (Taurus) জাতক জাতিকাদের খুব খারাপ সময় শুরু হবে। এসময় জীবনে খুব অসুবিধার সম্মুখীন আপনাকে হতে হবে। শুক্ররা ক্ষতি করতে পারে আপনার। তাই আগে থেকেই সতর্ক থাকুন, এই সময় দূরে কোথাও ঘুরতে না যাওয়া আপনার জন্য ভালো। সব কাজেই আপনি পিছিয়ে পড়বেন, মাথা ঠান্ডা রেখে প্রত্যেকটি কাজ করবেন।দূরে কোথাও ঘুরতে না যাওয়াই ভালো। এই সময় আপনারা অংশীদারিত্ব ব্যবসার বিনিয়োগ করতে পারেন, সেখান থেকে লাভের মুখ দেখবেন। যদি নতুন ব্যবসা করেন, সেখানে অর্থ বিনিয়োগ করতে পারেন। পারিবারিক জীবন থেকে দাম্পত্য জীবনে আপনি সুখী হবেন না।

মিথুন রাশি
মিথুন রাশির (Gemini) ব্যক্তিদের এই সময় খুব সাবধানে থাকতে হবে। কারণ সিংহ রাশিতে বুধ পিছিয়ে যাওয়ার কারণে মিথুন রাশির ব্যক্তিদের খুব সঙ্কট লেগে লেগে থাকবে। যারা বেসরকারি চাকরি পরীক্ষা দিচ্ছেন তাদের চাকরি পাওয়ার সম্ভাবনা রয়েছে। এই সময় আপনার শরীর খারাপ হবার সম্ভাবনা রয়েছে। শরীর খারাপ বলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেবেন। পরিবারের সঙ্গে অশান্তি লেগে থাকবে। শুধু তাই নয়, এরা কোনোও কাজেই এগোতে পারবেন না। বাবা-মায়ের সঙ্গে তাদের অশান্তি বাঁধবে। কোনও শুভ কাজ করার আগে বাবা মায়ের পরামর্শ নিন। তাদের শরীরের দিকে বিশেষ যত্ন নেওয়ার চেষ্টা করুন।
(এই সকল তথ্য জ্যোতিষ নির্ভর, সকলের ক্ষেত্রে এটি প্রযোজ্য নাও হতে পারে)












Click it and Unblock the Notifications