Budh Vakri 2023: বক্রী বুধের শুভ প্রভাবে ব্যবসায় সাফল্য আসবে এই রাশির ব্যক্তিদের
জ্যোতিষশাস্ত্রে (astrology) প্রত্যেকটি গ্রহের বিশেষ গুরুত্ব রয়েছে, ঠিক তেমনি গুরুত্ব রয়েছে বুধ গ্রহেরও। বুধ গ্রহকে আমরা রাজকুমার গ্রহ বলেই জানি। বুধ যখন স্থান পরিবর্তন করে বা বিপরীতমুখী হয় তখন বারো রাশির উপরে বিশেষ প্রভাব ফেলে, সেটি কারোর জন্য শুভ হতে পারে আবার কারোর জন্য অশুভও হতে পারে।
আগস্ট মাসের ২৪ তারিখ বুধ বিপরীতমুখী হয়েছে, পয়লা অক্টোবর পর্যন্ত বুধ বিপরীতমুখী অবস্থাতেই থাকবে। এই সময় কিছু রাশির ব্যক্তিদের জীবনে সাফল্যের সময় শুরু হবে, জানুন সেই রাশির তালিকায় কোন রাশির ব্যক্তিরা রয়েছেন।

মিথুন রাশি
বুধ বিপরীতমুখী হওয়ার কারণে মিথুন রাশির (Gemini) জাতক জাতিকাদের সাফল্যের সময় শুরু হবে। যে কাজে হাত দেবেন সেই কাজেই সফলতা মিলবে আপনার। শুধু তাই নয়, ভবিষ্যতের জন্য অর্থ সঞ্চয় করতে পারবেন। আপনার সন্তানের জন্য চিন্তা করতে হবে না। ব্যবসায় এগিয়ে যেতে পারবেন। এসময় যারা শেয়ার বাজার, ফটকা, লটারির ব্যবসা করছেন তাদের অর্থ উপার্জনের সম্ভাবনা রয়েছে।আর্থিক দিকে খুব লাভ হবে আপনার। দাম্পত্য জীবন থেকে পারিবারিক জীবন আপনি খুব সুখী হবেন। জীবনে যা চাইবেন তাই করতে পারবেন আপনি।
কর্কট রাশি
কর্কট রাশির (cancer) ব্যক্তিদের জীবনে সাফল্যের সময় শুরু হবে। আপনার আত্মবিশ্বাস ক্রমশ বাড়বে। পরিবারের সকলের সঙ্গে ভালোভাবে থাকতে পারবেন। সব সুখ শান্তি আপনার বজায় থাকবে।এসময় সকল কাজে উন্নতি লাভ করতে পারবেন, পারিবারিক বিবাদ মিটে যাবে। বাড়িতে যে এতদিন অশান্তি ছিল সেই অশান্তি থেকে বেরোতে পারবেন আপনি। আপনি যে আইনি ঝঞ্ঝাটে ছিলেন সেটা থেকে বের হতে পারবেন। এই সময় আপনার আর্থিক দিয়ে খুব লাভ হবে। পৈত্রিক সম্পত্তি ফিরে পাওয়ার সম্ভাবনা রয়েছে।

কন্যা রাশি
কন্যা রাশির (virgo) জাতক জাতিকাদের শুভ সময় শুরু হবে। যারা বেসরকারি চাকরি করছেন তাদের আর্থিক দিকে খুব লাভ হবে। এসময় আপনার বেতন বৃদ্ধির সম্ভাবনা রয়েছে। যারা বেসরকারি চাকরি করছেন তাদের ভাগ্যের দ্বার খুলবে। তাদের অর্থপ্রাপ্তি হওয়ার সম্ভাবনা রয়েছে।
মীন রাশি
মীন রাশির (Pisces) ব্যক্তিরা চাকরি থেকে ব্যবসায় সফলতা অর্জন করতে পারবেন।কঠিন পরিশ্রম করলে তবে জীবনে সাফল্য আসবে আপনার। নতুন চাকরি পাওয়ার সম্ভাবনা রয়েছে। এসময় আপনাদের আয়ের নতুন পথ খুলবে। পরিবারের সঙ্গে ভালোভাবে সময় কাটাতে পারবেন। বাড়িতে নতুন কোনও খুশির খবরে আপনারা খুব খুশি হবেন।
(এই সকল তথ্য জ্যোতিষ নির্ভর, সকলের ক্ষেত্রে এটি প্রযোজ্য নাও হতে পারে)












Click it and Unblock the Notifications