Budh Uday 2023: আগামী মাসেই উদিত হবে বুধ গ্রহ, অর্থ লাভের সম্ভাবনা রয়েছে কাদের

জ্যোতিষশাস্ত্রে বুধ গ্রহের বিশেষ গুরুত্ব রয়েছে, বুধকে আমরা রাজকুমার গ্রহ বলেই জানি। যখন এই গ্রহ ঘর পরিবর্তন করে বা উদিত হয় তখন বারো রাশির উপরে বিশেষ প্রভাব ফেলে। সেটি কারোর জন্য শুভ হতে পারে আবার কারোর জন্য অশুভ হতে পারে।

বুধ গ্রহ নভেম্বর মাসে প্রথমেই বৃশ্চিক রাশিতে উদিত হতে চলেছে। এই সময় কিছু রাশির জাতক জাতিকাদের আর্থিক দিকে লাভ হবে। ভাগ্যের দ্বার খুলবে কিছু রাশির ব্যক্তিদের, দেখুন কোন কোন রাশির ব্যক্তিদের জীবনে সাফল্যের সময় শুরু হবে।

Budh Uday 2023

  • তুলা রাশি

বুধ উদয়ের কারণে তুলা রাশির ব্যক্তিদের (libra) শুভ সময় শুরু হবে, প্রত্যেকটি কাজে আপনি সফলতা অর্জন করতে পারবেন। আর্থিক দিকেও খুব লাভ হবে আপনার। মাথা ঠাণ্ডা রেখে প্রত্যেকটি কাজ করলে জীবনে সফলতা নিশ্চিত। সম্পত্তিতে বিনিয়োগ করতে পারেন, সেখান থেকে অর্থ লাভ হবে। যে কোনোও কাজে আপনি শুধু ঘরেই নয় বাইরে থেকেও অনেক সহযোগিতা ও সমর্থন পাবেন। শুধু তাই নয়, বুধের শুভ প্রভাবে আপনি নতুন সম্পত্তি কিনতে পারেন। ভাগ্যের দ্বার খুলবে। এসময় আপনি ভবিষ্যতের জন্য অর্থ সঞ্চয় করে রাখতে পারেন।

  • মকর রাশি

মকর রাশি (Capricorn) শুভ সময় শুরু হবে। প্রত্যেকটি কাজেই আপনি এগিয়ে যেতে পারবেন। বাবা-মায়ের সঙ্গে ভালো সম্পর্ক বজায় থাকবে আপনার। কোনও গুরুত্বপূর্ণ কাজ করার আগে বাড়ির বড়দের পরামর্শ নিয়ে তবেই করার চেষ্টা করবেন। লটারিতে অর্থপ্রাপ্তি হবে। এসময় আপনি যদি নতুন সম্পত্তি কিনতে চান কিনতে পারেন। ব্যবসায় বিনিয়োগ করলেও আপনার জীবনে সফলতা আসবে। শুধু তাই নয়, সন্তানের সঙ্গে আপনার সুসম্পর্ক বজায় থাকবে।

  • কর্কট রাশি

কর্কট রাশির (cancer) জাতক জাতিকাদের জীবনে শুভ সময় শুরু হবে। প্রত্যেকটি কাজেই আপনার সফলতা আসবে। ব্যবসায়ীদের জন্য খুব ভালো সময়। বাবা-মায়ের সঙ্গে সুসম্পর্ক বজায় থাকবে। যারা রিয়েল এস্টেট, সম্পত্তি, জমি সংক্রান্ত ব্যবসা করছেন তাদের অর্থ লাভের সম্ভাবনা রয়েছে। এসময়ে আপনি যদি পরিবারের সকলের সঙ্গে সদভাব বজায় রেখে চলেন তাহলে আপনি গুরুত্বপূর্ণ কোনও কাজের অর্ডার পেতে পারেন। সেখান থেকে অর্থপ্রাপ্তি হবে আপনার। এই সময় আপনার নতুন বাড়ি, গাড়ি কেনার সম্ভাবনা রয়েছে। দাম্পত্য জীবন থেকে পারিবারিক জীবনেও আপনি সুখের মুখ দেখবেন।

(এই সকল তথ্য জ্যোতিষ নির্ভর, সকলের ক্ষেত্রে এটি প্রযোজ্য নাও হতে পারে)

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+