Budh Uday 2023: ডিসেম্বর মাসেই উদিত হবে বুধ, গ্রহের কৃপায় ভাগ্যের দ্বার খুলবে কাদের?
Budh Uday 2023:জ্যোতিষশাস্ত্রে (astrology) বুধ গ্রহের বিশেষ গুরুত্ব রয়েছে, এই গ্রহকে আমরা রাজকুমার গ্রহ বলেই জানি। বুধ যখন ঘর পরিবর্তন করে বা বিপরীতমুখী হয় তখন বারো রাশির জাতক জাতিকাদের ওপর বিশেষ প্রভাব ফেলে, সেটি কারোর জন্য শুভ হতে পারে, আবার কারোর জন্য অশুভও হতে পারে।
ডিসেম্বর মাসের ২৭ তারিখ ,বছরের শেষেই উদিত হতে চলেছে বুধ। এই সময় কিছু রাশির ভাগ্যের দ্বার খুলবে। সেই রাশির তালিকায় কোন রাশির ব্যক্তিরা রয়েছেন, দেখুন তো আপনি আছেন কিনা সেই তালিকায়?

- সিংহ রাশি
বুধের উদয়ের কারণে সিংহ রাশির (leo) জাতক-জাতিকাদের সাফল্যের সময় শুরু হবে। প্রত্যেকটি কাজেই সফলতা অর্জন করতে পারবেন। আর্থিক দিকে খুব লাভ হবে আপনার। জীবনে যা চাইবেন তাই করতে পারবেন। এসময় আপনি অনলাইনেও কোনও ব্যবসা শুরু করতে পারেন, সেখানেও সফলতা মিলবে, তাছাড়া ভবিষ্যতের জন্য আপনাকে আর ভাবতে হবে না। দাম্পত্য জীবনে যে অশান্তি ছিল সেটিও মিটে যাবে। সকল কাজে বাবা-মায়ের পূর্ণ সহযোগিতা পাবেন, যারা ব্যবসা করছেন তাদেরও মুনাফা লাভ হবে।
- কর্কট রাশি
বুধ উদয়ের কারণে কর্কট রাশির (cancer) ব্যক্তিদের সাফল্যের সময় শুরু হবে। এসময় প্রত্যেকটি কাজেই সফলতা অর্জন করতে পারবেন। যারা পড়াশোনা করছেন তাদের জীবনের সফলতা আসবে। শুধু তাই নয়, এসময় আপনি চাকরির জায়গায় আরোও বেশি উন্নতি করতে পারবেন। এসময় আপনি দাম্পত্য জীবনে খুব সুখী হবেন। যারা অবিবাহিত রয়েছেন তাদের বিয়ে হয়ে যাবার সম্ভাবনা রয়েছে। এসময় যারা গবেষণা করছেন তাদের বিদেশ যাত্রার সম্ভাবনা রয়েছে। এসময় সকলের সঙ্গে তর্ক বিতর্ক এড়িয়ে চলার চেষ্টা করুন। পরিবারের সকলের সহযোগিতা পাবেন সকল কাজে।
- তুলা রাশি
বুধের উদয়ের কারণে তুলা রাশির (libra) ব্যক্তিদের সাফল্যের সময় শুরু হবে, আর্থিক দিকে খুব লাভ হবে আপনার। এসময় ব্যাংক ব্যালেন্স ক্রমশ বাড়তে থাকবে। ভবিষ্যতের জন্য এখন থেকেই আপনি টাকার সঞ্চয় করতে পারেন। জীবনে যা চাইবেন তাই করতে পারবেন। এসময় দাম্পত্য জীবনে আপনি সুখে থাকতে পারবেন। যারা প্রেম জীবনেযুক্ত তাদের জীবনেও মিলবে সফলতা। আর্থিক দিকে খুব উন্নতি করতে পারবেন এই রাশির ব্যক্তিরা। নয়া সম্পত্তির মালিক হবেন এই রাশির ব্যক্তিরা। এই সময় আটকে থাকা কাজ আপনার হয়ে যাবে। তবে, অবশ্যই মাথা ঠাণ্ডা রেখে প্রত্যেকটি কাজ করবেন।
(এই সকল তথ্য জ্যোতিষ নির্ভর, সকলের ক্ষেত্রে এটি প্রযোজ্য নাও হতে পারে)












Click it and Unblock the Notifications