Budh Uday 2023: বুধের উত্থানের কারণে নতুন সম্পত্তির মালিক হবেন কারা

জ্যোতিষশাস্ত্রে (astrology) প্রত্যেকটি গ্রহের বিশেষ গুরুত্ব রয়েছে। ঠিক তেমনি বুধ গ্রহেরও বিশেষ গুরুত্ব রয়েছে। যখন এই গ্রহ ঘর পরিবর্তন করে, বা বিপরীতমুখী হয় বা উদিত হয় তখন বারো রাশির ব্যক্তিদের উপরে বিশেষ প্রভাব ফেলে। সেটি কারোর জন্য ইতিবাচক হতে পারে আবার কারোর জন্য নেতিবাচক হতে পারে।

জুলাই মাসের ১১ তারিখ রাজকুমার গ্রহ তার স্থান পরিবর্তন করে কর্কট রাশিতে উদিত হতে চলেছে। এই সময়ে কিছু রাশির জাতক জাতিকাদের জীবনে সাফল্যের সময় শুরু হবে, কাদের আর্থিক দিকে লাভ হবে, জানেন।

job image

মকর রাশি

বুধের উত্থানের কারণে মকর রাশির (Capricorn) জাতক জাতিকাদের সাফল্যের সময় শুরু হবে যে কাজ করবেন সেখানেই সফলতা পাবেন। আপনার সপ্তম ঘরে প্রবেশ করছে বুধ গ্রহ। কাজের জন্য আপনাকে বাইরে যেতে হতে পারে, তবে সেখান থেকে আপনার অর্থপ্রাপ্তির সম্ভাবনা রয়েছে।

কঠোর পরিশ্রম করলে জীবনে সফলতা নিশ্চিত। যদি আপনি বেসরকারি চাকরি করেন তাহলে চাকরিতে আপনার পদোন্নতি হতে পারেন। তাই আপনারা যে আইনি মামলায় জড়িয়ে ছিলেন সেটি থেকে বেরোতে পারবেন। শুধু তাই নয়, আপনার পারিবারিক জীবনে যে সমস্যা ছিল সেটি কেটে যাবে। জীবনে যা চাইবেন তাই করতে পারবেন। আর্থিক দিকে খুব লাভ হবে আপনার।

job image

কন্যা রাশি

রাজকুমার গ্রহের উত্থানের কারণে কন্যা রাশির (Virgo) জাতক জাতিকাদের সাফল্যের সময় শূরু হবে। সকল কাজে আপনি এগিয়ে যেতে পারবেন। আপনার আত্মবিশ্বাস বাড়বে। কর্ম থেকে ব্যবসায় উন্নতি করতে পারবেন।

আপনার মনের গুপ্ত ইচ্ছা পূরণ হওয়া সম্ভাবনা রয়েছে। শুধু তাই নয়, যারা ব্যবসায়ী রয়েছেন তাঁদের আর্থিক দিকে খুব লাভ হবে। যারা বেকার রয়েছেন তাদের নতুন চাকরি পাওয়ার সুযোগ রয়েছে। ব্যবসায়ীদের জন্য খুব ভালো সময়।

job image

মিথুন রাশি

মিথুন রাশির জাতক জাতিকাদের শুভ সময় শুরু হবে। যারা ব্যবসায়ে যুক্ত তাদের জীবনের শুভ সময়। যারা বেসরকারি চাকরি করছেন তাদের চাকরিতে পদোন্নতি হওয়ার সম্ভাবনা রয়েছে। সেই সঙ্গে বেতন বৃদ্ধি হতে পারে।

শুধু তাই নয়, দাম্পত্য জীবন থেকে পারিবারিক জীবনেও আপনি সুখের মুখ দেখবেন। আপনি যে কাজ করবেন সেই কাজেই সফলতা মিলবে। আপনার চতুর্থ ঘরে অধিপতি হল বুধ। তাই আপনারা সকল কাজেই সাফল্য লাভ করতে পারবেন।

(এই সকল তথ্য জ্যোতিষ নির্ভর, সকলের ক্ষেত্রে এটি প্রযোজ্য নাও হতে পারে)

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+