Budh Margi 2023: কবে মার্গী হবে বুধ, ভাগ্যের দ্বার খুলবে কোন রাশির জাতকদের
জ্যোতিষশাস্ত্রে (astrology) প্রত্যেকটি গ্রহের বিশেষ গুরুত্ব রয়েছে, গ্রহরা যখন স্থান পরিবর্তন করে তখন সকল রাশির ব্যক্তিদের উপরে বিশেষ প্রভাব ফেলে। সেটি কারোর জন্য শুভ হতে পারে আবার কারোর জন্য অশুভ হতে পারে।
সেপ্টেম্বর মাসের ১৬ তারিখ মার্গী হতে চলেছে বুধ গ্রহ। এই সময় কিছু রাশির জাতক জাতিকাদের সাফল্যের সময় শুরু হবে। জানুন সেই রাশির তালিকায় কোন রাশির ব্যক্তিরা রয়েছেন।

মিথুন রাশি
মিথুন রাশির(Gemini) জাতক জাতিকাদের শুভ সময় শুরু হবে। কর্মজীবনে উন্নতি করতে পারবেন। আপনি বিদেশ যাত্রার সম্ভাবনা রয়েছে। শুধু তাই নয়, আর্থিক উপার্জন খুব ভালো হবে। দূরে কোথাও ঘুরতে যেতে পারেন, সেখান থেকে লাভের মুখ দেখবেন সকলে, সব কাজেই এগিয়ে যেতে পারবেন আপনি।
কর্কট রাশি
কর্কট রাশির (cancer) ব্যক্তিদের সাফল্যের সময় শুরু, কর্মক্ষেত্র থেকে ব্যবসায় খুব উন্নতি করতে পারবেন আপনি। সকল কাজে সফলতা মিলবে আপনাদের। দূরে কোথাও ঘুরতে যেতে পারেন। পারিবারিক জীবন থেকে দাম্পত্য জীবনে আপনি সুখের মুখ দেখবেন।
কন্যা রাশি
কন্যা রাশির (virgo) ব্যক্তিদের কর্মজীবনে উন্নতি হবে, শিক্ষার্থীদের জন্য খুব ভালো সময়. এসময় যে কাজেই হাত দেবেন সেই কাজেই সফলতা মিলবে। যদি আপনি সোনা ব্যবসায়ে যুক্ত থাকেন সেখানে সফলতা মিলবে। এসময় কারোর সঙ্গে কথা কাটাকাটি করবেন না, সকলের সঙ্গে ভালো ব্যবহার করার চেষ্টা করুন। যারা ব্যবসা করছেন তাদের আর্থিক দিকে খুব লাভ হবে, শুধু তাই নয় আপনি নতুন ব্যবসায় বিনিয়োগ করতে পারেন।

বৃশ্চিক রাশি
বৃশ্চিক রাশির (Scorpio) জাতক-জাতিকাদের জীবনে সফলতার সময় শুরু হবে। আর্থিক দিকে লাভ হবে। দাম্পত্য জীবন থেকে পারিবারিক জীবনে সুখের মুখ দেখবেন। অংশীদারিত্ব ব্যবসায় বিনিয়োগ করতে পারেন, সেখান থেকে অর্থপ্রাপ্তি হওয়ার সম্ভাবনা রয়েছে আপনার।আপনি যা চাইবেন তাই করতে পারবেন। জীবনে সাফল্যের সময় শুরু হবে, ভাগ্যের পূর্ণ সমর্থন পাবেন আপনি। আপনার আত্মবিশ্বাসে আরও বাড়বে।
মীন রাশি
মীন রাশির (Pisces) ব্যক্তিদের চাকরিতে পদোন্নতি হওয়ার সম্ভাবনা রয়েছে। যারা বেকার হয়েছেন তাদের চাকরি পাওয়ার সম্ভাবনা রয়েছে। তাছাড়া যারা সরকারি চাকরিতে কর্মরত তাদের আর্থিক দিকে লাভ হবে। বেসরকারি চাকরি করছেন যারা করছেন তাদের ভালো সম্য শূরু হবে। আপনি আপনার স্ত্রীকে নিয়ে দূরে কোথাও ঘুরতে যেতে পারেন।
(এই সকল তথ্য জ্যোতিষ নির্ভর, সকলের ক্ষেত্রে এটি প্রযোজ্য নাও হতে পারে)












Click it and Unblock the Notifications