Budh Margi 2024: মার্গী বুধের শুভ প্রভাবে গাড়ি-বাড়ি, চাকরিতে পদোন্নতি নিশ্চিত কাদের
Budh Margi 2024: জ্যোতিষশাস্ত্রে (astrology) প্রত্যেকটি গ্রহেরই বিশেষ গুরুত্ব রয়েছে, গ্রহরা যখন নিজেদের স্থান বদল করে তখন সকল রাশির ব্যক্তিদের উপর বিশেষ প্রভাব ফেলে। সেটি কারোর জন্য ইতিবাচক হতে পারে আবার কারোর জন্য নেতিবাচকও হতে পারে।
জানুয়ারি মাসের দ্বিতীয় দিনেই বৃশ্চিক রাশিতে মার্গী হতে চলেছে বুধ । সকাল ৮ টা ০৬ মিনিটে। এই সময়ে কিছু রাশির জাতক জাতিকাদের আর্থিক দিকে লাভ হবে, আবার কিছু রাশির ব্যক্তিদের নানান সমস্যার সম্মুখীন হতে হবে। জানুন কোন রাশির জাতক জাতিকারা রয়েছে সেই তালিকায়, দেখুন।

- তুলা রাশি
তুলা রাশির ব্যক্তিদের শুভ সময় শুরু হবে। এসময় প্রত্যেকটি কাজেই আপনি এগিয়ে যেতে পারবেন। শুধু তাই নয়, আপনার আয়ের উৎস খুঁজে পাবেন। নতুনভাবে কোনও ব্যবসা শুরু করলে সেখানে অর্থ প্রাপ্তি হওয়ার সম্ভাবনা রয়েছে। পরিবারের সকলের সঙ্গেই ভালোভাবে কথা বলার চেষ্টা করবেন। দাম্পত্য জীবন থেকে পারিবারিক জীবনে আপনি খুব সুখী হবেন। প্রেম জীবনে সফলতা আসবে। এমনকি বিবাহিত জীবনেও সুখী হবেন আপনি, যা করবেন মাথা ঠান্ডা রেখে তবেই করবেন।
- সিংহ রাশি
সিংহ রাশির জাতক-জাতিকাদের সাফল্যের সময় শুরু হবে। এসময় দ্বিতীয় ঘরেও প্রবেশ করবে বুধ। এই সময় যারা ব্যবসা করছেন তাদের আর্থিক দিকে খুব লাভ হবার সম্ভাবনা রয়েছে। শুধু তাই নয়, চাকরির জন্য আপনাকে বিদেশে যেতে হতে পারে। নয়া সম্পত্তির মালিক হতে পারেন। এসময়ে বিলাসবহুলভাবে জীবন কাটাতে পারবেন আপনি। আপনার স্ত্রীর সঙ্গে আপনার যে অশান্তি ছিল সেই অশান্তি থেকে বের হতে পারবেন। এসময় যারা ওকালতি করছেন বা সরকারি চাকরিতে যুক্ত তাদের জীবনে সাফল্যের সময়। এই সময় আপনার আর্থিক অবস্থার আরোও উন্নতি হবে।
- কন্যা রাশি
কন্যা রাশির জাতক-জাতিকাদের জীবনে সাফল্যের সময়। এসময় প্রত্যেকটি কাজেই এই রাশির ব্যক্তিরা এগিয়ে যেতে পারবেন। বুধের মার্গী হওয়ার কারণে আপনার পেশাগত জীবনে খুব সফলতা আসবে। বেসরকারি চাকরিতে যারা কর্মরত তাদের চাকরিতে পদোন্নতি হওয়ার সম্ভাবনা রয়েছে। শুধু তাই নয়, আপনারা যদি কোথাও টাকা আটকে থাকে সেই টাকা ফেরত পাওয়ার সম্ভাবনা রয়েছে, যারা শেয়ার বাজারের সঙ্গে যুক্ত বা যারা সোনা ব্যবসায় বিনিয়োগ করছেন তাদেরও কিন্তু জীবনে সফলতার সুযোগ রয়েছে। আপনি আর্থিক সঙ্কট কাটিয়ে লাভের মুখ দেখতে পাবেন।
(এই সকল তথ্য জ্যোতিষ নির্ভর, সকলের ক্ষেত্রে এটি প্রযোজ্য নাও হতে পারে)












Click it and Unblock the Notifications