Budh Gochar July 2023: বুধের স্থান পরিবর্তনে ভাগ্যের দ্বার উন্মোচিত হবে কাদের

জ্যোতিষশাস্ত্রে (astrology) বুধ গ্রহের একটি বিশেষ গুরুত্ব রয়েছে। বুধ গ্রহকে আমরা রাজকুমার গ্রহ বলেই জানি। এই গ্রহ প্রায় প্রত্যেক মাসেই তার নিজের স্থান পরিবর্তন করে সকল রাশির ব্যক্তিদের উপর বিশেষ প্রভাব ফেলে, সেটি কারোর জন্য ইতিবাচক হতে পারে আবার কখনো নেতিবাচকও হতে পারে।

জুলাই মাসের ২৫ তারিখ ভোর ৪ টে ৩১ মিনিটে সিংহ রাশিতে প্রবেশ করবে বুধ গ্রহ। এ সময় কিছু রাশির জাতক জাতিকাদের উপর শুভ প্রভাব ফেলবে, ভাগ্যের দ্বার খুলবে কিছু রাশির জাতক জাতিকাদের। দেখুন সেই রাশির তালিকায় কারা রয়েছেন, আপনিও কি রয়েছেন সেই রশিদের তালিকায়।

Budh Gochar

মেষ রাশি

মেষ রাশির (aries) ব্যক্তিদের সাফল্যের সময় শুরু হবে। এই সময় আপনার চতুর্থ ঘরে প্রবেশ করবে বুধ গ্রহ। গোপন শত্রুরা আপনার কোনও ক্ষতি করতে পারবেন না। আপনার জীবনে সুখবর আসবে। ভালো কোনও খবরে আপনি খুশি হবেন। এই সময় পিতা-মাতার সান্নিধ্য পাবেন। সকল কাজে মাঝেও স্বাস্থ্যের প্রতি যত্ন নেওয়ার চেষ্টা করবেন। নতুন বাড়ি, গাড়ি যানবাহন কেনার সম্ভাবনা রয়েছে আপনার।

বৃষ রাশি

বুধ ঘর পরিবর্তন করার কারণে বৃষ রাশির (Taurus) জাতক জাতিকাদের সাফল্যের সময় শুরু হবে। এসময় যারা বিদেশে ব্যবসায় যুক্ত তাদের জীবনে সফলতা নিশ্চিত। এই সময় আপনি যদি আর্থিক দিকে উন্নতি করতে চান তাহলে মাথা ঠান্ডা রেখে সব কাজ করার চেষ্টা করবেন। যারা বেসরকারি চাকরি করছেন তাদের আর্থিক দিকে খুব লাভ হবে। শুধু তাই নয়, আপনাদের বেতন বৃদ্ধি হওয়ার সম্ভাবনা রয়েছে। দাম্পত্য জীবন থেকে পারিবারিক জীবনে আপনি সুখের মুখ দেখবেন।

Budh Gochar

মিথুন রাশি

মিথুন রাশির (Gemini) জাতক জাতিকাদের সাফল্যের সময় শুরু হবে। আর্থিক দিয়ে খুব লাভ হবে। শুধু তাই নয়, যে গুপ্ত রোগে আপনি এতদিন আক্রান্ত ছিলেন ছিল সেটা থেকে আপনি সুস্থ হবেন। এসময় আপনার ক্ষতি কেউ করতে পারবেন না। সব দিকে নজর রেখে কাজ করার চেষ্টা করবেন।

বৃশ্চিক রাশি

বুধ ঘর পরিবর্তন করার কারণে বৃশ্চিক রাশির (Scorpio) জাতিকাদের সাফল্যের সময় শুরু হবে। এই সময় আপনার আর্থিক দিকে খুব লাভ হবে। যে কাজ করবেন সেখানেই আপনি সফলতা অর্জন করতে পারবেন। ভাই-বোনের পূর্ণ সহযোগিতা পাবেন সব কাজে, হঠাৎ করে কোথা থেকে অর্থ পেতে পারেন আপনি।

(এই সকল তথ্য জ্যোতিষ নির্ভর, সকলের ক্ষেত্রে এটি প্রযোজ্য নাও হতে পারে)

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+