Budh Gochar July 2023: বুধের স্থান পরিবর্তনে ভাগ্যের দ্বার খুলবে এই রাশির জাতকদের
জ্যোতিষশাস্ত্রে (astrology) বুধ গ্রহের একটি বিশেষ গুরুত্ব রয়েছে। বুধকে আমরা দক্ষতা, সাফল্য, ব্যবসা, যুক্তি, বুদ্ধিমত্তার কারক বলেই জানি। বুধ যখন ঘর পরিবর্তন করে তখন বারো রাশির উপরে বিশেষ প্রভাব ফেলে। সেটি কারোর জন্য শুভ হতে পারে, আবার কারোর জন্য অশুভও হতে পারে।
জুলাই মাসের ২৫ তারিখ সিংহ রাশিতে প্রবেশ করবে, এই সময় কিছু রাশির ব্যক্তিদের শুভ সময় শুরু হবে, জানুন সেই রাশির তালিকায় কোন রাশির ব্যক্তিরা রয়েছেন।

বৃষ রাশি
সিংহ রাশিতে প্রবেশ করে বুধ বৃষ রাশির (Taurus) জাতক জাতিকাদের শুভ সময় শুরু হবে। এসময় যে কাজে হাত দেবেন সে কাজেই সফলতা পাবেন। সকল কাজে এগিয়ে যেতে পারবেন। মাথা ঠান্ডা রেখে প্রত্যেকটি কাজ করলে জীবনে সফলতা নিশ্চিত। আপনি এতদিন যে আইনি মামলায় জড়িয়ে ছিলেন সেই আইনি মামলা থেকে মুক্তি পাবেন। সবার সঙ্গে ভালোভাবে মিলেমিশে সংসার করতে পারবেন। আপনার জীবনে তাহলে সফলতা লেগে থাকবে। পারিবারিক অশান্তি কেটে যাবে। পরিবারের সকলের সঙ্গে ভালোভাবে থাকতে পারবেন। আর্থিক দিকে উন্নতি হবে, আপনার দাম্পত্য জীবন থেকে পারিবারিক জীবনে আপনি সুখের মুখ দেখবেন।
তুলা রাশি
তুলা রাশির (libra) ব্যক্তিদের পরিবেশ এই সময়ে অনুকূলেই থাকবে। যারা ব্যবসা করছেন তাদের আর্থিক দিকে খুব লাভ হবে। আপনাদের আর্থিক লাভের সম্ভাবনা রয়েছে। সমাজের সম্মান ক্রমশ বাড়তে থাকবে। জীবনসঙ্গী পূর্ণ সহযোগিতা পাবেন আপনি। কর্মজীবন এগিয়ে যেতে পারবেন আপনি। আপনারা অংশীদারিত্ব ব্যবসায় বিনিয়োগ করতে পারেন, সেখান থেকে আর্থিক লাভ হবে আপনাদের।

মকর রাশি
মকর রাশির (Capricorn) ব্যক্তিদের শুভ সময় শুরু হবে। আপনি যা চাইবেন তাই করতে পারবেন। আপনার অষ্টম ঘরে প্রবেশ করবে বুধ গ্রহ। মকর রাশির অষ্টম ও ষষ্ঠ ঘরের অধিপতি হল বুধ গ্রহ। যে কাজ করবেন সেখানেই সফলতা পাবেন। আয়ের নতুন উৎস খুঁজে পাবেন। এই সময়টি আপনাদের জন্য খুব ভালো সময়। সকল কাজে এগিয়ে যেতে পারবেন আপনারা। শেয়ার মার্কেটের ব্যবসায় যারা যুক্ত তাদের জীবনে সাফল্য আসবে। এসময় ভাগ্যের পূর্ণ সমর্থন আপনি পাবেন। প্রেম জীবনে সাফল্য আসবে। যারা অবিবাহিত রয়েছেন তাদের বিয়ে হয়ে যাওয়া সম্ভাবনা রয়েছে।
(এই সকল তথ্য জ্যোতিষ নির্ভর, সকলের ক্ষেত্রে এটি প্রযোজ্য নাও হতে পারে)












Click it and Unblock the Notifications