Budh Gochar 2024: আগামী মাসে বুধ গোচরে কাদের ব্যবসায় সফলতা আসবে, কী বলছে জ্যোতিষশাস্ত্র
জ্যোতিষশাস্ত্রে (astrology) বুধ গ্রহের বিশেষ গুরুত্ব রয়েছে। যখন এই গ্রহ ঘর পরিবর্তন করে তখন সকল রাশির ব্যক্তিদের উপর শুভ ও অশুভ নানান প্রভাব ফেলে। পয়লা ফেব্রুয়ারি স্থান পরিবর্তন করবে রাজকুমার গ্রহ। মকর রাশিতে প্রবেশ করবে এই গ্রহ, মকর রাশির অধিপতি হলেন শনিদেব।
বুধ ও শনির মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে, অন্য রাশিতে রাজকুমার বুধ গমনের কারণে আর্থিক দিকে লাভ হবে কিছু রাশির ব্যক্তিদের। নয়া সম্পত্তির মালিক হবেন এই রাশির জাতক জাতিকারা।

- কন্যা রাশি
কন্যা রাশির জাতক জাতিকাদের শুভ সময় শুরু হবে। এসময় যারা ব্যবসা করছেন তাদের ব্যবসায় খুব সফলতা আসবে। মনের ইচ্ছা পূরণ হবে। শিক্ষার্থীদের জন্য খুব শুভ সময়। আপনার আটকে থাকা প্রত্যেকটি কাজ হয়ে যাবে। জীবনে যা চাইবেন তাই করতে পারবেন। সমাজে সম্মান ক্রমশ বাড়তে থাকবে। খুব সহজেই সাফল্যের শিখরে পৌঁছাতে পারবেন। নয়া সম্পত্তির মালিক হবেন এই রাশির জাতিকারা। শুধু তাই নয়, শরীর আপনার খুব ভালোই যাবে। শরীরের দিকে বিশেষ খেয়াল রাখবেন। দূরে কোথাও ঘুরতে যেতে পারেন।
- তুলা রাশি
তুলা রাশির ব্যক্তিদের শুভ সময় শুরু হবে। এই সময় আপনি জীবনে যা চাইবেন তাই করতে পারবেন। শুধু তাই নয়, পরিবেশ আপনার অনুকূলেই থাকবে। গাড়ি, বাড়ি কেনার সম্ভাবনা রয়েছে। সম্পত্তি লেনদেনের ব্যবসা যারা করেছেন তাদের আর্থিক দিকে খুব লাভ হবে। অমীমাংসিত কাজ হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এসময় আপনার আটকে থাকা কাজ হয়ে যাবে। আইনি সমস্যা থেকে বের হতে পারবেন। কর্মক্ষেত্রে খুব উন্নতি করতে পারবেন আপনি। দাম্পত্য জীবন থেকে পারিবারিক জীবনে আপনি খুব সুখী হবেন। পৈত্রিক সম্পত্তি ফিরে পাওয়ার সম্ভাবনা রয়েছে। আপনাদের পরিবারের সকলের সঙ্গে শুভ সম্পর্ক লেগে থাকবে। চাকরি থেকে ব্যবসায় মিলবে সফলতাও।
- মকর রাশি
বুধের মকর রাশিতে গমনের কারণে মকর রাশির ব্যক্তিদের জীবনে শুভ সময় শুরু হবে। আপনার আর্থিক অবস্থার খুব উন্নতি হবে। তাছাড়া আপনার মনের ইচ্ছা পূরণ হওয়ার সম্ভাবনা রয়েছে। এসময় আপনার ভাগ্যের দ্বার খুলবে। তাছাড়া যারা নতুন চাকরি খুঁজছেন তাদের চাকরি পাওয়ার সম্ভাবনা রয়েছে। এসময়ে নতুন সম্পত্তির মালিক হবেন আপনারা। আপনারা দাম্পত্য জীবন থেকে পারিবারিক জীবনে সুখের মুখ দেখবেন।
(এই সকল তথ্য জ্যোতিষ নির্ভর, সকলের ক্ষেত্রে এটি প্রযোজ্য নাও হতে পারে)












Click it and Unblock the Notifications