Budh Gochar 2023: বুধের ধনু রাশিতে গমনের কারণে চাকরি প্রাপ্তির সম্ভাবনা কাদের রয়েছে?

জ্যোতিষশাস্ত্রে (astrology) বুধ গ্রহের বিশেষ গুরুত্ব রয়েছে। এই গ্রহকে আমরা রাজকুমার গ্রহ বলেই জানি। বুধ যখন ঘর পরিবর্তন করে বা বিপরীতমুখী হয় তখন ১২ রাশির ব্যক্তিদের উপরে শুভ প্রভাব ফেলে, আবার কখনোও অশুভ প্রভাবও ফেলে। বুধ প্রায় ২৫ দিন অন্তর স্থান পরিবর্তন করে থাকে। বুধের অন্য রাশিতে গমনের কারণে সকল রাশির জাতক জাতিকাদের উপরেই নানান প্রভাব পড়বে।

২৭ অক্টোবর কার্তিক পূর্ণিমার দিনেই স্থান পরিবর্তন করে ধনু রাশিতে প্রবেশ করেছে এই গ্রহ। এসময় কিছু রাশির জাতক-জাতিকাদের আর্থিক দিকে ভীষণ উন্নতি করবেন, সেই রাশির তালিকায় কোন রাশির ব্যক্তিরা রয়েছেন, দেখুন।

Budh Gochar 2023: বুধের ধনু রাশিতে গমনের কারণে চাকরি প্রাপ্তির সম্ভাবনা কাদের রয়েছে?

মেষ রাশি

বুধের অন্য রাশিতে গমনের কারণে মেষ রাশির (aries) জাতক জাতিকাদের আর্থিক দিকে লাভ হবে। গ্রহের কৃপায় তাদের জীবনে সফলতা বাড়বে। সমাজে সম্মান ক্রমশ বাড়তে থাকবে। স্বাস্থ্যের উন্নতি হবে। আর্থিক অবস্থা আরোও ভালো হবে। ব্যবসায় খুব সফলতা আসবে আপনার। জীবনে অনেক দূর পর্যন্ত এগোতে পারবেন। তবে অবশ্যই মাথা ঠাণ্ডা রেখে কাজ করার চেষ্টা করবেন।

ধনু রাশি

বুধের অন্য রাশিতে গমনের কারণে ধনু রাশির (Sagittarius) জাতক-জাতিকাদের শুভ সময় শুরু হবে। এসময় নতুন সম্পত্তি কিনতে পারেন আপনি। শুধু তাই নয়, দাম্পত্য জীবন থেকে পারিবারিক জীবনেও অনেক দূর পর্যন্ত এগোতে পারবেন। জীবনে ক্রমশ উন্নতি করতে পারবেন আপনি।দূরে কোথাও ঘুরতে যেতে পারেন, সেখানে ভালোভাবে থাকতে পারবেন আপনি। বাবা-মায়ের পূর্ণ সমর্থন পাবেন আপনি, সকল কাজে এগিয়ে যেতে পারবেন। অংশীদারিত্ব ব্যবসার বিনিয়োগ করতে পারেন, সেখান থেকে খুব উন্নতি লাভ করতে পারবেন। আপনার আটকে থাকা কাজ হয়ে যাবে। পরিবারের সকলের সঙ্গেও ভালোভাবে থাকতে পারবেন।

কুম্ভ রাশি

কুম্ভ রাশির (Aquarius) জাতক জাতিকাদের জীবনে উন্নতির সময় শুরু হবে। এই সময় কোনও কাজে আপনি আটকে থাকবেন না। শুধু তাই নয়, নয়া সম্পত্তির মালিক হবেন আপনিও। দূরে কোথাও ঘুরতে যেতে পারেন। মডেলিং, সংগীত, হোটেলের ব্যবসায় যারা যুক্ত তাদের জীবনেও সফলতা লেগে থাকবে। প্রতিযোগিতামূলক পরীক্ষা দিলে সেখানে সফলতা অর্জন করতে পারবেন। যারা বেসরকারি চাকরি করছেন তাদের চাকরিতে পদোন্নতি হওয়ার সম্ভাবনা রয়েছে। সেখান থেকে অর্থপ্রাপ্তির সম্ভাবনা রয়েছে আপনার। মাথা ঠাণ্ডা রেখে চলার চেষ্টা করবেন। অংশীদারিত্ব ব্যবসায় বিনিয়োগ করতে পারেন।

(এই সকল তথ্য জ্যোতিষ নির্ভর, সকলের ক্ষেত্রে এটি প্রযোজ্য নাও হতে পারে)

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+