Budh Gochar 2023: এক মাসে দ্বিতীয়বার স্থান বদল করবে বুধ, গ্রহের কৃপায় ব্যবসায় লাভ হবে কাদের

জ্যোতিষশাস্ত্রে (astrology) মোট বারোটি রাশি, নয়টি গ্রহ এবং সাতাশটি নক্ষত্রের উল্লেখ রয়েছে। প্রত্যেকটি গ্রহই সময় মতন স্থান পরিবর্তন করে থাকে, যার বিশেষ প্রভাব পরে সকল রাশির জাতক জাতিকাদের উপর। এটি কারোর জন্য শুভ হতে পারে, আবার কারোর জীবনের ওপর অশুভ প্রভাব পরবে। বুধকে আমরা রাজকুমার গ্রহ বলেই জানি। এই গ্রহকে বুদ্ধিমত্তা, বক্তৃতার কারক বলেই জানি। ডিসেম্বর মাসে দুবার ঘর পরিবর্তন করবে বুধ গ্রহ। এক মাসে দুবার ঘর পরিবর্তন করে এই গ্রহ, স্থান পরিবর্তন করে এই গ্রহ ১২ রাশির ব্যক্তিরা উপরে শুভ ও অশুভ প্রভাব ফেলবে। ডিসেম্বর মাসের দ্বিতীয়বার রাশি পরিবর্তন করতে চলেছে বুধ।

গ্রহের রাজপুত্র ১৩ ডিসেম্বর বিপরীতমুখী হয়েছিল, ডিসেম্বর বুধ বৃশ্চিক রাশিতে গমন করবে। ডিসেম্বর মাসে বুধের অবস্থান অনেকবারই পরিবর্তন হয়েছে। বুধ ধনু রাশিতে প্রবেশ করেছিল, নভেম্বর মাসের ২৭ তারিখ, ১৩ ডিসেম্বর বুধ বিপরীতমুখী হয়েছে। ১৮ ডিসেম্বর অস্ত যায়, ২৮ ডিসেম্বর বুধ উদিত হবে। ২ জানুয়ারি ২০২৪ সালে হতে চলেছে মার্গী হতে চলেছে। বুধের কৃপায় নতুন বছরে আর্থিক দিকে লাভ হবে কাদের, জানুন।

job interview

  • মেষ রাশি

বুধের কৃপায় মেষ রাশির (aries) জাতক জাতিকাদের আর্থিক দিকে লাভ হবে। এসময় আপনি যা চাইবেন তাই করতে পারবেন। চাকরিতে পদোন্নতি হওয়ার সম্ভাবনা রয়েছে। তাছাড়া ক্রমেই ব্যাঙ্ক ব্যালেন্স বাড়তে থাকবে। আপনি প্রত্যেকটি কাজেই সফলতা অর্জন করতে পারবেন। আর্থিক দিকেও খুব লাভ হবে আপনাদের। তবে অবশ্যই মাথা ঠান্ডা রেখে প্রত্যেকটি কাজ করলে আপনার জীবনেও সফলতা নিশ্চিত।

  • মিথুন রাশি

বুধ স্থান পরিবর্তন করায় মিথুন রাশির (Gemini) জাতক জাতিকাদের সাফল্যের সময় শুরু হবে। এসময় আপনার সম্পদ ক্রমশ বাড়তে থাকবে। আপনি যদি কোথাও অর্থ বিনিয়োগ করতে চান করতে পারেন, সেখান থেকে ভালো সুযোগ পাবেন আপনি। তাছাড়া বিদেশ যাত্রার সম্ভাবনা রয়েছে এই রাশির জাতক জাতিকাদের।

  • মকর রাশি

বুধের গমনের কারণে মকর রাশির (Capricorn) জাতক জাতিকাদের পরিবেশ অনুকূলে থাকবে। আপনি সকল কাজেই এগিয়ে যেতে পারবেন। তাছাড়া নতুন সম্পত্তি লাভের সম্ভবনা রয়েছে।আপনি যদি নতুন চাকরির প্রস্তাব পান সেটি গ্রহণ করতে পারেন। তাছাড়া দূরে কোথাও ঘুরতে যেতে পারেন, সেখান থেকে আর্থিক লাভ হওয়ার সম্ভাবনা রয়েছে। দাম্পত্য জীবনে সুখের মুখ দেখবেন আপনি, যারা অবিবাহিত রয়েছেন তাদের বিয়ে হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে।

(এই সকল তথ্য জ্যোতিষ নির্ভর, সকলের ক্ষেত্রে এটি প্রযোজ্য নাও হতে পারে)

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+