Budh Gochar 2023: ব্যবসার দাতা বুধ কোন রাশির ব্যক্তিদের জীবনে সফলতা আনবে
Budh Gochar 2023: জ্যোতিষশাস্ত্রে (astrology) বুধ গ্রহের বিশেষ গুরুত্ব রয়েছে, এই গ্রহকে আমরা বুদ্ধি, যুক্তি, শেয়ার বাজার, অর্থনীতির কারক বলেই জানি। বুধ হল গ্রহদের রাজকুমার। বুধ যখন স্থান পরিবর্তন করে তখন সকল রাশির ব্যক্তিদের উপরে বিশেষ প্রভাব ফেলে। সেটি কারোর শুভ হতে পারে, আবার কারোর উপর অশুভ প্রভাব ফেলে।
নভেম্বর মাসে বৃহস্পতির রাশি ধনু রাশিতে প্রবেশ করবে বুধ গ্রহ। এসময় কর্মজীবন থেকে ব্যবসায় এগিয়ে যেতে পারবেন। কিছু রাশির জাতক জাতিকারা এসময় সকল কাজেই তারা উন্নতি করতে পারবেন। জানুন কোন কোন রাশির ব্যক্তিদের জীবনে সফলতা আসবে, জানুন।

- মিথুন রাশি
বুধ স্থান পরিবর্তন করায় মিথুন রাশির (Gemini) ব্যক্তিদের সাফল্যের সময় শুরু হবে। প্রত্যেকটি কাজেই সফলতা মিলবে আপনার। আপনার স্ত্রীর সঙ্গে আপনার সম্পর্ক খুব ভালো থাকবে। আপনি জীবনে যা চাইবেন তাই করতে পারবেন। যানবাহন, নতুন সম্পত্তি কেনার সম্ভাবনা রয়েছে। আপনার পৈত্রিক সম্পত্তি ফিরে পাওয়ার সম্ভাবনা রয়েছে। এসময়ে ব্যবসায় বিনিয়োগ করতে পারেন। জীবনে যা চাইবেন তাই করতে পারবেন। আপনার মনের গোপন কোনোও ইচ্ছে পূরণ হওয়ার সম্ভাবনা রয়েছে। পরিবারের সকলের সঙ্গে সুসম্পর্ক বজায় রেখে চললে সকল কাজে আপনাকে এগিয়ে নিয়ে যেতে পারবেন।
- কুম্ভ রাশি
কুম্ভ রাশির(Aquarius) ব্যক্তিদের শুভ সময় শুরু হবে। প্রত্যেকটি কাজেই এগিয়ে যেতে পারবেন। ভাগ্যের পূর্ণ সহায় পাবেন আপনি। তাছাড়া যদি আপনি আমদানি, রপ্তানির ব্যবসায়ে যুক্ত থাকেন সেখান থেকে এগিয়ে আরোও উন্নতি করার সম্ভাবনা রয়েছে।দাম্পত্য জীবন থেকে পারিবারিক জীবনে আপনি সুখের মুখ দেখবেন। প্রত্যেকটি কাজেই মিলবে সফলতা। দাম্পত্য জীবন থেকে পারিবারিক জীবনে সুখী হবেন। সন্তানের থেকে কোনও সুখবরে আপনি আরোও খুশি হয়ে উঠবেন। পরিবারের সকলেই আপনাকে সকল কাজে আরোও সাহায্য করবে, কখনোই আপনি কোনও কাজে পিছিয়ে পড়বেন না। নতুন সম্পত্তি কেনার সম্ভাবনা রয়েছে আপনার।
- কর্কট রাশি
বুধ স্থান পরিবর্তন করার কারণে কর্কট রাশির (cancer) ব্যক্তিদের শুভ সময় শুরু হবে। প্রত্যেকটি কাজেই এগিয়ে যেতে পারবেন। এসময় আপনার যে গুপ্ত রোগ ছিল সেই রোগ থেকে বেরোতে পারবেন। দাম্পত্য জীবন থেকে পারিবারিক জীবনে আপনি খুব সুখী হবেন। মাথা ঠাণ্ডা রেখে প্রত্যেকটি কাজ করলে আপনার জীবনে সাফল্য লাভ হবে। প্রেমের সম্পর্কে খুব সফলতা আসবে। তাছাড়া আপনার সাহস ক্রমশ বাড়তে থাকবে। মানসিক চাপ অনেকটাই কমবে।
(এই সকল তথ্য জ্যোতিষ নির্ভর, সকলের ক্ষেত্রে এটি প্রযোজ্য নাও হতে পারে)












Click it and Unblock the Notifications