Budh Gochar 2023: বুধের স্থান পরিবর্তনে আর্থিক দিকে ব্যাপক উন্নতি হবে এই রাশির জাতকদের

জ্যোতিষশাস্ত্রে (astrology) প্রত্যেকটি গ্রহেরই বিশেষ গুরুত্ব রয়েছে। ঠিক তেমনই বুধ গ্রহেরও গুরুত্ব রয়েছে। বুধ গ্রহকে আমরা ব্যবসা, বুদ্ধিমত্তা, অর্থনীতির কারক বলেই জানি। যখন বুধ ঘর পরিবর্তন করে তখন বারো রাশির উপরেই নানান প্রভাব ফেলে।

সেটি কারোর জন্য শুভ হতে পারে, আবার কারোর জন্য অশুভও হতে পারে, চলতি মাসে বুধ গ্রহ তার ঘর পরিবর্তন করে কন্যা রাশিতে প্রবেশ করবে। এসময় কিছু রাশির জাতক জাতিকাদের সাফল্যের সময় শুরু হবে। জানুন সেই রাশির তালিকায় কোন রাশির ব্যক্তিরা রয়েছেন।

Budh Gochar 2023

মীন রাশি

বুধ ঘর পরিবর্তন করার কারণে মীন রাশির (Pisces) জাতক জাতিকাদের সাফল্যের সময় শুরু হবে। এসময় যে কাজে হাত দেবেন সেই কাজেই সফলতা মিলবে আপনার। আর্থিক দিকে খুব লাভ হবে। শিক্ষার্থীদের জন্য খুব ভালো সময় শুরু হবে। ব্যবসায় আর্থিক লাভ হবে আপনার।এই সময় কেরিয়ারের জন্য আপনাকে ভাবতে হবে না, নতুন চাকরি পাওয়ার সম্ভাবনা রয়েছে। আর্থিক দিকে খুব উন্নতি হবে আপনার। জীবনে সাফল্য আসবে। দূরে কোথাও ঘুরতে যেতে পারেন, সেখান থেকে সফলতা আসবে। স্বামী-স্ত্রীর মধ্যে সম্পর্ক আরোও মধুর হবে। জীবন সঙ্গীর সঙ্গে খুব ভালোভাবে সময় কাটাতে পারবেন।

মকর রাশি

মকর রাশির(Capricorn) জাতক জাতিকাদের শুভ সময় শুরু হবে। এসময় আপনি দূরে কোথাও ঘুরতে যেতে পারেন, মনের গুপ্ত কোনও ইচ্ছা পূরণ হওয়ার সম্ভাবনা রয়েছে আপনার। যারা বেসরকারি চাকরি করছেন তাদের চাকরিতে পদোন্নতি হবার সম্ভাবনা রয়েছে। এসময় যারা গবেষণার কাজে যুক্ত তাদের জীবনে সাফল্য আসবে, আর্থিক দিকে খুব লাভ হবেন আপবনারা।চাকরি থেকে ব্যবসায় সাফল্যের সময় শুরু হবে। এই সময় আপনি পরিবারের সঙ্গে খুব ভালোভাবে সময় কাটাতে পারবেন।

Budh Gochar 2023

কর্কট রাশি

বুধ গ্রহ স্থান পরিবর্তন করায় কর্কট রাশির (Cancer) জাতক-জাতিকাদের সাফল্যের সময় শুরু হবে। এসময় আপনি মাথা ঠান্ডা রেখে প্রত্যেকটি কাজ করবেন। আর্থিক দিকে খুব উন্নতি হবে।শুধু তাই নয়, নতুন সম্পত্তি কেনার সম্ভাবনা রয়েছে। যারা সরকারি চাকরিজীবি রয়েছেন তাদের দাম্পত্য জীবন থেকে পারিবারিক জীবনেও আপনার সাফল্য লেগেই থাকবে। জীবনে সফলতা আসবে। তাছাড়া বেসরকারি চাকরি যারা করছেন তাদের বেতন বৃদ্ধি হওয়ার সম্ভাবনা রয়েছে।

(এই সকল তথ্য জ্যোতিষ নির্ভর, সকলের ক্ষেত্রে এটি প্রযোজ্য নাও হতে পারে)

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+