Budh Gochar 2023: বুধ গোচরে ব্যবসায় উন্নতি হবে কোন রাশির জাতকদের
জ্যোতিষশাস্ত্রে (astrology) প্রত্যেকটি গ্রহেরই বিশেষ গুরুত্ব রয়েছে, গ্রহরা যখন স্থান পরিবর্তন করে তখন সকল রাশির উপরে নানান প্রভাব ফেলে। সেটি কারোর জন্য শুভ হতে পারে, আবার কারোর জন্য অশুভ হতে পারে। বুধ গ্রহকে আমরা গ্রহদের রাজকুমার বলেই জানি।
এই গ্রহ যখন ঘর বদল করে তখন সকল রাশির উপরে শুভ ও অশুভ নানান প্রভাব ফেলে। অক্টোবর মাসের ১৯ তারিখ বুধ গ্রহ স্থান পরিবর্তন করতে চলেছে, দীপাবলির আগেই বুধের ঘর পরিবর্তনে কিছু রাশির জাতক-জাতিকাদের আর্থিক দিকে লাভ হবে। সকল কাজে এগিয়ে যেতে পারবেন আপনারা। ব্যবসায় অগ্রগতি হবে, জানুন সেই রাশির তালিকায় ব্যক্তিরা রয়েছেন।

- কুম্ভ রাশি
বুধ ঘর পরিবর্তন করায় কুম্ভ রাশির (Aquarius) জাতক-জাতিকাদের সাফল্যের সময় শুরু। এসময় প্রত্যেকটি কাজে আপনি এগিয়ে যেতে পারবেন। আপনার আটকে থাকা কাজ হয়ে যাবে। বেতন বৃদ্ধি হওয়ার সম্ভাবনা রয়েছে। যারা সরকারি চাকরি করছেন তাদের চাকরিতে পদোন্নতি হতে পারে, যারা বেসরকারি চাকরি করছেন তাদের চাকরিতে বেতন বৃদ্ধির সম্ভাবনা রয়েছে। এসময় প্রতিযোগিতামূলক পরীক্ষা দিলে সেখানে সফলতা আসবে। আপনার বিদেশ যাত্রার সম্ভাবনা রয়েছে। দূরে কোথাও ঘুরতে গেলে সেখান থেকে অর্থপ্রাপ্তি হবে এই রাশির ব্যক্তিদের।
- তুলা রাশি
তুলা রাশির (libra) জাতক-জাতিক সম্পত্তির মালিক হতে পারেন। এসময় আপনার আটকে থাকা কাজ হয়ে যাবে। পরিবারের সকলের সঙ্গে ভালোভাবে থাকতে পারবেন। সকল কাজে সফলতা অর্জন করতে পারবেন আপনি। স্ত্রীর সঙ্গে আপনার সম্পর্ক আরোও ভালো থাকবে। এসময় মাথা ঠাণ্ডা রেখে চলার চেষ্টা করবেন। দূরে কোথাও ঘুরতে গেলে আপনার আর্থিক দিকে খুব লাভ হবে। পরিবারের সকলের সঙ্গে ভালোভাবে থাকতে পারবেন। অংশীদারিত্ব ব্যবসায় সম্ভাবনা রয়েছে আপনার।

- কর্কট রাশি
কর্কট রাশির (cancer) ব্যক্তিরা নয়া সম্পত্তির মালিক হতে পারেন। পরিবারের সকলের সঙ্গে ভালোভাবে থাকতে পারবেন। রিয়েল এস্টেট, সম্পত্তির ব্যবসার সঙ্গে যারা যুক্ত তাদের জীবনে সফলতা নিশ্চিত। আর্থিকভাবে খুব সফলতা অর্জন করতে পারবেন আপনি। এই সময় আপনার জীবনের সাফল্যের সময় শুরু হবে। যারা অবিবাহিত রয়েছেন তাদের বিয়ে হয়ে যাবার সম্ভাবনা রয়েছে।
(এই সকল তথ্য জ্যোতিষ নির্ভর, সকলের ক্ষেত্রে এটি প্রযোজ্য নাও হতে পারে)












Click it and Unblock the Notifications