Budh Gochar 2023: বুধ গোচরে অর্থপ্রাপ্তির সম্ভাবনা রয়েছে কোন রাশির জাতকদের
জ্যোতিষশাস্ত্রে (astrology) বুধ গ্রহের বিশেষ গুরুত্ব রয়েছে। বুধকে আমরা রাজকুমার গ্রহ বলেই জানি। এই গ্রহ যখন ঘর পরিবর্তন করে বা বিপরীতমুখী হয় তখন বারো রাশির ব্যক্তিদের উপরে নানান প্রভাব ফেলে।
অগাস্ট মাসের ২৪ তারিখ বুধ গ্রহ বিপরীতমুখী হতে চলেছে। সেই সময় কিছু রাশির জাতক জাতিকাদের জীবনে সাফল্য আসবে। কাদের ভাগ্যের দ্বার খুলতে চলেছে, দেখুন।

কন্যা রাশি
বুধ বিপরীতমুখী হওয়ার কারণে কন্যা রাশির (virgo) জাতক জাতিকাদের সাফল্যের সময় শুরু হবে। এসময় কর্মজীবনে অনেক উন্নতি করতে পারবেন আপনি। আয়ের নতুন উৎস পাবেন। জীবনে যা চাইবেন তাই করতে পারবেন। সকল কাজে এগিয়ে যেতে পারবেন।যদি আপনি অংশীদারিত্ব ব্যবসায় বিনিয়োগ করেন, সেখান থেকে আপনার খুব ভালো সময় শুরু হবে এবং আর্থিক লাভেরও সম্ভাবনা থাকবে। পরিবারের সকলের সঙ্গে আপনার যে সমস্যা ছিল সেটি থেকে আপনি বের হতে পারবেন। মাথা ঠান্ডা রেখে প্রত্যেকটি কাজ করলে জীবনে সফলতা নিশ্চিত। তাছাড়া আপনার আর্থিক লাভের সম্ভাবনা রয়েছে।
বৃশ্চিক রাশি
রাজকুমার গ্রহ বিপরীতমুখী হওয়ার কারণে বৃশ্চিক রাশির (Scorpio) জাতক জাতিকাদের সাফল্যের সময় শুরু হবে। এসময় আপনার ভাগ্যের পূর্ণ সমর্থন পাবেন। চাকরিতে পদোন্নতি পাওয়ার সম্ভাবনা রয়েছে। এই সময় কেরিয়ারের জন্য আপনাকে ভাবতে হবে না, নতুন চাকরি পাওয়ার সম্ভাবনা রয়েছে। ব্যবসা থেকে পারিবারিক জীবনে আপনি সুখের মুখই দেখবেন। বাবা-মায়ের পূর্ণ সমর্থন পাবেন, দূরে কোথাও ঘুরতে যেতে পারেন। মাথা ঠান্ডা রেখে প্রত্যেকটি কাজ করলে জীবনে সফলতা নিশ্চিত। এই সময় দূরে কোথাও যাত্রা করতে পারেন, সেখান থেকে আর্থিক লাভ হবে। শুধু তাই নয়, এসময় ক্রমশ আপনার আত্মবিশ্বাস বাড়বে। মানসিক চাপ কমতে থাকবে আপনার।

মিথুন রাশি
মিথুন রাশির (Gemini) যাদের সাফল্যের সময় শুরু হবে। এসময় আপনি জীবনে যা তাই করতে পারবেন।সকল কাজে লাভবান হবেন। শুধু তাই নয় পরিবারের সদস্যদের সঙ্গে ভালোভাবে সময় কাটাতে পারবেন।যারা এসময় ফিল্ম, মিডিয়া, সাংবাদিকতা, রিয়েল এস্টেটের ব্যবসার সঙ্গে যুক্ত তাদের জীবনে সাফল্য নিশ্চিত। এক কথায় পরিবেশ আপনার অনুকূলেই থাকবে। চাকরিতে পদোন্নতি হওয়ার সম্ভাবনা রয়েছে আপনার। স্বামী-স্ত্রীর মধ্যে সম্পর্ক আরোও মধুর হবে। এসময় বাবা-মায়ের শরীরের দিকে বিশেষ যত্ন নেবার চেষ্টা করুন।












Click it and Unblock the Notifications