Budh Asta June 2023: অস্ত যেতে চলেছে বুধ, কাদের কর্মক্ষেত্রে মাথা ঠান্ডা রাখতে হবে
জ্যোতিষশাস্ত্রে (astrology) মোট নয়টি গ্রহ এবং বারো রাশির উল্লেখ রয়েছে। গ্রহরা নিজেদের সময় মতনই ঘর পরিবর্তন করে সকল রাশির ব্যক্তিদের ওপর নানান প্রভাব ফেলে। সেটি কোনও ব্যক্তির জন্য শুভ হতে পারে, আবার কারোর জন্য অশুভও হতে পারে।
বুধ গ্রহকে আমরা গ্রহদের রাজকুমার বলেই জানি। ৭ জুন বৃষ রাশিতে প্রবেশ করেছে রাজকুমার গ্রহ। ১৯ জুন সকাল ৭ টা ১৬ মিনিটে বৃষ রাশিতেই অস্ত যেতে চলেছে বুধ গ্রহ। এসময় কিছু রাশির ব্যক্তিদের জীবনে অশুভ প্রভাব ফেলবে রাজকুমার গ্রহ। সেই রাশির ব্যক্তিদের মধ্যে কোন কোন রাশির ব্যক্তিরা রয়েছেন, দেখুন।

মিথুন রাশি
মিথুন রাশির(Gemini) ব্যক্তিদের খুব খারাপ সময় শুরু, কারণ বুধ এই রাশির ব্যক্তিদের প্রথম ঘরের অধিপতি। তাই এই সময় বুধ অস্ত যাওয়ার কারণে নানান অসুবিধার সম্মুখীন হতে হবে আপনাদের। কঠোর পরিশ্রম করলেও কোনও কাজে সফলতা মিলবে না। মাথা ঠান্ডা রাখার চেষ্টা করবেন। না হলে সকলের সঙ্গে আপনাদের অশান্তি বাধতেই থাকবে। স্ত্রীর সঙ্গে মতবিরোধ হওয়ার সম্ভাবনা রয়েছে আপনাদের।

সিংহ রাশি
সিংহ রাশির (leo) ব্যক্তিদের দশম ঘরের অধিপতি বুধ। বুধ ১৯ মে বিপরীতমুখী হওয়ার কারণে সিংহ রাশির ব্যক্তিদের খুব অশুভ সময় শুরু। ভাগ্যের পূর্ণ সমর্থন এই রাশির ব্যক্তিরা পাবেন না। আপনাদের স্বপ্ন পূরণ হবে না, আপনি কোনও কাজে সফলতা পাবেন না। যারা ব্যবসায়ে যুক্ত তাঁদের আর্থিক ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে। জীবনে আপনার সমস্যা ক্রমশ বাড়তে থাকবে।

বৃশ্চিক রাশি
বৃশ্চিক রাশির (Scorpio) ব্যক্তিদের নানান সমস্যার সম্মুখীন হতে হবে। এই সময় যারা কেরিয়ার থেকে ব্যবসায় যুক্ত তাদের আর্থিক ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে। শুধু তাই নয় কঠিন পরিশ্রম করলেও জীবনে সফলতা মিলবে না আপনাদের। এসময় শত্রুরা আপনার ক্ষতি করবার জন্য মুখিয়ে থাকবেন। তাই আগে থেকেই সতর্ক হোন, বড় কোনও দুর্ঘটনা ঘটতে পারে আপনার সঙ্গে, তাই রাস্তায় বেরোবার আগে সাবধান হন।

মীন রাশি
মীন রাশির(Pisces) তৃতীয় ঘরের অধিপতি বুধ। রাজকুমার গ্রহ অস্ত যাওয়ার কারণে এই রাশির ব্যক্তিদের নানান সমস্যার সম্মুখীন হতে হবে, শত্রুদের থেকে একটু সতর্ক থাকার চেষ্টা করবেন আপনারা। আর্থিক দিকে খুব অসুবিধায় পড়বেন। আর্থিক সংকট থেকে সহজে মুক্তি পাবেন না। পারিবারিক জীবনেও নানান অশান্তির সম্মুখীন হতে হবে আপনাকে।
(এই সকল তথ্য জ্যোতিষ নির্ভর, সকলের ক্ষেত্রে এটি প্রযোজ্য নাও হতে পারে)












Click it and Unblock the Notifications