Budh Asta June 2023: বৃষ রাশিতে বুধ অস্তমিত অবস্থায় কাদের ওপর অশুভ দৃষ্টি দেবেন

জ্যোতিষশাস্ত্রে (astrology) বুধ গ্রহের একটি বিশেষ গুরুত্ব রয়েছে। এই গ্রহ ঘর পরিবর্তন করার সঙ্গে সঙ্গে ১২ রাশির ব্যক্তিদের উপরে বিশেষ প্রভাব পড়বে। ১৯ জুন বৃষ রাশিতে অস্ত যেতে চলেছে রাজকুমার গ্রহ। এসময় কিছু রাশির জাতক-জাতিকাদের ওপর অশুভ প্রভাব পড়বে। কাদের আর্থিক সঙ্কটে ভুগতে হবে জানুন।

বৃষ রাশি

বুধ অস্ত যাওয়ার কারণে বৃষ রাশির (Taurus) জাতক জাতিকাদের জীবনে নানান অসুবিধার সময় শুরু হবে, যে কাজে আপনি হাত দেবেন সে কাজেই সফলতা মিলবে না আপনার। মানসিক চাপ ক্রমশ বাড়তে থাকবে। আর্থিকভাবে আপনি অসুবিধার মুখোমুখি হবেন। যারা চাকরি করছেন তাদের চাকরিতে অসুবিধার সময় শুরু হবে। আপনার পারিবারিক জীবনেও সাফলতা আসবে না। সেখানেও আপনার সকলের সঙ্গে খুঁটিনাটি অশান্তি লেগেই থাকবে।

Budh Asta June 2023


কর্কট রাশি

কর্কট রাশির (Cancer) ব্যক্তিদের খুব খারাপ সময় শুরু। এসময় কোনও কাজে সফলতা মিলবে না। মাথা ক্রমশ গরম হতে থাকবে আপনার। যারা বেসরকারি চাকরি করছেন তাদের চাকরির জন্য বাইরে যেতে হতে পারে। সেখানে আর্থিক ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে আপনার। এই সময় আপনার বড় কোনও দুর্ঘটনা ঘটে যাওয়ার সম্ভাবনা রয়েছে। যদি আপনি বাড়ির বাইরে বেরোন তাহলে খুব সাবধানে বেরোবেন। গাড়ি চালালে সাবধানে চালাবেন।

Budh Asta June 2023

সিংহ রাশি

বুধ অস্ত যাওয়ার কারণে সিংহ রাশির(Leo) জাতক-জাতিকাদের খুব খারাপ সময় শুরু হবে। এসময় কোনও কাজেই আপনার সফলতা মিলবে না। শুধু তাই নয়, যারা ব্যবসা করছেন তাদের আর্থিক দিকে অবনতি হবার সময়। তাই এসময়ে আপনি নতুন কোনও ব্যবসায় বিনিয়োগ করবেন না। সেখানে আপনার আর্থিক ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে। মাথা ঠান্ডা রেখে প্রত্যেকটি কাজ করার চেষ্টা করুন।

(এই সকল তথ্য জ্যোতিষ নির্ভর, সকলের ক্ষেত্রে এটি প্রযোজ্য নাও হতে পারে)

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+