Budh Asta June 2023: অস্তমিত বুধের অশুভ প্রভাবে ব্যবসায় বিনিয়োগ করার আগে ভাববেন কারা?
জ্যোতিষশাস্ত্রে (astrology) বুধ গ্রহকে আমরা গ্রহের রাজকুমার বলেই। এই গ্রহ যখন স্থান পরিবর্তন করে বা বিপরীতমুখী হয় তখন বারো রাশির জাতক জাতিকাদের ওপর নানান প্রভাব। সেটি কারোর জন্য শুভ হতে পারে, আবার অনেক সময় নেতিবাচক প্রভাবও পড়ে সকলের ওপর।
ডিসেম্বর মাসের ১৩ তারিখ বুধ ধনু রাশিতে অস্ত যেতে চলেছে, এই সময়ে কিছু রাশির ব্যক্তিদের ওপর অশুভ প্রভাব পড়বে। জানুন কাদের ওপর অস্তমিত বুধের অশুভ প্রভাব পড়বে। ১৩ ডিসেম্বর বুধ সন্ধ্যে ৬ টা ২৪ মিনিটে ধনু রাশিতে অস্ত যাবে।

- মেষ রাশি
অস্তমিত বুধের প্রভাবে মেষ রাশির (aries) ব্যক্তিদের খুব খারাপ সময় শুরু হবে। এই সময় কোনও কাজেই এগিয়ে যেতে পারবেন না, আর্থিক ভাবে আপনাকে পিছিয়ে পড়তে হবে। ব্যবসায় নানান ক্ষতির সম্মুখীন হতে হবে, তাই আগে থেকেই আপনাকে সাবধানে থাকতে হবে। এই সময়ের মধ্যে, আপনাকে অর্থের লেনদেন করার সময় খুব সতর্কতা অবলম্বন করতে হবে। কাউকে টাকা ধার দেওয়ার সময় ও কোনও স্কিমে বিনিয়োগ করার সময় সাবধানতা অবলম্বন করুন। অন্যথায় আপনাকে পরে অনুশোচনা করতে হতে পারেন। কারোর সঙ্গে অশান্তিতে জড়াবেন না। মাথা ঠাণ্ডা রেখে চলার চেষ্টা করবেন। পরিবারের সকলের সঙ্গে কথা কাটাকাটি বাঁধতে থাকবে।
- মিথুন রাশি
মিথুন রাশির (Gemini) ব্যক্তিদের নানান অশুভ সময়ের মধ্য দিয়ে চলতে হবে। কোনও কাজে তেমনভাবে সফলতা অর্জন করতে পারবেন না আপনি। তবে মন খারাপ হতে পারে। এই সময়ে মানসিক চাপ ক্রমশ বাড়তে থাকবে। কর্মক্ষেত্রে আপনার কাজ সাবধানে ও সময়মতো সম্পন্ন করার চেষ্টা করুন। যারা পরীক্ষা ও প্রতিযোগিতার জন্য প্রস্তুতি নিচ্ছেন তাদের কাঙ্খিত সাফল্য অর্জনের জন্য আরও কঠোর পরিশ্রম করতে হবে। দাম্পত্য জীবনেও আপনিও ততটা সুখী হবেন না। কারোর সঙ্গে এই সময়ে অশান্তি করবেন না। মাথা ঠাণ্ডা রেখে চলুন। স্ত্রীর সঙ্গে মতবিরোধ ক্রমশ বাড়তে পারে।
- কর্কট রাশি
কর্কট রাশির (cancer) ব্যক্তিদের আর্থিকভাবে নানান অশান্তির মুখে পরতে হবে। কোনও কাজেই আপনি এগিয়ে যেতে পারবেন না। পরিবারের সকলের সঙ্গে খুঁটিনাটি নিয়ে মতবিরোধ লেগেই থাকবে। আর্থিক দিকে নানান অশান্তি আসবে। তবে মাথা ঠাণ্ডা রেখে চলার চেষ্টা করবেন। মনের ওপর বেশি চাপ দেবেন না।
(এই সকল তথ্য জ্যোতিষ নির্ভর, সকলের ক্ষেত্রে এটি প্রযোজ্য নাও হতে পারে)












Click it and Unblock the Notifications