Budh Asta June 2023: জুনেই অস্ত যেতে চলেছে বুধ, কর্মক্ষেত্রে মাথা ঠান্ডা রাখবেন কারা

জ্যোতিষশাস্ত্রে (astrology) মোট বারো রাশির এবং নটি গ্রহের উল্লেখ রয়েছে। প্রত্যেকটি গ্রহ নিজের সময় মতন ঘর পরিবর্তন করে থাকে। এই সময়ে সকল রাশির ব্যক্তিদের উপর নানান প্রভাব ফেলে। গ্রহদের নিজস্ব গুরুত্বও রয়েছে। বুধ গ্রহকে গ্রহদের রাজকুমার বলে মনে করা হয়।

বুধ কবে অস্ত যাবে

১৯ জুন বৃষ রাশিতে অস্ত যেতে চলেছে বুধ গ্রহ। আমরা বুধকে বুদ্ধিমত্তা, যোগাযোগ, বক্তৃতা ও যুক্তির কারক বলেই জানি। মিথুন ও কন্যা রাশির অধিপতি হল বুধ, বুধ অস্ত যাওয়ার কারণে কিছু রাশির ব্যক্তিদের জীবনের শুভ সময় শুরু হবে আবার কিছু রাশির ব্যক্তিদের খুব অশুভ সময় শুরু হবে।

Budh Asta


কোন সময়ে অস্ত যাবে রাজকুমার গ্রহ

৭জুন বৃষ রাশিতে প্রবেশ করেছে বুধ, ১৯ জুন বৃষ রাশিতে সকাল ৭ টা ১৬ মিনিটে অস্ত যাবে। বুধ গ্রহ এই সময় কোন কোন রাশির ব্যক্তিদের আর্থিক দিকে নানান অসুবিধার সৃষ্টি হবে, জানুন কোন রাশির ব্যক্তিদের অশুভ সময় শুরু হবে।

মিথুন রাশি

মিথুন রাশির (Gemini) জাতক জাতিকাদের সমস্যার মধ্য দিয়ে যেতে হবে। এসময় আপনাকে কঠিন পরিশ্রম করলে তবে জীবনে সাফল্য মিলবে। শুধু তাই নয়, আপনার আর্থিক সঞ্চয়ে ক্রমশ টান পড়তে থাকবে। আপনার শরীর খারাপ হওয়ার সম্ভাবনা রয়েছে। পরিবারের সকল সদস্যদের সঙ্গে আপনার অশান্তি বাধতে থাকবে। সব কাজ শেষ করার চেষ্টা করুন।

Budh Asta

সিংহ রাশি

সিংহ রাশির (leo) ব্যক্তিদের বুধ অস্ত যাওয়ার কারণে খুব অশুভ সময় শুরু হবে। এই সময় আপনার মনের কোনও ইচ্ছেই পূরণ হবে না। দূরে কোথাও ঘুরতে না যাওয়াই ভালো। দাম্পত্য থেকে পারিবারিক জীবনে আপনি সুখী হবেন না।

বৃশ্চিক রাশি

বৃশ্চিক রাশির ব্যক্তিদের খুব খারাপ সময় শুরু হবে। কোনও কাজে আপনি সফলতা অর্জন করতে পারবেন না। সকল কাজের জন্য কঠিন পরিশ্রম করতে হবে। মাথা ঠান্ডা রেখে সব কাজ করুন। আর্থিক দিকে ততটা উন্নতি করতে পারবেন না আপনি।

Budh Asta


ধনু রাশি

ধনু রাশির ব্যক্তিদের পরিবেশ অনুকূলে থাকবে না। অংশীদারিত্ব ব্যবসায় ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে। এই সময় যারা সোনা ব্যবসা করছেন বা যে সকল ব্যক্তি গবেষণার কর্মরত তাদের নানান অসুবিধার সম্মুখীন হতে হবে। তাদের আর্থিক ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে। এসময় ধৈর্য ধরে সব কাজ করার চেষ্টা করবেন।

Budh Asta

মীন রাশি

মীন রাশির (Pisces) জাতক জাতিকাদের খুব অশুভ সময় শুরু হবে। এসময় তেমন কোনও কাজে আপনি সফলতা অর্জন করতে পারবেন না। আপনার মনের ইচ্ছা পূরণ হওয়ার সম্ভাবনা এসময় নেই। সকলের সঙ্গে আপনার অশান্তি বাড়তে থাকবে। দাম্পত্য জীবনে সুখী হবেন না আপনি।

(এই সকল তথ্য জ্যোতিষ নির্ভর, সকলের ক্ষেত্রে এটি প্রযোজ্য নাও হতে পারে)

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+