Buddha Purnima 2024: কবে পালিত হবে বুদ্ধপূর্ণিমা, ২০০ বছর পর এই বিশেষ দিনে ঘটবে এই কাকতালীয় ঘটনা
Buddha Purnima 2024: জ্যোতিষশাস্ত্র ও হিন্দুধর্মে বুদ্ধ পূর্ণিমার বিশেষ গুরুত্ব রয়েছে। প্রতিবছর বুদ্ধ পূর্ণিমা পালন করেন সকল ভক্তরাই। চলতি বছর ২৩ মে পালিত হবে বুদ্ধ পূর্ণিমা। ২০০ বছর পর বুদ্ধ পূর্ণিমায় বিরল কাকতালীয় ঘটনা ঘটতে চলেছে। আর যে কারণে কিছু রাশির জাতক-জাতিকাদের আর্থিক দিকে লাভ হবে। নতুন সম্পত্তির মালিক হবেন তারা।
৬ মে শনিদেব পূর্বভাদ্রপদ নক্ষত্রে প্রবেশ করেছে। এই সময় কিন্তু শনি কুম্ভ রাশিতে রয়েছে। ২০০ বছর পর পূর্বভাদ্রপদ নক্ষত্রে প্রবেশ করেছে। একই সঙ্গে নিজের রাশিতে কুম্ভ রাশিতে বিরাজ করছে এই গ্রহ। এই সময়ে কিছু রাশির আর্থিক দিকে লাভ হবে তাঁদের, জানুন সেই রাশির তালিকায় কারা, রয়েছেন।

- বৃষ রাশি
আপনার আয়ের ঘরেই প্রবেশ করবে শনি গ্রহ। কর্মক্ষেত্রে যথেষ্ট উন্নতি করতে পারবেন বৃষ রাশির জাতকরা। মাথা ঠান্ডা রেখে প্রত্যেকটি কাজ করবেন আপনারা। এসময়ে বাড়তি খরচ এড়িয়ে চলার চেষ্টা করুন। জীবনে যা চাইবেন তাই করতে পারবেন। আপনার আত্মবিশ্বাস ক্রমশ বাড়তে থাকবে। ব্যবসায়ীদের জন্য শুভ সময় শুরু হবে। যারা পড়াশুনা করছেন তাঁরা পড়াশুনার জন্য বাইরে যেতে পারেন। সেখান থেকে তাঁরা লাভের মুখ দেখবেন।
- তুলা রাশি
তুলা রাশির ব্যক্তিদের ভাগ্যের দ্বার খুলবে। এসময় পিতা-মাতার সঙ্গে সম্পর্ক ভালো থাকবে। পরিবারে সুখের পরিবেশ বজায় থাকবে। সন্তানের কোনোও শুভ খবরে আপনি আরোও খুশি হবেন। যারা বেকার রয়েছেন তাঁরা কর্মসংস্থানের সুযোগ পাবেন। শেয়ারবাজারের সঙ্গে যে সকল ব্যক্তি যুক্ত তাঁরা লাভের মুখ দেখবেন। কর্মক্ষেত্রে ছোট ছোট বিষয়গুলিতে মনোযোগ দেবেন। কর্মজীবন ও ব্যবসায় বন্ধুদের কাছ থেকে পূর্ণ সমর্থন পাবেন। এসময় নতুন সম্পত্তি কেনার সম্ভাবনা রয়েছে আপনার। দূরে কোথাও ঘুরতে যেতে পারেন সেখান থেকে অর্থপ্রাপ্তি হবে এই রাশির জাতক-জাতিকাদের।
- কুম্ভ রাশি
কুম্ভ রাশির ব্যক্তিরা আয়ের নতুন উৎস খুঁজে পাবেন। হঠাৎ করে তাদের কাছে অর্থ আসবে। এসময় ব্যবসায়ীরা ব্যবসায় যদি বিনিয়োগ করেন সেখানে লাভের মুখ দেখবেন। তাছাড়া সমাজে আপনার সম্মান ও মর্যাদা ক্রমশ বাড়তে থাকবে। এই সময়ে আপনি প্রভাবশালী ব্যক্তিদের সঙ্গে দেখা হতে পারে। তরুণরা নতুন পরিকল্পনায় কাজ করার সুযোগ পাবেন।আর্থিক দিকে লাভ হবে। অংশীদারিত্ব ব্যবসায় বিনিয়োগ করলে খুব লাভ হবে। ব্যক্তিত্বের বিকাশ ঘটবে। পরিবেশ আপনার অনুকূলে থাকবে।
(এই সকল তথ্য জ্যোতিষ নির্ভর, সকলের ক্ষেত্রে এটি প্রযোজ্য নাও হতে পারে)












Click it and Unblock the Notifications