বুদ্ধ পূর্ণিমা ২০২০: করোনা আতঙ্কের মধ্যে রাশিফল কী ভবিষ্যদ্বাণী করছে! জানুন
বুদ্ধ পূর্ণিমা ২০২০: করোনা আতঙ্কের মধ্যে রাশিফল কী ভবিষ্যদ্বাণী করছে! জানুন
৭ মে শুধু বুদ্ধ পূর্ণিমাই নয়, ৭ মে আকাশে সুপার ফ্লাওয়ার মুনের প্রকাশ হতে চলেছে। এমন এক দিনকে ঘিরে আশার আলো দেখছেন জ্যোতিষ শাস্ত্রবিদরা। একনজরে দেখে নেওয়া যাক বুদ্ধ পূর্ণিমার আবহে কী বলছে রাশিফল!

মেষ-বৃষ
মেষ রাশির জাতক জাতিকারা নতুন কিছু করতে চাইলে এগিয়ে যেতে পারেন। বৃষ রাশির জাতিকা ও জাতকরা একটি বড় পরিবরত্নের মুখে পড়তে পারেন।

মিথুন-কর্কট
মিথুন রাশির জাতিকা ও জাতকরা স্বাস্থ্যের দিকে নজর দিন। অন্যদিকে,কর্কট রাশির জাতক ও জাতিকারা সুযোগের সদ্ব্যবহার করুন।

সিংহ-কন্যা
কাজের জীবন আর ব্যক্তিগত জীবনে ভারসাম্য রাখুন সিংহ রাশির জাতক ও জাতিকারা। প্রেমে সমস্যা আসতে পারে। কন্যা রাশির জাতিকা ও জাতকদের জন্য লক্ষ্যে স্থির থাকাই এই মুহূর্তে একমাত্র কাম্য।

তুলা ও বৃশ্চিক
তুলা রাশির জাতক জাতিকারা কোনও খারাপ পরিস্থিতি এবার কাটিয়ে ওঠার দিকে যাবেন। নতুন করে একটা সূর্যোদয় দেখতে পাবেন। বৃশ্চিক রাশির জাতক জাতিকারা নতুন করোনও সৃষ্টিশীল কাজ দিয়ে দিন শুরু করে পারেন।

ধনু ও মকর
ধনু রাশির জাতক জাতিকারা নিজের খাবারের দিকে যত্নশীল হন।মকর রাশির জাতক জাতিকারা নিজের দিকে নজর দিন। ব্যয়ক্তিগত জীবনে নজর দিন।

কুম্ভ -মীন
কুম্ভ রাশির জাতক জাতিকারা অযাচিতভাবে সাহায্য় পাবেন কাজে, যার সুযোগ হাতছাড়া করবেন না। অন্যদিকে মীন রাশির জাতকরা একটু দুশ্চিন্তার মধ্যে দিয়ে সময় কাটাবেন, বলে দাবি জ্যোতিষীদের।












Click it and Unblock the Notifications