অর্থপ্রাপ্তির জন্য জন্মাষ্টমীর দিন বাড়িতে আনুন এই জিনিসগুলি, পাবেন মা লক্ষ্মীর কৃপাও
জ্যোতিষশাস্ত্রে ও হিন্দুধর্মে জন্মাষ্টমীর বিশেষ গুরুত্ব রয়েছে। প্রতিবছর আড়ম্বরের সঙ্গে কৃষ্ণ ভক্তরা জন্মাষ্টমী পালন করে থাকেন। চলতি বছরে এই বিশেষ দিনটার জন্য অপেক্ষা করে রয়েছেন সকলে। চলতি বছর ২৬ অগাস্ট জন্মাষ্টমী উৎসব পালন করবেন সকলে।
তবে আপনি কি জানেন, জন্মাষ্টমীর দিন আপনি যদি এই জিনিসগুলি বাড়িতে আনেন তাহলে কৃষ্ণ ছাড়াও মা লক্ষ্মীর বিশেষ কৃপায় আপনার জীবন ভরবে। জানুন কোন কোন জিনিস আপনি বাড়িতে আনবেন। যা আনলে আপনার আর্থিক উন্নতিও হবে।

- গোপালের মূর্তি
আর্থিক দিকে উন্নতি করতে জন্মাষ্টমীর দিনে লাড্ডু গোপালের মূর্তি বাড়িতে আনুন। এবং তাকে প্রতিষ্ঠা করুন। এতে আপনার জীবনেও সফলতা লেগেই থাকবে ও তাকে ভোগ নিবেদন করুন। এতে তিনি খুব খুশি হবেন।
- শ্রী কৃষ্ণের বাঁশি
জীবনে সাফল্য আনতে শ্রীকৃষ্ণের বাঁশি বাড়িতে রাখা খুব দরকার। জন্মাষ্টমীর দিন বাড়িতে যদি আপনি বাঁশি আনেন, তাহলে বাস্তু দোষ থাকলে তাও দূর হবে। মন্দিরে বা আপনার বাড়ির যেখানে ঠাকুর ঘর সেখানে সেই বাঁশি ঝুলিয়ে রাখুন। তাহলে জীবনে প্রচুর সফলতা আসবে। শোওয়ার ঘরে যদি আপনি বাঁশি রাখেন, তাহলে দাম্পত্য জীবনে সুখ বজায় থাকবে।
- ময়ূরের পালক
জন্মাষ্টমীর দিনে আপনি বাড়িতে অবশ্যই আনুন ময়ূরের পালক। কারণ ময়ূরের পালকের সঙ্গে শ্রীকৃষ্ণের বিশেষ সম্পর্ক রয়েছে। এটি কিন্তু প্রেমের প্রতীক বলা চলে। এটি ঘরে আনলে আপনার ঘরের সর্বদাই থাকবে আর্থিক দিকে লাভ হবে। অর্থের অভাব কখনোই হবে না।
- গরু ও বাছুরের মূর্তি
যদি পারেন জন্মাষ্টমীর দিন গরু ও বাছুরের মূর্তি বা ছবি বাড়িতে আনুন। কারণ এগুলি আনলে আপনার বাড়িতে যদি কারোর মানসিক চাপ থাকে ও পারিপার্শ্বিক চাপ যদি কারোর থাকে, তাও কিন্তু খুব কমে যাবে। ধন, সম্পত্তি ক্রমশ বাড়তে থাকবে। অর্থপ্রাপ্তি হবে।
- মাখন ও মিছরি
নিশ্চয়ই জানেন না কৃষ্ণকে মাখন চোর বলা হয়। তাই ভগবান শ্রীকৃষ্ণ মাখন খেতে খুব পছন্দ করেন। অবশ্যই কিন্তু তাকে মাখন ও মিছরি দেবেন। সেই সঙ্গে মাখন ও মিছরি বাড়িতে আনবেন। এতে আপনার আর্থিক উন্নতি হবে। শ্রীকৃষ্ণের জীবনে সফলতা লেগেই থাকবে আপনার।
(এই সকল তথ্য জ্যোতিষ নির্ভর, সকলের ক্ষেত্রে এটি প্রযোজ্য নাও হতে পারে)












Click it and Unblock the Notifications