Hanuman Jayanti: ভাগ্য বদলাতে হনুমান জয়ন্তীতে বাড়িতে আনুন এই বিশেষ জিনিসগুলি

হিন্দুধর্মে, হনুমান জয়ন্তীর বিশেষ গুরুত্ব রয়েছে। এই বিশেষ দিনে আপনি যদি বাড়িতে এই জিনিসগুলি নিয়ে আসেন, তাহলে আপনি রাতারাতি কোটিপতি হয়ে যাবেন। শুধু তাই নয় আপনার ভাগ্যের দ্বারও খুলবে। অর্থপ্রাপ্তিও নিশ্চিত। প্রতিবছর এই দিনটি হনুমান ভক্তরা আড়ম্বরের সঙ্গে পালন করেন। চলতি বছর হনুমান জয়ন্তী পড়েছে ১২ এপ্রিল। প্রতি বছর শুল্ক পক্ষের পূর্ণিমা তিথিতেই এই উৎসব পালিত হয়। জানুন এই বিশেষ দিনে কোন কোন জিনিস বাড়িতে আনবেন আপনি?

শ্রী হনুমানজি ছিলেন শ্রী রামের পরম ভক্ত ।তিনি বজরংবলী, সঙ্কটমোচন এবং মহাবীর নামেও পরিচিত। হনুমানজিকে কলিযুগের দেবতা বলে মনে করা হয়। তিনি তার ভক্তদের মনের ইচ্ছা পূরণ করে থাকেন। তাই প্রত্যেক মঙ্গলবার সকলেই পুজো করে থাকেন তাঁর।

Hanuman Jayanti


হনুমানজির মূর্তি আনুন

হনুমান জয়ন্তীর দিন বাড়িতে হনুমানজির ছবি কিংবা মূর্তি বাড়িতে আনা অত্যন্ত শুভ বলে মনে করা হয়। হনুমানজির ছবি যদি এই দিন আপনি বাড়িতে আনেন ও তার পুজো শুরু করেন তাহলে আপনার জীবনে সফলতা লেগে থাকবে ও আর্থিকদিকেও খুব লাভ হবে। সুখ সমৃদ্ধিও বাড়তে থাকবে।

কমলা সিঁদুর

হনুমানজিকে আপনি কিন্তু এই দিন অবশ্যই কমলা সিঁদুর পরাবেন। কথিত আছে, বজরংবলীকে এদিন সিঁদুর দিলে আপনার পরিবারে সুখ, সমৃদ্ধি বিরাজ করবে এবং পুজোর শেষে সেই সিঁদুর আপনি কিন্তু নিজেও কপালে পরবেন। এতে আপনার শরীর সুস্থ থাকবে।

জাফরান

হনুমানজয়ন্তীতে বাড়িতে জাফরান আনা অত্যন্ত শুভ। তাই এই পুজোর দিন হনুমানজিকে পুজোর সময় জাফরান ব্যবহার করুন। এতে আপনার আর্থিক দিকে লাভ হওয়ার পাশাপাশি হনুমানজিও খুব খুশি হবেন। তার কৃপায় আপনার জীবনেও সফলতা লেগে থাকবে।

লাল মিষ্টি

হনুমানজি লাল রঙ খুব পছন্দ করেন। তাই এই বিশেষ দিনে আপনি তাকে লাল রঙের মিষ্টি নিবেদন করতে পারেন। পাশাপাশি আপনি কিন্তু হনুমানজিকে যে কাপড়ের ওপর বসাবেন, সেটিও কিন্তু লাল রঙের রাখবেন। যদি পারেন এই বিশেষ দিনে আপনি নিজেও লাল পোশাক পরে থাকুন। এতে হনুমানের বিশেষ কৃপা পাবেন আপনি , জীবনের সফলতাও নিশ্চিত হবে আপনার।


(এই সকল তথ্য জ্যোতিষ নির্ভর, সকলের ক্ষেত্রে এটি প্রযোজ্য নাও হতে পারে)

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+