আর্থিক উন্নতি থেকে দাম্পত্য জীবনে সুখী হতে জন্মাষ্টমীর আগেই বাড়িতে আনুন ময়ূরের পালক
জ্যোতিষশাস্ত্রে, ময়ূরের পালকের বিশেষ গুরুত্ব রয়েছে। সামনেই জন্মাষ্টমী উৎসব। ২৬ অগাস্ট সোমবার পরেছে এই উৎসব। এই উৎসবের জন্য সারা দেশের ভক্তরা অপেক্ষা করে রয়েছেন। জ্যোতিষ বিশেষজ্ঞদের মতে গোপাল ছোটবেলা থেকেই দুটি জিনিস খুব পছন্দ করেন।
একটি হচ্ছে বাঁশি, দ্বিতীয় হচ্ছে ময়ূরের পালক। মা যশোদা যখন গোপালকে সাজাতেন তখন তাঁকে ময়ূরের পালক দিয়ে সাজাতেন। কারণ গোপালের ময়ূরের পালক খুব পছন্দের জিনিস। ময়ূরের পালকের সঙ্গে ভাগ্যের বিশেষ যোগ রয়েছে। কীভাবে ময়ূরের পালক আপনার ভাগ্যকে বদলাতে পারে। জন্মাষ্টমীর আগেই আপনি বাড়িতে আনতে পারেন পালক। এতে আপনার অর্থপ্রাপ্তিও হবে।

- জন্মকুণ্ডলীতে রাহু শক্তিশালী হবে
জ্যোতিষীর মতে, রাহু গ্রহকে যদি আপনার জন্মকুণ্ডলীতে আরও শক্তিশালী করতে চান তাহলে অবশ্যই বাড়িতে আনবেন ময়ূরের পালক। এতে আপনার জন্মকুণ্ডলীতে রাহু শান্ত থাকবে। ময়ূরের পালক একটি লম্বা কাঠিতে সুপারি দিয়ে রেখে তারপরে গঙ্গা জল দিয়ে দিন। এতে রাহু শান্ত হবে ও জীবনে কোনও ক্ষতি হবে না আপনার। যদি পারেন জন্মাষ্টমীর আগেই বাড়িতে আনুন ময়ূরের পালক।
- আর্থিক উন্নতি করতে পারবেন
আর্থিক উন্নতি করতে চাইছেন তাহলে অবশ্যই জন্মাষ্টমীর আগে বাড়িতে নিয়ে আসুন ময়ূরের পালক। কারণে শ্রীকৃষ্ণের খুব প্রিয় এটি। এতে কৃষ্ণ প্রচন্ড খুশি হন। পরিবারের উপর থাকা সব বাধা কেটে যাবে। এতে আপনার আর্থিক দিকেও লাভ হবে। ভাগ্যের দ্বার খুলবে আপনার।
- দাম্পত্য জীবনে সুখী হবেন আপনি
অনেকেই দাম্পত্য জীবনে সুখী হন না। যদি আপনি দাম্পত্য জীবনে সুখী হতে চান, স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্ক আরও মধুর করতে চান, তাহলে ময়ূরের পালক ঘরে রাখতে পারেন। ভগবান শ্রীকৃষ্ণের খুব পছন্দের জিনিস ময়ূরের পালক।
আর এটি আপনি শোওয়ার ঘরে রাখতে পারেন। এতে আপনার দাম্পত্য জীবনে সুখ থাকবে। ভালোবাসার বন্ধন আরও মজবুত হবে। সেই সঙ্গে আপনি সুখে থাকতে পারবেন। জীবনে আসবে সাফল্যও।
- স্মৃতিশক্তি বাড়বে
যদি আপনি স্মৃতিশক্তি আরও বাড়াতে চান তাহলে ময়ূরের পালক রাখতে পারেন। জ্যোতিষ বিশেষজ্ঞদের মতে, শিশুদের স্মৃতিশক্তি বাড়াতে তাদের ব্যাগে রাখুন ময়ূরের পালক। এতে তাদের পড়াশোনার প্রতি আগ্রহ বাড়বে ও শিক্ষার প্রতিও তারা আরও আগ্রহী হয়ে উঠবে। পড়াশুনার প্রতি তাঁদের আরও মনোযোগ বাড়তে থাকবে।
(এই সকল তথ্য জ্যোতিষ নির্ভর, সকলের ক্ষেত্রে এটি প্রযোজ্য নাও হতে পারে)












Click it and Unblock the Notifications