New Year: নতুন বছরে বাড়াতে চাইছেন সম্পদ, তাহলে আজই বাড়িতে আনুন এই জিনিসগুলি
২০২৪ সাল আসতে আর বেশি বাকি নেই, আর এর সময়ে সকলেই চান পুরনো বছরের অসমাপ্ত কাজ যাতে নতুন বছর করতে পারেন। তাছাড়া নতুন বছর ভালো যাবে এমনটাই সকলে চান।
জ্যোতিষ বিশেষজ্ঞদের মতে, নতুন বছর আপনি যদি ভালো কাটাতে চান এবং সমস্ত বাধা কাটাতে আর্থিকভাবে উন্নতি করতে চান তাহলে এই জিনিসগুলো আপনি বাড়িতে আনতে পারেন। কোন কোন জিনিস বাড়িতে আনলে আপনার অর্থ প্রাপ্তি হওয়ার সম্ভাবনা রয়েছে, জানেন।

- ময়ূরের পালক
নতুন বছরের শুরুতেই বাড়িতে আনুন ময়ূরের পালক, এটি অত্যন্ত শুভ বলে মনে করা হয় জোতিষশাস্ত্রে (astrology). এতে আপনার বাড়ি আনলে নেতিবাচক শক্তি বিদায় নেবে। এটি শ্রীকৃষ্ণের খুব প্রিয়। তাই শ্রীকৃষ্ণ এবং মা লক্ষ্মী আশীর্বাদ আপনি সারা বছর পাবেন। শুধু তাই নয়, আর্থিক লাভের সম্ভাবনা রয়েছে। নতুন সম্পত্তি কিনতে পারবেন আপনি।
- তুলসী গাছ
যদি আপনার বাড়িতে তুলসী গাছ না থাকে তাহলে কিন্তু তুলসী গাছ বাড়িতে বসান। এতে আপনার জীবনে সফলতা আসবে। সেই সঙ্গে বাড়ি থেকে নেতিবাচক শক্তি বেরিয়ে গিয়ে ইতিবাচক শক্তি প্রবেশ করবে। প্রত্যেকদিন বাড়িতে গঙ্গাজল ছিটিয়ে বাড়ি শুদ্ধ করুন। ঘরে তুলসী গাছ থাকলে আর্থিক অবস্থার খুব উন্নতি হয়। সেই সঙ্গে জীবনে অসমাপ্ত কাজও কিন্তু খুব দ্রুত হয়ে যায়।
- কচ্ছপ রাখুন ঘরে
জ্যোতিষশাস্ত্র অনুসারে কচ্ছপ হল দেবী লক্ষ্মী ও ভগবান বিষ্ণুর প্রতীক। আপনি বাড়িতে নতুন বছরের শুরুতেই তামা বা পিতলের কচ্ছপ এনে রাখতে পারেন। এটি আনলে আপনি বছরভর সুখে থাকতে পারবেন। সেই সঙ্গে শ্রী হরি ও লক্ষ্মীর আশীর্বাদে আপনার জীবনের সফলতা আসবে। শুধু তাই নয়, ঋনের বোঝাও আপনার মাথার উপর থেকে সরে যাবে। জীবনে অনেক দূর পর্যন্ত এগিয়ে যেতে পারবেন আপনি।
- শঙ্খ
দেবী লক্ষ্মীর সঙ্গে বিশেষ সম্পর্ক রয়েছে শঙ্খের। যদি আপনি রোজ শঙ্খে ফু দেন তাহলে আপনার বাড়িতে কখনোও নেতিবাচক শক্তি প্রবেশ করবে না। সেই সঙ্গে বাড়বে সম্পদ। দেবী লক্ষ্মী ও বিষ্ণুর কৃপা ও আপনি পাবেন। সকল কাজে এগিয়ে পারবেন।
(সকল তথ্য জোতিষ নির্ভর, সকলের ক্ষেত্রে এটি প্রযোজ্য নাও হতে পারে)












Click it and Unblock the Notifications