আর্থিক সঙ্কট কাটাতে ও জীবনে সাফল্য আনতে বাড়িতে স্থাপন করুন এই দেবতার মূর্তিগুলি

জ্যোতিষশাস্ত্র ও হিন্দুধর্মে বাড়িতে ভগবানের মূর্তি ও ছবি রাখার বিধান রয়েছে। বলা হয়, এমন অনেক ঠাকুরের মূর্তি রয়েছে তা যদি আপনি বাড়িতে রাখেন তাহলে আপনার বাড়ি থেকে নেতিবাচক শক্তি বিদায় নেবে। ইতিবাচক শক্তি প্রবেশ করবে। শুধু তাই নয়, এতে আপনার সংসারে কোনও অশান্তি থাকবে না। অশুভ ছায়া পড়বে না আপনার বাড়ির ওপর। এমনকি আপনার আর্থিক দিকেও লাভ হবে এবং পরিবারের সকল সদস্যের সঙ্গে আপনিও ভালো থাকতে পারবেন। বাড়িতে কোন কোন মূর্তি রাখা অত্যন্ত শুভ বলে মনে করা হয়, দেখুন।

জ্যোতিষশাস্ত্রে বলা হয়, আপনি আর্থিক দিকে উন্নতি করবার জন্য বাড়িতে এই তিনটি মূর্তি অর্থাৎ দেবী লক্ষ্মী, ভগবান কুবের এবং ভগবান গণেশের মূর্তি রাখতে পারেন। যা কিন্তু অত্যন্ত শুভ বলে মনে করা হয়।

Vastu Tips

  • দেবী লক্ষ্মীর মূর্তি

হিন্দুধর্মে দেবী লক্ষ্মীকে সম্পদের দেবী বলে মনে করা হয়। তাই আপনি যদি এই দেবীর ফটো বা মূর্তি ঘরে রাখেন তাহলে আর্থিক দিকে খুব লাভ হবে। এমন কি আপনার বাড়িতে কোনও অশুভ ছায়া পড়বে না। যদি পারেন দেবীর ডানদিকে গণেশের মূর্তি রাখুন। তাহলে আপনার বাড়িতে যদি কোনোও বাস্তুতরুটি থাকেও সেটিও কিন্তু কেটে যাবে। জীবনে প্রত্যেকটি কাজে সফলতা অর্জন করতে পারবেন। দেবী লক্ষ্মীর কৃপায় আপনার জীবনে সাফল্য আসবে।

  • কুবের মূর্তি

কুবের দেবতার স্থান বাড়ির উত্তর-পূর্ব দিকে। তাই যদি আপনি আপনার ধন সম্পত্তিকে আরও বাড়াতে চান তাহলে সম্পদের দেবতা কুবেরের মূর্তি বাড়িতে স্থাপন করুন। এতে আপনাকে আর্থিক সংকটের মধ্যে পড়তে হবে না। নতুন সম্পত্তি কেনার সম্ভাবনা রয়েছে। পরিবারের সদস্যদের সঙ্গেও ভালো থাকতে পারবেন। জীবনেও শুভ সময় শুরু হবে। দাম্পত্য জীবন থেকে পারিবারিক জীবনেও সুখী হবেন। শুধু তাই নয়, পরিবারের সদস্যদের সঙ্গেও আপনি ভালো থাকতে পারবেন।

  • গণেশের মূর্তি

সুখ ও সমৃদ্ধির দেবতা হলেন গণেশ। আর্থিক সঙ্কট দূর করতে আপনিও কিন্তু বাড়িতেই মূর্তিগুলি রাখতে পারেন। সিদ্ধিদাতা গণেশের মূর্তি বাড়িতে রাখলে আপনার সকল মনের ইচ্ছে পূরণ হবে। কোনও বিপদের সম্মুখীন আপনি হবেন না। তাছাড়াও এই দেবতার মূর্তি রাখলে আপনার ঘরের সুখ, সমৃদ্ধি উপচে পড়বে। অর্থপ্রাপ্তি হওয়ার সম্ভাবনা রয়েছে। নতুন সম্পত্তি কিনতে পারেন। তাছাড়া আপনার আটকে থাকা প্রত্যেকটি কাজ হয়ে যাবে।

বাস্তুশাস্ত্র অনুসারে, এই তিনটি মূর্তি ঘরে রাখলে আপনার আর্থিক দিকে লাভ হবে। সুখ, শান্তি বজায় থাকবে আপনার। এমনকি আয় ক্রমশ বাড়তে থাকবে। পরিবারের সকল সদস্যদের সঙ্গে ভালো থাকতে পারবেন। কখনোই টাকার অভাব হবে না আপনার। তাই দেরি না করে আজই বাড়িতে আনুন এই মূর্তিগুলি।

(এই সকল তথ্য জ্যোতিষ নির্ভর, সকলের ক্ষেত্রে এটি প্রযোজ্য নাও হতে পারে)

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+