Ganesh Chaturthi 2023: আর্থিক সঙ্কট কাটাতে গণেশ চতুর্থীর দিন গণপতির এই মূর্তি বাড়িতে আনুন
জ্যোতিষশাস্ত্রে (astrology) গণেশ চতুর্থীর বিশেষ গুরুত্ব রয়েছে। এই দিন গণেশের বিশেষ পুজোর আয়োজন করেন তার ভক্তরা। চলতি বছর ১৯ সেপ্টেম্বর পালিত হবে গণেশ পূজো। দশ দিনব্যাপী এই উৎসব পালন করবেন তার ভক্তরা। এই গণেশ চতুর্থীর দিন আপনি যদি গণেশের এই বিশেষ মূর্তি বাড়িতে আনেন তাহলে আপনার আর্থিক দিকে খুব লাভ হবে।
গণপতির কৃপায় আপনার জীবনের সাফল্য লেগেই থাকবে। ধন-সম্পদ উপচে পড়বে সংসারে, সংসারে আসবে সুখও। এই দিন গণপতির মূর্তি বাড়িতে এনে ১০ দিন ধরে পূজা করেন সকলে। এদিন বিরল কাকতালীয় অনেক ঘটনা ঘটতে চলেছে।

কোন কোন যোগ তৈরি হচ্ছে
শুধু তাই নয়, জ্যোতিষীদের মতে, ৩০০ বছর পর গণেশ চতুর্থীতে তিনটি শুভ যোগ তৈরি হচ্ছে, ব্রহ্ম যোগ, শুক্ল যোগ, শুভ যোগ তৈরি হচ্ছে। যদি আপনি আর্থিক দিকে উন্নতি করতে চান ধন-সম্পদে বাড়ি ভরিয়ে রাখতে চান তাহলে গণেশের মূর্তি বাড়িতে আনুন।
কোন মূর্তি বাড়িতে আনবেন
গণেশ চতুর্থীর দিন গনেশের পিতলের মূর্তি বাড়িতে আনুন। তাহলে আপনার আর্থিককে খুব উন্নতি হবে। গণপতি আপনার জীবনে সাফল্য লেগেই থাকবে। বাড়িতে কখনোও অর্থের অভাব হবে না। সন্তানরা অনেক দূর পর্যন্ত শিক্ষা লাভ করতে পারবে। বলা হয়, গণেশের মুখ কখনোই দক্ষিণ দিকে রাখবেন না । এটিতে হলে দেবতা গনেশ খুব রেগে যান। যে ব্যক্তি গণেশ চতুর্থীর দিন বাড়িতে গণেশের মূর্তি স্থাপন করে তার জীবনের সাফল্য লেগেই থাকে। উত্তর পূর্ব দিকে গণেশের মূর্তি স্থাপন করবেন। তবে প্রতিমার মুখ অবশ্যই পশ্চিমদিকে রেখে পুজো করবেন। তবে আপনার জীবনে সাফল্য নিশ্চিত হবে। যথেষ্ট উন্নতি করতে পারবেন আপনি।
গণেশের মন্ত্র জপ করুন
গণেশ পুজোর দিন যদি আপনি আর্থিক দিকে খুব উন্নতি করতে চান এবং ব্যবসায়ে আরও সাফল্য আনতে চান তাহলে গণেশকে ১১ টি সবুজ গাছের পাতা নিবেদন করবেন। সেই সঙ্গে গণেশের মন্ত্র ১০৮ বার জপ করবেন।
কী করলে গণপতির কৃপা পাবেন
এগুলি মেনে চললে জীবনে সাফল্য আসবে। আর্থিক দিকে খুব উন্নতি করতে পারবেন। গণপতির কৃপায় আপনার জীবনের সাফল্য লেগে থাকবে। সকল কাজে এগিয়ে যেতে পারবেন। মাথা ঠাণ্ডা রেখে প্রত্যেকটি কাজ করলে আপনার জীবনেও সফলতা নিশ্চিত।
(এই সকল তথ্য জ্যোতিষ নির্ভর, সকলের ক্ষেত্রে এটি প্রযোজ্য নাও হতে পারে)












Click it and Unblock the Notifications