দীপাবলির সময়ে বাড়িতে শঙ্খ আনা শুভ, দেবী লক্ষ্মীর সঙ্গে শঙ্খের কী সম্পর্ক, জেনে নিন
দীপাবলির সময়ে বাড়িতে শঙ্খ আনা শুভ, দেবী লক্ষ্মীর সঙ্গে শঙ্খের কী সম্পর্ক, জেনে নিন
হিন্দুদের কাছে একটি বড় পবিত্র উৎসব দীপাবলি। যেটি দুর্গাপুজোর পর সবথেকে বড় উৎসব হিসেবে পালন করেন হিন্দুরা, ধনতেরাসের ঠিক পরের দিনই পালিত হয় দীপাবলি উৎসব। চলতি বছরে ২৪ অক্টোবর পড়েছে দীপাবলি উৎসব। আর এই দিন মা কালীর পাশাপাশি যদি লক্ষ্মীর পুজো করা হয় তা কিন্তু খুব শুভ। যে বাড়িতে দীপাবলির সময়ে দেবী লক্ষ্মীর পুজো রীতিনীতি মেনে করা হয় সেই বাড়িতে কখনোও আর্থিক দিকে অবনতি হয় না। মা লক্ষ্মীর বিশেষ কৃপা থাকে। সেই পরিবারের সদস্যরা সকল কাজে সব সময়ে সফলতা পান।

শঙ্খের পুজো করুন
যদি এই দীপাবলির সময় আপনি বাড়িতে লক্ষ্মী পুজো করতে চান তবে অবশ্যই কিন্তু বাড়িতে শঙ্খ কিনে আনবেন। আর যদি শঙ্খ থাকে তাহলে সেটি পুজো করবেন। এটি কিন্তু খুব গুরুত্বপূর্ণ বলে মনে করা হয়। এতে মা লক্ষ্মী খুব খুশি হন এবং তার বিশেষ কৃপা আপনি পাবেন। আর্থিক দিকে উন্নতি হবে। জীবনে সাফলতা আসবে। পরিবারের সদ্ভাব বজায় থাকবে। পারিবারিক জীবনে সুখী হতে পারবেন।

দীপাবলির সময়ে লক্ষ্মী পুজোতে কেন শঙ্খ কেন ব্যবহার করাও হয়?
দেবী লক্ষ্মী শঙ্খ খুব পছন্দ করেন। কথিত আছে, অমৃত লাভের জন্য মহান সাগর মন্থনের সময়ে দেবী লক্ষ্মী ও শঙ্খ জল থেকে উঠেছিল। আর তারপর থেকে শঙ্খের আবির্ভাব হয়। দীপাবলির দিন ভক্তরা বাজার থেকে শঙ্খ কিনে এনে পরিষ্কার জলে দিয়ে তারপর তাতে গঙ্গাজলে দিয়ে আরেকবার ধুযন। তারপর পুজো করুন। তাহলে তার বাড়িতে আর্থিক দিকে খুব উন্নতি হবে। জীবনে তারা এগিয়ে যেতে পারেবেন। এতে পরিবারের সুখ বজায় থাকে। নেতিবাচক শক্তি বাড়িতে প্রবেশ করতে পারে না।

এই মন্ত্রটি জপ করুন
দক্ষিণাবর্তী শঙ্খ খুব শুভ। দীপাবলি দিন মা লক্ষীর বিশেষ পুজো করা হয়, আর এই সময়েওম শ্রী লক্ষ্মী সহোদরায় নমঃ এই মন্ত্রটি ১০৮ বার জপ করুন। তারপর যদি পারেন লাল কাপড়ে এই শঙ্খটি বেঁধে আলমারিতে তুলে রাখতে পারেন।এতে আপনার আর্থিক দিকে লাভ হবে। ছাড়া আপনার দক্ষিনবর্তী শঙ্খ বাড়িতে রাখলে আপনার নেতিবাচক শক্তি বাড়িতে প্রবেশ করতে পারবে না। এতে আপনার ইতিবাচক শক্তি বাড়িতে প্রবেশ করবে আর কখনোও আপনাকে আর্থিক দিকে অসুবিধায় পড়তে হবে না।












Click it and Unblock the Notifications