বৃহস্পতির আশীর্বাদে অর্থ ও উন্নতি লাভ হবে এইসব রাশির জাতক জাতিকাদের

বৃহস্পতির আশীর্বাদে অর্থ ও উন্নতি লাভ হবে এইসব রাশির জাতক জাতিকাদের

জ্যোতিষশাস্ত্র অনুসারে, সমস্ত গ্রহ এবং নক্ষত্রের অবস্থানের পর্যায়ক্রমিক পরিবর্তন সকল রাশির জাতক জাতিকাদের জীবনকে প্রভাবিত করে। রাশিচক্রের ১২টি আলাদা আলাদা রাশির উপর গ্রহ পরিবর্তনের নানা রকমের প্রভাব পড়তে দেখা যায়। কিছু রাশির উপর কোনও গ্রহের স্থান পরিবর্তন শুভ আবার অনেক সময় অশুভ প্রভাব ফেলে থাকে। জ্যোতিষ শাস্ত্র অনুযায়ী, সকল গ্রহকে মানব জীবনের আলাদা আলাদা ক্ষেত্রের কারক বলে মনে করা হয়ে থাকে। ঠিক তেমনই দেবগুরু বৃহস্পতিকে জ্ঞান, শিক্ষা, সন্তান, দাম্পত্য সুখ, দান এবং বৃদ্ধির কারক বলে মনে করা হয়। এবং সেইসঙ্গে বৃহস্পতিকে সবথেকে শুভ গ্রহ বলেও মনে করা হয়ে থাকে। ইতিমিধ্যেই নিজের অবস্থান পরিবর্তন করেছেন বৃহস্পতি। জুন মাস থেকে তার প্রভাব পড়তে শুরু করেছে। দেখে নেওয়া যাক কোন কোন রাশির উপর এই প্রভাব সবথেকে শুভ হতে চলেছে।

মেষ রাশি

মেষ রাশি

মেষ রাশির জাতক জাতিকাদের এই সময় চাকরিতে পদোন্নতি ও প্রতিপত্তি বৃদ্ধির সম্ভাবনা রয়েছে। এই সময় এই রাশির ব্যক্তিদের আর্থিক পক্ষ খুব মজবুত হবে। চাকরির ক্ষেত্রে ভালো সুযোগ পাওয়া যাবে। এই সময় বিভিন্ন দিক থেকে আয়ের উৎস বৃদ্ধি পাবে, যার ফলে পারিবারিক জীবনে টাকা পয়সার কোনও কমতি হবে না। এই সময়ের মধ্যে সম্পত্তি বা জমির মাধ্যমে ব্যবসায় ভালো লাভ হবে। ধর্মীয় কাজে এই সময় আগ্রহ বাড়বে।

 বৃষ রাশি

বৃষ রাশি

বৃষ রাশির জাতক জাতিকাদের জীবনে বৃহস্পতির এই অবস্থান পরিবর্তনের খুব ভালো প্রভাব ফেলতে চলেছে। এই সময় সব দিক থেকে লাভবান হতে সক্ষম হবেন এই রাশির জাতক জাতিকারা। মূলত কাজের দিক থেকে খুবই উন্নতি লাভ করা যাবে। আয়ের উৎস বৃদ্ধি পাবে, যার ফলে মজবুত হবে জীবনের আর্থিক পক্ষ। হঠাৎ পাওয়া টাকা থেকে সঞ্চয়ের পরিমাণ বৃদ্ধি পাবে। ব্যবসার ক্ষেত্রেও ভালো লাভ পাওয়ার সম্ভাবনা রয়েছে। পারিবারিক জীবন এই সময় সুখের হবে। পরিবারের কাছের মানুষের সমর্থন পাবেন। ভালো কোথাও বেড়াতে যাওয়ার অবকাশ পাওয়া যাবে।

 মিথুন রাশি

মিথুন রাশি

মিথুন রাশির জাতক জাতিকাদের জন্য বৃহস্পতির স্থান পরিবর্তন বেশ ভালো প্রভাব ফেলতে চলেছে। বৃহস্পতি রাশিতে চতুর্থ, দ্বিতীয় এবং ষষ্ঠ ঘরে দৃষ্টি নিক্ষেপ করতে চলেছে। যার ফলে মিথুন রাশির জাতক জাতিকাদের জন্য সর্বক্ষেত্রে উপকারী হবে। স্বাস্থ্যের উন্নতি হবে, শত্রুরা দুর্বল হবে এবং এই রাশির জাতকরা এই সময় বড় কোনও ঋণ থেকে মুক্তি পাবেন। এই সময় আয়ের বৃদ্ধির সঙ্গে সঙ্গেই সঞ্চয় বৃদ্ধি হবে।

 কর্কট রাশি

কর্কট রাশি

বৃহস্পতির এই অবস্থান পরিবর্তনের ফলে কর্কট রাশির জাতক জাতিকাদের জন্য উপকারী প্রমাণিত হবে। এই সময় এই রাশির ব্যক্তিদের কেরিয়ারে ইতিবাচক প্রভাব ফেলবে বৃহস্পতির এই অবস্থান। কর্মক্ষেত্রে ইচ্ছা অনুযায়ী সব পরিস্থিতি অনুকূলে যাবে। কাজের ক্ষেত্রে সহকর্মী এবং বসের প্রশংসা লাভ করতে সক্ষম হবেন। প্রতিযোগিতামূলক পরীক্ষায় যাঁরা প্রস্তুতি নিচ্ছেন বা পরীক্ষা দিয়েছেন সেই সকল পড়ুয়ারা এই সময়ের মধ্যে ভালো কোনও খবর পেতে পারেন। পারিবারিক জীবনেও সুখ শান্তি বজায় থাকবে। পুরনো কোনও বন্ধুর সঙ্গে দেখা হতে পারে।

(এই সকল তথ্য সম্পূর্ণ জ্যোতিষ শাস্ত্রের উপর নির্ভরশীল)

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+