ভবিষ্যতে কি আপনি প্রচুর সম্পত্তির মালিক হবেন! জানুন 'জন্মদাগ' কী বলছে

ভবিষ্যৎ জানার আগ্রহ অনেকেরই থাকে, আর সেক্ষেত্রেই খানিকটা সাহায্য করে থাকে জ্যোতিষশাস্ত্র। এই শাস্ত্রের বিভিন্ন অধ্যায় বর্ণনা করতে পারে ভবিষ্যতের বিভিন্ন দিক।

ভবিষ্যৎ জানার আগ্রহ অনেকেরই থাকে, আর সেক্ষেত্রেই খানিকটা সাহায্য করে থাকে জ্যোতিষশাস্ত্র। এই শাস্ত্রের বিভিন্ন অধ্যায় বর্ণনা করতে পারে ভবিষ্যতের বিভিন্ন দিক। একজন মানুষের কেবলমাত্র শরীরের বিভিন্ন অংশের 'জন্মদাগ' বলে দিতে পারে তাঁর ভবিষ্যৎ! এমনই দাবি শাস্ত্রজ্ঞদের। দেখে নেওয়া যাক, কোথায় কোন 'বার্থমার্ক' বা 'জন্মদাগ' থাকলে, তার কী ফল হতে পারে। দেখে নিন, 'জন্মদাগ' নিয়ে এই সিরিজের প্রথম পর্ব আজ।

পায়ে জন্মদাগ

পায়ে জন্মদাগ

পায়ে জন্মদাগ থাকলে সাধারণত সেই ব্যক্তি একটু বিভ্রান্তির শিকার হয়ে থাকেন। কোনও সিদ্ধান্ত নিতে তাঁর বেশ দেরি হয়। নিজের দক্ষতা, ক্ষমতা থাকলেও , তা প্রকাশ করতে অসমর্থ হন এঁরা।

বাম কাঁধে জন্মদাগ

বাম কাঁধে জন্মদাগ

বাম কাঁধে জন্মদাগ রয়েছে এমন ব্যক্তিত্বদের মধ্যে আর্থিক সমস্যা থাকে। ভবিষ্যতে এঁদের মধ্যে আর্থিক সমস্যা লেগেই থাকে। এমনই দাবি বহু শাস্ত্রজ্ঞদের।

বুকের মাঝখানে জন্মদাগ

বুকের মাঝখানে জন্মদাগ

বুকের মাঝখানে জন্মদাগ থাকলে সেই ব্যক্তিত্বদের মধ্যে পূর্ব-পুরুষদের তরফ থেকে প্রাপ্ত সম্পত্তি পাওয়ার সম্ভাবনা থাকে। ফলে এই দাগকে শুভ বলে মনে করা হয়। এঁদের মধ্যে ভবিষ্যতে সম্পত্তি বাড়িয়ে তোলার সম্ভাবনা থাকে।

ডান কাঁধে জন্মদাগ

ডান কাঁধে জন্মদাগ

জন্মদাগ যদি কারোর ডান দিকের কাঁধে থাকে, তাহলে সেই ব্যক্তিত্ব পরিবারের সঙ্গে থাকতে ভালোবাসেন।এঁরা পরিবারের সঙ্গে সময় কাটাতে ভালোবাসেন। এঁরা খুবই নিয়মানুবর্তিতা মেনে চলতে ভালোবাসেন।

[আরও পড়ুন:ঝগড়া-ঝঞ্ঝাট থেকে মুক্তি পেতে জানুন আপনার 'লাকি নম্বর', উপায় বলছে এই বিশেষ শাস্ত্র]

আঙুলে বা হাতে জন্মদাগ

আঙুলে বা হাতে জন্মদাগ

আঙুলে বা হাতে জন্মদাগ থাকলে সেই ব্যক্তিত্ব একটু স্বাধীনচেতা গোছের হন। কারোর থেকে এঁরা কোনও সাহায্য নিতে পছন্দ করেন না। ফলে এঁদের মধ্যে স্বাধীনতার প্রতি একটা আকর্ষণ থাকেই।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+