জানুন এই বছরের বিপত্তারিণী পুজোর দিনক্ষণ, কীভাবে উপোস ভাঙবেন ভক্তরা

বাঙালির বারো মাসে তেরো পার্বণ লেগেই থাকে। ঠিক তেমনি উল্টো রথের আগেই পালিত হয় দেবী বিপত্তারিণী পুজো। দেবী দুর্গার ১০৮ রূপের মধ্যে দেবী বিপত্তারিণীর রূপের বিশেষ গুরুত্ব রয়েছে।

সনাতন ধর্মানুসারে বলা হয়, দেবীর পূজা করলে জীবনে সব পাপ দূর হয়। সেই সঙ্গে সমস্ত রকম বিপদ থেকে ভক্তদের রক্ষা করেন দেবী বিপত্তারিণী। প্রতিবছর আষাঢ় মাসে বিপত্তারিণী ব্রত পালন করে থাকেন সকলে। দেবীর পূজার পর লাল সুতো ভক্তরা হাতে পড়েন। যাতে দেবী তাদের সমস্ত রকম বিপদ থেকে রক্ষা করেন।

Bipattarini Puja

  • কবে পড়েছে পুজো

চলতি বছর বিপত্তারিণী পুজো হবে ৯ জুলাই, মঙ্গলবার। বাংলা মাস অনুসারে, ১৪৩১ সনের ২৪ আষাঢ়, মঙ্গলবার। বিপত্তারিণী ব্রতর ভক্তরা রাখবেন ১৩ জুলাই, শনিবার ২৮ আষাঢ়।

  • কীভাবে পালন করবেন ব্রত

দেবীর পুজোর পর ভক্তদের হাতে যে লাল সুতো বেঁধে দেওয়া হয়, তার কিন্তু একটা গুরুত্ব রয়েছে। কারণ এই লাল সুতোর ১৩ টি দুর্গা থাকে এবং ১৩ টি গিট দিয়ে বেঁধে দেওয়া হয়। সেই সঙ্গে ১৩ রকম ফুল, ১৩ রকম ফল দিয়ে দেবীর ব্রত পালন করে থাকেন সকলে।

  • কীভাবে উপোস ভাঙবেন ভক্তরা

যে ভক্তরা এই বিশেষ দিনে দেবী বিপত্তারিণীর পুজো করেন, তাদের কিন্তু তেরো খানা লুচি খেতে হয়। কথিত আছে, দেবীর পূজা করলে ১৩ টি খাবার খেয়ে তবেই বা ১৩ রকমের ফল খেয়ে তবেই কিন্তু ব্যক্তি উপোস ভাঙতে পারেন।

  • চালের খাবার খাওয়া যায় না

যে ব্যক্তি দেবতার পূজো করেন তার অবশ্যই লাল সুতো পড়তে হয়। দেবীর ব্রত রাখার সময় কখনও চালের কোনও খাবার মুখে তোলা যায় না। তা ভাত, চিড়ে, মুড়ি যাই হোক না কেন।

  • কীভাবে দেবেন দেবীর পুজো

দেবীর এই পূজা দেওয়ার সময় মহিলাদের ধোঁয়া শাড়ি পড়ে, আলতা, সিঁদুর পরে দেবীর পূজো দেওয়ার রীতি রয়েছে। কথিত আছে, যে ব্যক্তি উপোস করে দেবী বিপত্তারিণীর পুজো দেন। দেবী তাঁকে সমস্ত বিপদ থেকে রক্ষা করার পাশাপাশি তার মনোবাসনাও পূর্ণ করে থাকেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+