এপ্রিল মাসে গ্রহ গোচরের শুভ প্রভাবে ব্যবসায় লাভের মুখ দেখবেন কোন রাশির ব্যক্তিদের?
জ্যোতিষশাস্ত্রে প্রত্যেকটি গ্রহেরই বিশেষ গুরুত্ব রয়েছে। গ্রহরা তাদের সময় মতন ঘর পরিবর্তন করে বারো রাশির উপরেই বিশেষ প্রভাব ফেলবে। বৃহস্পতি গ্রহকে আমরা গুরু গ্রহ বলেই জানি। এপ্রিল মাসে এই গ্রহ মীন রাশির ছেড়ে মেষ রাশিতে প্রবেশ করবে। সেই সঙ্গে সেখানে উপস্থিত থাকবে রাহু ও সূর্য।

তৈরি হবে ‘গুরুচণ্ডাল যোগ’
আর এই সময়েই রাহু, সূর্য ও বৃহস্পতি তৈরি করবে 'গুরুচণ্ডাল যোগ'। তাছাড়াও শুক্র ও বুধ তার ঘর পরিবর্তন করবে। সূর্য তার রাশি পরিবর্তন করবে। এপ্রিলের এই গ্রহগুলি ঘর পরিবর্তন করে বারো রাশির উপরে বিশেষ প্রভাব ফেলবে। তবে পাঁচ রাশির জীবনে সাফল্যের সময় শুরু হবে। দেখুন সেই রাশির মধ্যে কারা রয়েছেন।

বৃষ রাশি
এপ্রিলের মাসে বৃষ রাশির জাতক জাতিকাদের শুভ সময় শুরু হবে। আপনি যেকোনও ভালো খবর পেতে পারেন। পরিবারের কারোর সুখবরে আপনি খুব খুশি হবেন। যারা এসময় রাজনীতির সঙ্গে যুক্ত তাদের জীবনে সাফল্যের সময় শুরু হবে। আপনার ক্রমশ সম্মান বাড়বে । কর্মক্ষেত্রে কাউকে তেমন বিশ্বাস করবেন না। আর্থিকভাবে আপনি কাউকে সাহায্য করবেন না, জীবনে খুব ভালো সময় শুরু হবে।

মিথুন রাশি
মিথুন রাশির জাতক জাতিকাদের জন্য খুব ভালো সময়। এসময় আপনার সাহস, বীরত্ব ক্রমশ বাড়তে থাকবে। ব্যবসায় আসবে খুব সাফল্য। আপনার অর্থ লাভের সম্ভাবনা রয়েছে। স্বাস্থ্যের প্রতি বিশেষ যত্ন নেবেন। শরীর খারাপ হলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেবেন। আর্থিক দিকে আপনার খুব লাভ হবে। জীবনে সাফল্যের সময় শুরু আপনার।

কর্কট রাশি
কর্কট রাশির জন্য খুব শুভ সময় আপনার। এই সময় আপনার নতুন যোগাযোগ আসার সময়। এই সময় দূরে কোথাও ঘুরতে যেতে পারেন। দাম্পত্য জীবন থেকে পারিবারিক জীবনে আপনি সুখের মুখ দেবেন। অংশীদারিত্ব ব্যবসায় বিনিয়োগ করতে পারেন। সেখান থেকে আর্থিক লাভের সম্ভাবনা রয়েছে কর্কট রাশির ব্যক্তিদের।

কুম্ভ রাশি
এপ্রিল মাসে কুম্ভ রাশির জাতক-জাতিকাদের খুব ভালো সময়। এসময় আপনি যা চাইবেন তাই করতে পারবেন। কঠিন যেকোন কাজ থেকে মুক্তি পাবেন আপনি। যেকোন সমস্যার সমাধান হবে। নতুন বাড়ি, গাড়ি কিনতে পারেন।

মীন রাশি
এপ্রিলে মীন রাশির জাতক-জাতিকাদের খুব ভালো সময়। সকল কাজে আপনি সফলতা অর্জন করতে পারবেন। জীবনে শুভ সময় আপনার। তাই এসময় যে কোনোও ভালো কাজের সিদ্ধান্ত নিতে পারেন, স্ত্রীর সঙ্গে দূরে কোথাও ঘুরতে যেতে পারেন। পারিবারিক জীবনে আপনি সুখের মুখ দেখবেন।
(এই সকল তথ্য জ্যোতিষ নির্ভর, সকলের ক্ষেত্রে এটি প্রযোজ্য নাও হতে পারে)












Click it and Unblock the Notifications