চার বছর পর রবিবার ভানু সপ্তমী যোগ, জানুন কীভাবে ব্রত–পুজো করলে পূরণ হবে সব ইচ্ছা
চার বছর পর রবিবার ভানু সপ্তমী যোগ
শ্রাবণ মাস শুধুমাত্র শিবের পুজোর জন্যই নয় বরং এইমাসে সূর্য দেবতারও পুজো করা হয়। শ্রাবণ মাসে সূর্য দেবতার পুজোর মাহাত্ম্য আলাদা। এই মাসে রোজ সূর্য দেবতাকে জল দিলে খুবই লাভ হয়। এছাড়াও শ্রাবণ মাসে শুক্লপক্ষের সপ্তমীতে যদি রবিবার পড়ে তবে তাকে ভানু সপ্তমী বলা হয় এবং এদিন সূর্যের পুজো করলে জীবন থেকে সব সমস্যা দূরে চলে যায়।

এর আগে কবে ছিল এই যোগ
জ্যোতিষী ডঃ গণেশ মিশ্র জানিয়েছেন, ১৫ অগাস্ট, রবিবার, ভানু সপ্তমী যোগ হচ্ছে। এর আগে এটি হয়েছিল ৩০ জুলাই ২০১৭, তখনও এটি শ্রাবণ মাসের রবিবারে শুক্লপক্ষের সপ্তমী পড়েছিল। ২০২১ সালের পর তা আবার ১১ অগাস্ট ২০২৪ সালে এমন পরিস্থিতি দেখা দেবে। পূর্ণ ভক্তি ও বিশ্বাসের সঙ্গে এই ব্রত পালন করলে আপনার সব ইচ্ছা পূরণ হবে।

৪ বছর পর এই যোগ হয়েছে
শ্রাবণ মাসের শুক্ল পক্ষের সপ্তমীতে রবিবার পড়ার এই যোগ ৪ বছর পর আসে। এছাড়াও ১৫ অগাস্ট রবিবার বিশাখা নক্ষত্রও আছে। রবিবার দিনটি আসলে সূর্যদেবতাকে সমর্পিত দিন, তাই এদিন সূর্য ভগবানকে জন দিয়ে তাঁকে পুজো করলে সব সমস্যার দূর হয়ে যায়। এছাড়াও সেই ব্যক্তির সব অসুখ সেরে যাবে এবং তাঁর কেরিয়ার আরও ভালো হবে। এর সঙ্গে জন্মছকে সূর্য গ্রহ থাকলে তা আরও মজবুত হয়ে ভালো ফল দেয়। এখন শ্রাবণ মাসে এই সংযোগ ২০২৪ সালের ১১ অগাস্ট আসবে।

এভাবে করুন ব্রত ও পুজো
ভানু সপ্তমীর দিন ব্রত-পুজো করলে অনেক লাভ হয়। এদিন সূর্য দেবতাকে জল দিলে বুদ্ধির বিকাশ হয়। ওই ব্যক্তি কখনও অন্ধ, দরিদ্র ও দুঃখ থাকে না। এজন্য এদিন সূর্য ওঠার আগে স্নান করে সূর্যকে অর্ঘ্য অর্পণ করুন এবং ব্রতের সংকল্প নিন। সূর্যকে জল দেওয়ার জন্য, একটি তামার পাত্রে জল নিন এবং তাতে লাল চন্দন বা কুমকুম, লাল ফুল, চাল-গমের দানা রাখুন। এটা দিয়ে সূর্যকে অর্ঘ দিন। জল দেওয়ার সময় ওম ঘৃণ্য সূর্যায় নম মন্ত্রটির জপ করুন। জল দেওয়ার পর গায়েত্রী মন্ত্র এবং আদিত্য হৃদয় স্তোত্র পাঠ করাও উপযুক্ত হবে। একই সঙ্গে এই ব্রতের মধ্যে ফল খাবেন কিন্তু লবণ খাবেন না। সম্ভব হলে সারাদিন তামার পাত্র থেকে জল পান করুন। এটি অনেক ইতিবাচক শক্তি দেবে।

খাবারে নুনের ব্যবহার নয়
আপনি যদি এক সময় খাবার খান, তাতে নুন ব্যবহার করবেন না। সূর্যকে অর্ঘ্য অর্পণের পর, শ্রদ্ধা অনুযায়ী খাদ্য, বস্ত্র বা কোন দরকারী জিনিস দান করুন। গরুকে খাবার খাওয়ান এবং অন্যান্য পশু-পাখিকেও কিছু খেতে দিন।












Click it and Unblock the Notifications