এবছর কবে পড়েছে ভাইফোঁটা, এই শুভ সময়ে ভাইয়ের কপালে দিন মঙ্গলের ফোঁটা
দীপাবলি ও কালীপুজোর পরেই আসে ভাইফোঁটা। আর এই দিনের জন্য ভাই বোনের অধীর আগ্রহে অপেক্ষা করে থাকেন। প্রতিবছর আশ্বিন বা কার্তিক মাসে শুক্লাপক্ষের দ্বিতীয় তিথিতে ভাইফোঁটা উৎসব পালিত হয়। দাদা বা ভাইয়ের কপালে এদিন মঙ্গলের তিলক আঁকেন তার বোন বা দিদি।
দিদিরা তাদের ভাইয়ের কপালে চন্দনের ফোঁটা বা তিলক পরিয়ে তাদের দীর্ঘায়ু কামনা করেন। সেই সঙ্গে দেন নানান উপহারও। আবার দাদারাও কিন্তু বোন বা দিদিকে সারাজীবন পাশে থাকার আশ্বাস দেন। সঙ্গে দেন অনেক উপহার।

- কী কী প্লেটে রাখবেন
ফোঁটা দেওয়ার সময় একটি প্লেটে সিঁদুর, চন্দন, ফুল, ফল, মিষ্টি রাখতে রাখেন আবার অনেকে পান, সুপারি ও রাখেন। চলতি বছর কবে পড়েছে ভাইফোঁটা। জানুন ভাইফোঁটা দেওয়ার শুভ সময় সম্পর্কে। অক্টোবর মাসের ৩ তারিখ, রবিবার পড়েছে ভাইফোঁটা।
- শুভ সময়
অক্টোবর মাসের ২ তারিখ সন্ধ্যা আটটা কুড়ি থেকে শুরু হচ্ছে শুভ সময় অর্থাৎ দ্বিতীয়া তিথি শুরু হচ্ছে এই সময় থেকে। কার্তিক মাসের শুক্লাপক্ষ থাকবে নভেম্বর মাসের ৩ তারিখ রাত দশটা পঞ্চাশ মিনিট পর্যন্ত। উদয় তিথি অনুযায়ী কিন্তু আপনি ৩ তারিখ ভাইফোঁটা দিতে পারবেন। এটি খুব শুভ সময়। দুপুর ১ টা ১০ মিনিট থেকে ৩ টে ২২ মিনিট পর্যন্ত।
- কেন পালিত হয়
যদি আপনারা এই সময় ভাইকে ফোঁটা দেন, তাহলে অবশ্যই আপনারা স্নান সেরে নতুন বা ধোঁয়া জামা কাপড় পড়ে ভাইয়ের কপালে ফোঁটা দেবেন এবং হাতে রক্ষা সুতো বেঁধে দেবেন। কার্তিক মাসে শুক্লাপক্ষের দ্বিতীয়া তিথিতে ভগবান যম তার বোন যমুনার বাড়িতে এসেছিলেন। সেই সময় যমুনা যমকে ফোঁটা দিয়েছিলেন। সেই থেকে প্রতি বছর কার্তিক মাসে ভাইফোঁটা পালিত হয়।
- মন্ত্র
ভাইফোঁটার সময় অবশ্যই এই মন্ত্রটি উচ্চারণ করবেন-' ভাইয়ের কপালে দিলাম ফোঁটা, যমের দুয়ারে পরল কাটা, যমুনা দেয় যমকে ফোঁটা, আমি দিয়ে আমার ভাইকে ফোঁটা’।
- পুজো দেওয়া
যদি পারেন ভাইফোঁটা দিন ভাই বা দাদার নামে কোনও মন্দিরে গিয়ে পুজো দিয়ে আসবেন। এতে আপনার ভাই বা বোন সারা জীবন সুস্থ থাকতে পারবেন। সেই সঙ্গে দেবতার কৃপাও আপনি পাবেন।












Click it and Unblock the Notifications