Bhai Phota 2023: চলতি বছর কবে পালিত হবে ভাইফোঁটা, জানুন দিনক্ষণ, শুভ সময় সম্পর্কে
Bhai Phota 2023: 'ভাইয়ের কপালে দিলাম ফোঁটা, যমের দুয়ারে পড়ল কাঁটা। যমুনা দেয় যমকে ফোঁটা, আমি দিই আমার ভাইকে ফোঁটা।'
ভাইফোঁটা দেওয়ার সময় প্রত্যেক বোন বা দিদিরা ভাই বা দাদার কপালে ফোঁটা দেওয়ার সময় এই কথাটি বলে থাকেন, দাদাদের মঙ্গল কামনায় তাঁরা পালন করে থাকেন। প্রত্যেকটি হিন্দু ও বাঙালিদের মধ্যে ভাইফোঁটার এক বিশেষ গুরুত্ব রয়েছে।

- কবে পালিত হবে ভাইফোঁটা
দুর্গাপুজো মানেই উৎসব শুরু। তবে দূর্গাপুজো, লক্ষ্মীপুজো,কালীপুজো, ধনতেরাসের পরেই কিন্তু আসে ভাইফোঁটা। আরে ভাইফোঁটার জন্য পুরো সারা বছর ধরে অপেক্ষা করে থাকেন সকলে। ভাই-বোনেরা প্রতিবছর কালীপুজোর পর কার্তিক মাসের শুক্লাপক্ষের দ্বিতীয় দিনে ভাইফোঁটা পালিত হয়। চলতি বছর ভাইফোঁটা পালিত হবে। ১৫ নভেম্বর বুধবার পালিত হবে ভাইফোঁটা।
- কী ভাবে উদযাপন করা হয়
এই শুভদিনে দাদা বা ভাইয়ের কপালে বা ফোঁটা দিয়ে চন্দনের ফোঁটা দিয়ে আবার অনেকে কাজলের ফোঁটাও দেন দিয়ে দীর্ঘায়ু কামনা করেন এবং ভাইরা বা বোনেরা, দাদারা বা বোনের মাথায় হাত রেখে তাঁকে সুখী হবার আশীর্বাদ করে থাকেন।
- জানুন শুভ সময়
চলতি বছর ভাইফোঁটা আগামী ১৪ নভেম্বর মঙ্গলবার থেকে শুরু হচ্ছে। শুভ সময় বেলা ২ টো ৩৬ মিনিট থেকে যা শেষ হবে পরের দিন ১৫ নভেম্বর বেলা ১ টা ৪৭ মিনিটে। এই দিনটি ভ্রাতৃদ্বিতীয়া বা ভাইদুজ নামেও পরিচিত
- জানুন ইতিহাস
কথিত আছে, এই বিশেষ তিথিটি 'যম দ্বিতীয়া' নামে পরিচিত। এই দিনে বা তিথিতে বোন যমুনার বাড়ি গিয়েছিলেন ভাই যমরাজ। সেদিন যমুনার হাতের রান্না করা খাবার খান যম। খাবার খেয়ে খুব খুশি হন তিনি। তখন বোন যমুনা তাঁর দাদার কাছ থেকে আশীর্বাদ চান। বোনকে আশীর্বাদ করে যমরাজ সেদিন বলেন, যে ভাই এই বিশেষ তিথিতে তাঁর বোনের বাড়ি গিয়ে বোনের হাতের রান্না খাবেন, তাঁর অকালমৃত্যুর কোনও ভয় থাকবে না। আর এই ঘটনার পর থেকেই এই দিনটি পালন করা হয়ে থাকে।












Click it and Unblock the Notifications