ভাদ্র রাজযোগে ব্যবসায় বাম্পার লাভ, আর্থিক সঙ্কট মিটবে কোন রাশির জাতকদের
জ্যোতিষশাস্ত্রে, বুধ গ্রহের বিশেষ গুরুত্ব রয়েছে। বুধ হল রাজকুমার গ্রহ। এই গ্রহ যখন ঘর পরিবর্তন করে তখন সে বারো রাশির ব্যক্তিদের ওপর নানান প্রভাব ফেলে। শুধু তাই নয়, নানান রকম যোগও তৈরি করে। এই গ্রহ হল ব্যবসা, বুদ্ধির কারক।
বর্তমানে মিথুন রাশিতে প্রবেশ করেছে বুধ গ্রহ। চলতি মাসে মিথুনে প্রবেশ করে বুধ ’ভাদ্র রাজযোগ’ গঠন করেছে। যোগের শুভ প্রভাবে কিছু রাশির জাতক জাতিকাদের আর্থিক লাভ হবে। তালিকায় কোন রাশির ব্যক্তিরা রয়েছেন, জানুন।

- মেষ রাশি
মেষ রাশির তৃতীয়, ষষ্ঠ ঘরের অধিপতি বুধ। ভাদ্র রাজযোগের প্রভাবে আর্থিক দিকে লাভ হবে এই রাশির জাতকদের। এসময় আপনি জমি ক্রয়, বিক্রয় করতে পারবেন। অংশীদারিত্ব ব্যবসায় বিনিয়োগ করতে পারেন। নতুন ব্যবসা শুরু করতে পারেন। লাভের পয়সা দিয়ে আপনি নতুন সম্পত্তি কিনতে পারেন। কর্মক্ষেত্রে আপনি আরও এগিয়ে যেতে পারবেন। পরিবারের সকলের সঙ্গে শুভ সম্পর্ক বজায় থাকবে। মাথা ঠান্ডা রেখে প্রত্যেকটি কাজ করবার চেষ্টা করবেন এই রাশির জাতক জাতিকারা। তবেই সব কাজে সফলতা পাবেন।
- বৃশ্চিক রাশি
যোগের শুভ প্রভাব পড়বে বৃশ্চিক রাশির ব্যক্তিদের উপর। আপনার দ্বিতীয় ঘরের অধিপতি হল বুধ গ্রহ। তাই আপনার আটকে থাকা প্রত্যেকটি কাজ হয়ে যাবে। ভাগ্যের পূর্ণ সমর্থন পাবেন আপনি। কেরিয়ারের ক্ষেত্রে খুব সফলতা অর্জন করতে পারবেন। ব্যবসায়ে সাফল্য থাকবে আপনার। মানসিক চাপ অনেকটাই কমবে। পরিবারের সকলের সঙ্গে ভালো থাকায় আপনার অশান্তির পরিবেশ অনেকটাই কমবে। এসময় আপনি অংশীদারিত্ব ব্যবসায় বিনিয়োগ করতে পারেন। সেখান থেকে অর্থপ্রাপ্তি হবে। নিজেকে শান্ত রেখে প্রত্যেকটি কাজ করার চেষ্টা করবেন।
- মিথুন রাশি
বুধের কারণেই তৈরি হয়েছে ভাদ্র রাজযোগ। যোগের শুভ প্রভাবে মিথুন রাশির ব্যক্তিদের পরিবেশ থাকবে অনুকূলে। তাই আপনার সমাজে সম্মান বাড়বে। যারা রাজনীতি করছেন তাদের নাম, খ্যাতি, ক্রমশ বাড়তে থাকবে। আর যারা শিক্ষক, আইনজীবী রয়েছেন তারা প্রত্যেকটি কাজেই সফলতা অর্জন করতে পারবেন। এই সময় আপনার হারিয়ে যাওয়া জিনিস আপনি খুঁজে পেতে পারেন। যারা অবিবাহিত রয়েছেন তাদের বিয়ের প্রস্তাব আসতে পারে। এসময় যারা বেকার রয়েছেন এবং যারা চাকরির পরীক্ষা দিচ্ছেন তাদের সেখানে সাফল্য পাওয়ার সম্ভাবনা রয়েছে। স্ত্রীর সঙ্গে অশান্তির পরিবেশ অনেকটাই কমবে।
(এই সকল তথ্য জ্যোতিষ নির্ভর, সকলের ক্ষেত্রে এটি প্রযোজ্য নাও হতে পারে)
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications