Bhadra Rajyog 2023: ভাদ্র রাজযোগে নতুন সম্পত্তির মালিক হবেন কোন রাশির জাতকরা
জ্যোতিষশাস্ত্রে (astrology) বুধ গ্রহের বিশেষ গুরুত্ব রয়েছে। বুধকে আমরা বুদ্ধিমত্তা, ব্যবসার কারক বলেই জানি। প্রায় প্রত্যেক মাসেই বুধ তার ঘর পরিবর্তন করে। এক বছর পর নিজের রাশি কন্যা রাশিতে প্রবেশ করতে চলেছে বুধ গ্রহ।
এসময় সে তৈরি করবে 'ভাদ্ররাজ যোগ’। এই যোগ অত্যন্ত শুভ। অক্টোবর মাসের শুরুতেই এই যোগ গঠন করবে বুধ। এসময় কিছু রাশির জাতক জাতিকাদের সাফল্যের সময় শুরু হবে। জানুন সেই রাশির তালিকায় কোন রাশির ব্যক্তিরা রয়েছেন, দেখুন।

মিথুন রাশি
ভাদ্র রাজযোগের শুভ প্রভাব পড়বে মিথুন রাশির (Gemini) ব্যক্তিদের উপর। এসময় আপনি জীবনে যা চাইবেন তাই করতে পারবেন। আর্থিক দিকে খুব লাভ হবে।যারা বেকার হয়েছেন তাদের চাকরি পাওয়ার সম্ভাবনা রয়েছে। বেসরকারি চাকরি যারা করছেন তাদের চাকরিতে পদোন্নতি হবে। আপনার মাথা ঠাণ্ডা রেখে প্রত্যেকটি কাজ করলে জীবনে সফলতা নিশ্চিত। এই সময় দূরে কোথাও ঘুরতে যেতে পারেন, সেখান থেকে অর্থপ্রাপ্তির সম্ভাবনা রয়েছে আপনার।
তুলা রাশি
যোগের শুভ প্রভাব পড়বে তুলা রাশির (libra) ব্যক্তিদের ওপর। এসময় যে কাজে হাত দেবেন সেখানেই সফলতা পাবেন। শুধু তাই নয়, যারা ব্যবসা করছেন তাদের আর্থিক দিকের খুব লাভ হবে। এসময় সকল কাজে উন্নতি লাভ করতে পারবেন, পারিবারিক বিবাদ মিটে যাবে। বাড়িতে যে এতদিন অশান্তি ছিল সেই অশান্তি থেকে বেরোতে পারবেন আপনি। আপনি যে আইনি ঝঞ্ঝাটে ছিলেন সেটা থেকে বের হতে পারবেন। শুধু তাই নয়, ভবিষ্যতের জন্য অর্থ সঞ্চয় করতে পারবেন। আপনার সন্তানের জন্য চিন্তা করতে হবে না। ব্যবসায় এগিয়ে যেতে পারবেন। এসময় যারা শেয়ার বাজার, ফটকা, লটারির ব্যবসা করছেন তাদের অর্থ উপার্জনের সম্ভাবনা রয়েছে। আপনি নতুন কোনও সম্পত্তি কিনতে পারেন।
মীন রাশি
মীন রাশির (Pisces) ব্যক্তিদের উপর। এসময় আপনার সপ্তম ঘরে প্রবেশ করবে বুধ গ্রহ। বিবাহিত জীবনে আপনি সুখী হবেন। দাম্পত্য জীবনে সুখের মুখ দেখবেন আপনি। সকল কাজে এগিয়ে যেতে পারবেন। আর্থিক লাভ হবে আপনার। আর্থিক দিকে খুব লাভ হবে। আপনার জীবনের সাফল্য লেগে থাকবে। আপনার মনের গুপ্ত ইচ্ছা পূরণ হবে,আইনি মামলা থেকে বের হতে পারবেন। যারা অবিবাহিত রয়েছেন তাদের বিয়ে হয়ে যাবার সম্ভাবনা রয়েছে। ব্যবসায় খুব উন্নতি করতে পারবেন।
(এই সকল তথ্য জ্যোতিষ নির্ভর, সকলের ক্ষেত্রে এটি প্রযোজ্য নাও হতে পারে)












Click it and Unblock the Notifications