সন্তানের বিয়ে হতে দেরি হচ্ছে ! বাড়িতে কার্যকর করুন এই 'বাস্তু'-টিপসগুলি

সন্তানের বিয়ের ক্ষেত্রে আসছে নানা বাধা, শুধু তাই নয়, ক্রমাগত দেরি হচ্ছে সন্তানের বিয়েতে। এরকম সমস্যার পড়ে বহু গৃহস্থই।

সন্তানের বিয়ে সব অভিবাবকের কাছেই একটি বড় বিষয়। সব অভিভাবকই চান ,তাঁদের সন্তান যে সুখী দাম্পত্য তথা সুস্থ জীবন কাটাতে পারে। তবে বহু ক্ষেত্রে এমন দেখা যায় যে অহেতুক নানা শুভ কাজে বাধা পাচ্ছেন বাড়ির সদস্যরা। সন্তানের বিয়ের ক্ষেত্রে আসছে নানা বাধা, শুধু তাই নয়, ক্রমাগত দেরি হচ্ছে সন্তানের বিয়েতে। এরকম সমস্যার পড়ে বহু গৃহস্থই। সেই সমস্যা থেকে মুক্তি পেতে বেশ কয়েকটি বাস্তু টিপস কার্যকর করার কথা বলছে বাস্তুশাস্ত্র।

দক্ষিণ পশ্চিম দিক সম্পর্কীয় ধারণা

দক্ষিণ পশ্চিম দিক সম্পর্কীয় ধারণা

বাড়ির দক্ষিণ পশ্চিম দিকে যদি মাটির নিচে কোনও জলের ট্যাঙ্ক থাকে, তাহলে তা সরিয়ে ফেলা ভালো। এটি সন্তানের বিয়েতে নেতিবাচক প্রভাব ফেলে বলে , দাবি বাস্তুশাস্ত্রবিদদের।

বাড়ির প্লট

বাড়ির প্লট

বাড়ি তৈরির আগে, বাড়ির প্লটে যদি ধাপ থেকে থাকে, এবং সেই ধাপ যদি উত্তর পূর্ব বা দক্ষিণ পশ্চিম দিক বরাবর থাকে, তাহলে সেই বাড়ির সন্তানের বিয়ে হওয়ার ক্ষেত্রে খানিকটা সমস্যা হয়। এরকম বাড়ির প্লট কেনার সময় সতর্ক থাকার পরামর্শ দিচ্ছেন বাস্তুশাস্ত্রবিদরা।

বাড়ির মেয়ের জন্য পরামর্শ

বাড়ির মেয়ের জন্য পরামর্শ

যদি মেয়ের বিয়ে নিয়ে সমস্যায় পড়েন, তাহলে তাঁকে উত্তর -পূর্ব বা দক্ষিণ-পশ্চিম দিকে মাথা করে শুতে বারণ করুন। বাস্তুশাত্র বিদরা বলছেন, এই দিশা তাঁর বিয়ের ক্ষেত্রে দেরি করানোর কাজ খানিকটা হলেও করছে।

বাড়ির ছেলেদের জন্য পরামর্শ

বাড়ির ছেলেদের জন্য পরামর্শ

বাড়ির ছেলের বিয়েতে যদি দেরি হয়, তাহলে সেই সন্তানকে দক্ষিণপূর্ব দিকে মুখ করে শুতে বারণ করা উচিত। বাস্তুশাস্ত্রবিদরা বলছেন, এর ফলে তাঁর বিয়ের ক্ষেত্রে এবেতুক দেরি হচ্ছে।

বাড়ি প্ল্যানে কী থাকা উচিত নয়?

বাড়ি প্ল্যানে কী থাকা উচিত নয়?

বাড়িতে বড় 'হল' জাতীয় ঘর থাকলে, তার কেন্দ্র থেকে কোনও সিঁড়ি যাওয়া উচিত নয় উপরের দিকে। বিশেষত এই সিঁড়ি দক্ষিণ পূর্ব দিকে হলে তা রীতিমত খারাপ প্রভাব পড়ে বাড়িতে । যার ফলে বাড়ির সন্তানের বিয়ের ক্ষেত্রে বেশ কিছু বাধার সৃষ্টি হয়।

কোন দিকে মুখ করে শোয়া উচিত বাড়ির মেয়ের

কোন দিকে মুখ করে শোয়া উচিত বাড়ির মেয়ের

বাড়ির যে মেয়েটির জন্য পাত্র খোঁজা হচ্ছে , তিনি যদি উত্তর পশ্চিম দিক করে শুয়ে পড়েন, তাহলে তাঁর বিয়ে দ্রুত সম্পন্ন করা সম্ভব বলে মত, বাস্তুশাস্ত্রবিদদের।

বেড কভার কেমন হবে ?

বেড কভার কেমন হবে ?

যাঁর জন্য পাত্র খোঁজা হচ্ছে , তাঁর শোয়ার ঘরের বেড কভার যেন কালো বা কালচে ধরনের না হয়। এছাড়াও গাঢ় রঙের বেড কভার থাকা ভালো নয়, তাঁর ঘরের মধ্য়ে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+