এই শুভ মুহূর্তে করুন ধনতেরাসের কেনাকাটা, লাভ মিলবে তিনগুণ, পাবেন মা লক্ষ্মীর কৃপা
এই শুভ মুহূর্তে করুন ধনতেরাসের কেনাকাটা, লাভ মিলবে তিনগুণ, পাবেন মা লক্ষ্মীর কৃপা
ধনতেরাসের দিন থেকে দীপোৎসব শুরু হয়ে যাবে দেশজুড়ে। এ বছর ধনতেরাস ২ নভেম্বর, মঙ্গলবার পালন করা হবে। এইদিন নতুন জিনিস কেনার রীতি রয়েছে। আর যদি এই কেনাকাটা শুভ মুহূর্তে করা হয়, তবে তার শুভ ফল লাভ হয়। এ বছর তিনটি গ্রহের মিলন ছাড়াও ত্রিপুষ্কর যোগ তৈরি হচ্ছে। এই যোগে কেনাকাটা করলে তিনগুণ বেশি শুভ ফল পাওয়া যাবে।

বাসন কেনার রেওয়াজ রয়েছে
ধনতেরাসের দিন সোনা-রূপো ছাড়া বাসন কেনার রেওয়াজ রয়েছে। এইদিন ধন্বন্তরীর পজো হয়। এছাড়াও মা লক্ষ্মী ও কুবেরের পুজো করা হয়ে থাকে। ধনতেরাসের দিন সকাল থেকে বাজারে ভিড় জমতে শুরু করে দেয়। এরকম অবস্থায় যদি মা লক্ষ্মীর কৃপা চান, তবে কেনাকাটা করার জন্য বিশেষ শুভ মুহূর্তের দিকে খেয়াল রাখুন। যদিও এ বছর কেনাকাটার জন্য তিন গ্রহের মিলন ছাড়াও ত্রিপুষ্কর যোগ তৈরি হচ্ছে। এই যোগে কেনাকাটা করলে তিনগুণ বেশি শুভ ফল প্রাপ্তি হয়।

সোনা–রূপো কখন কিনবেন
ত্রিপুষ্কর যোগে শুভ হল সোনা-রূপো কেনা। জ্যোতিষাচার্য ডঃ অরবিন্দ মিশ্র জানিয়েছেন যে ধনতেরাসের দিন ত্রিপুষ্কর যোগ তৈরি হচ্ছে। ত্রিপুষ্কর যোগে যে কোনও কাজ করা হোক না কেন, তার তিনগুণ ফল প্রাপ্তি হয়। তাই এইদিন যে কোনও ধরনের বাজে কর্ম এড়িয়ে চলুন।

বিনিয়োগের ভালো সময়
ধনতেরাসের দিনে সোনা ও রূপো কেনা অত্যন্ত শুভ বলে মনে করা হয়। একই সময়ে, ত্রিপুষ্কর যোগে সোনা এবং রূপো কেনার পাশাপাশি বিনিয়োগেরও ভাল সুযোগ রয়েছে। ওইদিন তিন গ্রহের মিলন হয়। সূর্য, মঙ্গল ও বুধ এই তিন গ্রহ একসঙ্গে তুলা রাশিতে অবস্থান করবে। আবার ওই একই দিনে হস্ত নক্ষত্র তৈরি হচ্ছে। এই নক্ষত্র ১১টা বেজে ৪৩ মিনিট থেকে শুরু হয়ে গভীর রাত পর্যন্ত থাকবে, এই নক্ষত্রে কেনাকাটা করা শুভ হবে। এছাড়াও ব্যবসায়ীরা এই সময় কোনও শুভ কাজ করে বা কেনাকাটা করে তবে বড় ধরনের লাভ পেতে পারে।

ত্রিপুষ্কর যোগ কখন তৈরি হয়
জ্যোতিষাচার্য ডঃ অরবিন্দ মিশ্র জানিয়েছেন যে ত্রিপুষ্কর যোগ মঙ্গলবার আর দ্বাদশী তিথির সংযোগে তৈরি হয়। দ্বাদশী তিথি ১ নভেম্বর দুপুর ১টা বেজে ২১ মিনিট থেকে শুরু হয়ে ২ নভেম্বর সকাল সাড়ে এগারোটা পর্যন্ত থাকবে। তাই এই যোগের লাভ কেবলমাত্র ২ নভেম্বর সকাল সাড়ে এগারোটা পর্যন্ত পাওয়া যাবে। একই সঙ্গে খে্যাল রাখবেন যে ২ নভেম্বর ভোর ৬টা ৩৪ মিনিট থেকে সকাল ১১টা ৩০ মিনিট পর্যন্ত কেনাকাটা করার শুভ সময়। এরপর আবার সন্ধ্যা ৬.১৮ মিনিট থেকে রাত ১০.২১ মিনিট পর্যন্ত কেনাকাটা করার শুভ সময় রয়েছে।

ধনতেরাসের শুভ সময়
ধনতেরাসের পর্ব এই বছর ২ নভেম্বর মঙ্গলবার পালন করা হবে। ২ নভেম্বর প্রদোষ কালে সন্ধ্যা ৫টা ৩৭ মিনিট থেকে রাত ৮টা ১১ মিনিট পর্যন্ত রয়েছে। এছাড়াও বৃষভ কাল সন্ধ্যা ৬টা ১৮ মিনিট থেকে রাত ৮টা ১৪ মিনিট পর্যন্ত থাকবে। ধনতেরাসে পুজোর শুভ মুহূর্ত সন্ধ্যা ৬টা ১৮ মিনিট থেকে রাত ৮টা ১৪ মিনিট পর্যন্ত থাকবে।












Click it and Unblock the Notifications