ভাইয়ের সৌভাগ্যের জন্য কোন রাখিটি কিনবেন ভাবছেন! উপযুক্ত রাখির সন্ধান দিচ্ছে রাশিফল
ভাইয়ের জন্য কোন রাখিটি কিনবেন ভাবছেন? সেই সমস্যার সমাধান করে দিচ্ছে জ্যোতিষশাস্ত্র। ভাইয়ের জন্য উপযুক্ত হবে কোন রাখিটি, তার উত্তর দিচ্ছে রাশিফল।
ভাইয়ের জন্য কোন রাখিটি কিনবেন ভাবছেন? সেই সমস্যার সমাধান করে দিচ্ছে জ্যোতিষশাস্ত্র। ভাইয়ের জন্য উপযুক্ত হবে কোন রাখিটি, তার উত্তর দিচ্ছে রাশিফল। ভাইয়ের সৌভাগ্য বৃদ্ধিতে কোন রাখিটি তাঁর জন্য উপযুক্ত, জেনে নিন তাঁর রাশিফল অনুযায়ী।

মেষ ও বৃষ
আপনার দাদা বা ভাই যদি মেষ রাশির জাতক হন, তাহলে লাল, গেরুয়া, হলুদ রঙের রাখি তাঁর সৌভাগ্য বৃদ্ধিতে সাহায্য করবে। বৃষ রাশির জাতকদের জন্য নীল রঙের রাখি উপযুক্ত হবে।

মিথুন ও কর্কট
মিথুন রাশির জাতকদের জন্য সবচেয়ে ভালো রাখির রঙ হল সবুজ। এতে তাঁদের মেধার উন্নতি হবে। অন্যদিকে কর্কট রাশির জাতকদের জন্য় উপযুক্ত রাখি হল কোনও পাথরখচিত কোনও রাখি।

সিংহ ও কন্যা
আপনার ভাই যদি সিংহ রাশির জাতক হন , তাহলে তাঁর জন্য নিয়ে আসুন লাল, গেরুয়া বা উজ্জ্বল রঙের রাখি। কন্যা রাশির জাতকদের জন্য সবুজ ও সাদা রঙের রাখিই উপযুক্ত।

তুলা ও বৃশ্চিক
তুলা রাশির জাতকরা জন্য পার্পেল রঙের রাখি উপযুক্ত। এতে তাঁদের জীবনে ভারসাম্য় আসবে। অ্যদিকে , বৃশ্চিক রাশির জাতকদের জন্য় উপযুক্ত হল লাল রঙের রাখি । এতে তাঁদের জীবনবোধ বাড়ে।

ধনু ও মকর
ভাই বা দাদা যদি ধনু রাশির জাতক হন তাহলে তাঁকে হলুদ রঙের রাখি উপহার দিন। মকর রাশির জাতকদের জন্য উপযুক্ত রাখি হল গোলাপী। এতে তাঁদের যত্নশীল সত্ত্বা আরও বাড়বে।

কুম্ভ ও মীন
কুম্ভ রাশির জাতকদের জন্য উপযুক্ত রঙ হল কোনও গাঢ় রঙের রাখি। মীন রাশির জাতকদের জন্য সাদা বা হলুদ রঙের রাখি উপযুক্ত।












Click it and Unblock the Notifications