কারও চোখ সুন্দর তো কারও ঠোঁট !রাশির বিচারে জানুন মহিলাদের সৌন্দর্যের কিছু তথ্য

মহিলাদের সৌন্দর্য সবচেয়ে বেশি নির্ভর করে তাঁদের মনের ওপর। কথায় বলে মন যে মহিলার যত বেশি ভালো , তাঁর সৌন্দর্য তত বেশি। আর মন ভালো হলে একজন মানুষের স্বচ্ছ চিন্তাভাবনা তাঁর রূপে প্রকাশিত হয়।

মহিলাদের সৌন্দর্য সবচেয়ে বেশি নির্ভর করে তাঁদের মনের ওপর। কথায় বলে মন যে মহিলার যত বেশি ভালো , তাঁর সৌন্দর্য তত বেশি। আর মন ভালো হলে একজন মানুষের স্বচ্ছ চিন্তাভাবনা তাঁর রূপে প্রকাশিত হয়। সেই বাহ্যিক রূপের মোহে অবশ্য অনেকের হৃদয়ই আটকা পড়ে! জ্যোতিষ শাস্ত্র বলছে বিভিন্ন মহিলার শারীরিক সৌন্দর্য বিভিন্ন রকমের হয়। আর তা নির্ধারণ করতে পারা যায় রাশির বিচারে। এক একটি রাশির মহিলাদের এক এক রকমের রূপের ধরণ থাকে। একনজরে দেখে নেওয়া যাক সেই রূপের ধরণ রাশি অনুযায়ী।

মেষ

মেষ

মেষ রাশির মহিলাদের ভুরু বা আইব্রো অসম্ভব সুন্দর হয়। তাঁদের চোখের আর মুখের সৌন্দর্যের মধ্যে তাঁদের ভুরু আলাদা করে নজর কাড়ে। বলা যায় মেষ রাশির মহিলাদের সৌন্দর্যের সবচেয়ে বড় দিক হল ভুরু।

বৃষ

বৃষ

বৃষরাশির জাতিকাদের ত্বক খুবই ভালো হয়। তাঁদের ত্বকের ঔজ্জ্বল্য়ই তাঁদের রূপের অন্যতম ইউএসপি! ফলে বৃষ রাশির মহিলারা নিজের ত্বকের বিষয়ে যদি আরও বেশি যত্নবান হন, তাহে সৌন্দর্য আরও বৃদ্ধি পাবে।

মিথুন

মিথুন

মিছুন রাশির মহিলাদের মুখ এমনিতেই সুন্দর হয়। তবে রূপের মধ্যে তাঁদের চওড়া কপাল সবচেয়ে বেশি আকর্ষণীয় হয়। আর কপাল চওড়া মুখের সৌন্দর্যে অনেক পুরুষই ধরা দিয়ে ফেলেন।

 কর্কট

কর্কট

কর্কট রাশির মহিলারা এমনিতেই ভীষণ মিষ্টি হন। সব মিলিয়ে তাঁদের মুখ খুবই সুন্দর হয়। তবে রাশিফল বলছে, এঁদের গালের সৌন্দর্যই আরও বাড়িয়ে দেয় তাঁদের মুখমণ্ডলের সৌন্দর্য।

সিংহ

সিংহ

সিংহ রাশির মহিলাদের সবচেয়ে আকর্ষণীয় বৈশিষ্ট হল চুল। এঁদের চুলের গোছ এত বেশি হয়, এবং লম্বা চুল হওয়ার দরুন, এঁরা সহজেই যে কাউকে আকর্ষণ করতে পারেন।পাশাপাশি রূপও বেশ উজ্জ্বল হয় এঁদের।

কন্যা

কন্যা

কন্যা রাশির জাতকদের বাহ্যিক সৌন্দর্যের মধ্যে তাঁদের পিঠের আকার একটি বড় দিক। কন্য়া রাশির জাতকদের পিঠ সুন্দর হয় বলে মত জ্যোতিষদের।

তুলা

তুলা

তুলা রাশির জাতিকাদের চেহারার মধ্যেই লুকিয়ে থাকে আকর্ষণের রসদ। বলছে জ্যোতিষশাস্ত্র। যেকোনও পোশাক তুলা রাশির জাতিকারা সুন্দরী হয়ে ওঠেন। আর এই গুণেই তুলা রাশির জাতিকারা বহু পুরুষের মন মজিয়ে দেন।

বৃশ্চিক

বৃশ্চিক

বৃশ্চিক রাশির জাতকিরারা সুন্দর চোখের অধিকারী। এঁদের চোখের কমনীয়তায় সম্মোহনে অনেক পুরুষই মাত হয়ে যান। জ্যোতিষবিদরা বলছেন, বৃশ্চিক রাশির জাতিকারা চোখ দিয়েই কার্যত কথা বলেন!

ধনু

ধনু

ধনু রাশির জাতিকাদের পা অত্যন্ত সুন্দর হয়। আর বেশিরভাগ ক্ষেত্রে এঁদের লম্বা গড়ন হওয়ার প্রবণতা থাকে। ফলে সুন্দর পায়েরসঙ্গে লম্বা গড়নের অধিকারী ধনু রাশির জাতিকারা বহু পুরুষের মন মজিয়ে দেন।

 মকর

মকর

চোখের পাতার সৌন্দর্য নিয়ে যদি কথা হয় তাহলে তা সবচেয়ে আকর্ষণীয় মকর রাশির জাতিকাদের। এই রাশির জাতিকারা সুন্দর চোখের পাতার অধিকারী হওয়ায় , সুন্দর চোখও পেয়ে থাকেন।

 কুম্ভ

কুম্ভ

কুম্ভ রাশির জাতিকাদের দেহ সৌষ্ঠব অত্যন্ত সুঠাম হয়। অন্য অনেকের থেকে এঁরা চেহারার দিক দিয়ে আলাদা হন। আর এই চেহারাই অনেক পুরুষের মন মজিয়ে দেয়।

মীন

মীন

মীন রাশির জাতিকাদের ঠোঁট খুবই সুন্দর হয়। এঁদের ঠোঁটই এই মহিলাদরে রূপের অন্যতম ইউএসপি। এই এই সম্মোহনী ঠোঁটের হাসিতেই ঘায়েল হন বহু পুরুষ।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+